• দিনপ্রতিদিন ডেস্ক

  • ৪ জুলাই , বুধবার, ২০১৮

শাকিব আর বুবলী কি প্রেম করছেন?


 শাকিব আর বুবলী কি প্রেম করছেন?


 

জনপ্রিয় নায়ক শাকিব খান আর আলোচিত চিত্রনায়িকা বুবলী প্রেম করছেন? হ্যাঁ, তাঁরা নাকি দুজন চুটিয়ে প্রেম করছেন। চলচ্চিত্রপাড়ার মানুষের কাছে এমন খবর দিবালোকের মতো সত্য। প্রকাশ্যে বিষয়টি নিয়ে কেউ মুখ না খুললেও নাম প্রকাশ না করার শর্তে শাকিব ও বুবলী অভিনীত ছবির পরিচালক এই দুই নায়ক-নায়িকার প্রেমের সম্পর্কের সত্যতা নিশ্চিত করেছেন। 

শাকিব খান এখন ঢাকায়। শুটিং করছেন ‘ক্যাপ্টেন খান’ ছবির। এই ছবিতে শাকিবের নায়িকা যথারীতি বুবলী। সামনে কাজ শুরু করবেন ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ আর ‘প্রিয়তমা’ ছবির। এই দুটি ছবিতে নায়িকা বুবলী। একসময় সংবাদ উপস্থাপক ছিলেন শবনম ইয়াসমীন বুবলী। শোনা যায়, শাকিব খান বুবলীর পরিবারকে ম্যানেজ করে নায়িকা হিসেবে সবার সামনে তাঁকে নিয়ে আসেন। বুবলী তাঁর জীবনের প্রথম ছবি ‘বসগিরি’তে নায়ক হিসেবে পেয়েছেন শাকিব খানকে। এ পর্যন্ত রোজার ঈদ আর কোরবানির ঈদ ছাড়া অন্য কোনো সময় বুবলীর ছবি মুক্তি পায়নি। এরপরও আলোচিত তিনি। তিন ঈদে দুটি করে ছবি মুক্তি পায়, যা একজন নবাগত নায়িকার ক্ষেত্রে বিরল। ঈদের মতো বড় উৎসবে বুবলীর দুটি করে ছবি মুক্তি দেওয়ার ক্ষেত্রে শাকিব খান নাকি পরোক্ষভাবে প্রভাব বিস্তার করেন, যেমনটা ঘটেছিল তাঁর সাবেক স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের ক্ষেত্রেও।

এবার রোজার ঈদে বাংলাভিশনে শাকিব খান ও বুবলীকে একটি অনুষ্ঠানে দেখা গেছে। ‘আনন্দময় দিনে শাকিব খানের সাথে’ নামের এই অনুষ্ঠানে বুবলী ও শাকিবের কথোপকথন থেকে অনেকে মন্তব্য করেছেন, তাঁরা দুজন প্রেম করছেন। তাঁদের মধ্যে যে একটা দারুণ সম্পর্ক আছে, তা এ অনুষ্ঠান দেখলে যে কেউ উপলব্ধি করতে পারবেন।
বুবলীর সঙ্গে প্রেম নিয়ে বিভিন্ন সময় শাকিব খানের সঙ্গে কথা হয়েছে। সব সময় তিনি বলেছেন, ‘আমার সহশিল্পী যাঁরা হন, আমার সঙ্গে যাঁরা কাজ করেন অথবা আমি যাঁদের সঙ্গে কাজ করি—তাঁদের সবার সঙ্গে আমার একটি সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যায়। আমি বিশ্বাস করি, একটি ভালো সম্পর্ক যদি দুজন শিল্পীর মধ্যে তৈরি না হয়, তাহলে সুন্দর একটি কাজ করতে পারব না। এটা সৃষ্টিশীল কাজ, এখানে নায়ক-নায়িকার বোঝাপড়া থাকতে হবে। ছেলে-ছেলে হোক কিংবা মেয়ে-মেয়ে হোক, যাঁরাই কাজ করেন—সুন্দর একটি বন্ধুত্বের মধ্য দিয়ে ভালো কাজ করার চেষ্টা করেন। এর বেশি কিছু বলার নেই।’
শুধু চলচ্চিত্রের মানুষ নয়, ভক্তদের মধ্যে এই দুজনের সম্পর্ক নিয়ে রয়েছে জোর গুঞ্জন। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখেছেন চিত্রনায়িকা বুবলী। তিনি বলেন, ‘এটা ঠিক, আমাদের সম্পর্ক নিয়ে দর্শকের অনেক আগ্রহ থাকে। তাঁরা নিজেরাই অনেক কিছু অনুমান করে ভাবতে থাকেন। কিছু ক্ষেত্রে কেউ কেউ অতি উৎসাহী হয়ে পড়েন। তা শিল্পীদের জন্য ইতিবাচক।’

শাকিব খানের সঙ্গে বিয়ের সম্পর্ক থাকা অবস্থায় বুবলীর ওপর চড়াও হন অপু। পোস্ট করা সেই ছবিতে দেখা যায়, বুবলীর পারিবারিক অনুষ্ঠানে তাঁর পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ‘নিপাট ভদ্র ছেলে’ শাকিব খান বসে আছেন। ক্যাপশনে লেখা ছিল ‘ফ্যামিলি টাইম’। এই ছবি দেখে অপু এতই ক্ষিপ্ত হয়েছিলেন যে বুবলীকে ফোন করে গালমন্দ পর্যন্ত করেছিলেন। তবে বিষয়টি শাকিব এড়িয়ে গেছেন। একপর্যায়ে শাকিব ও অপুর ছাড়াছাড়ি হয়। এর পেছনে অনেকে দায়ী করেন বুবলীকে।

একসময়ের সংবাদ উপস্থাপিকা বুবলীর প্রথম ছবি ‘বসগিরি’ ব্যাপকভাবে আলোচিত হয়। একই সময়ে মুক্তি পায় ‘শুটার’ নামে আরেকটি ছবি। এরপর একে একে বুবলীর মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে আছে ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ও ‘সুপার হিরো’।
 

সময় যেতে থাকে, শাকিব ও অপুর মধ্যে আচরণগত পার্থক্য উপলব্ধি করেন প্রযোজক-পরিচালক আর সহশিল্পীরা। একপর্যায়ে অপু বিশ্বাসের সম্মানী, শিডিউল থেকে শুরু করে সবকিছু নিয়ন্ত্রণ করতেন শাকিব খান। অপুর অভিনয়ের বিষয়ে প্রযোজক বা পরিচালকদের শুধু শাকিবের সঙ্গে কথা বললেই হতো। ২০০৮ সালে এসে দুজনের মেলামেশা এতটাই নিয়ন্ত্রিত ছিল যে বছরের মাঝামাঝি গুজব ছড়ায়, অপু বিশ্বাসকে গোপনে বিয়ে করেছেন শাকিব খান। এরপর যতবারই শাকিবকে বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করা হয়, ততবারই তিনি অস্বীকার করেছেন। শাকিব আর অপু বলেছেন, তাঁরা দুজন শুধুই ‘ভালো বন্ধু’। এর বাইরে অন্য কিছু নাকি তাঁরা ভাবতেও চান না। ২০১১ সাল থেকে শাকিব বলেন, বছর দু-একের মধ্যেই বিয়ে করবেন তিনি। তাঁর সেই ‘বছর দু-এক’ আর শেষ হয়নি।

বিয়ে করে দিব্যি সংসার করছেন, অথচ অপু বিশ্বাস বলে বেড়ান, শাকিব খানের বিয়ে নিয়ে তাঁর রয়েছে রাজ্যের পরিকল্পনা। শাকিবের বিয়েতে নাচবেন। শুধু তা-ই নয়, ডালা-কুলা যাঁরা নেবেন, তাঁদের নেতৃত্ব দেবেন। অনেক মজা করবেন। শাকিব ও অপু নিজেদের বিয়ের গুজব নিয়ে আরও বলেন, ‘জনপ্রিয় জুটিদের নিয়ে বিয়ে আর প্রেমের গুঞ্জন থাকবেই। এর আগেও জনপ্রিয় জুটিদের নিয়ে এমন গুঞ্জন উঠেছে।’ 

শাকিব ও অপু এমনভাবে কথা বলতে থাকলেন, নিজেদের বিয়ের খবরকে অনেকের কাছে মিথ্যা হিসেবে উপস্থাপন করতে সক্ষম হন। শাকিব ও অপুর আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা বলার এমন প্রবণতায় বিয়ের সাক্ষীরাও চুপসে যান। এখন অবশ্য শাকিব খান আর বুবলীকে নিয়ে একই ধরনের কথা রটছে চলচ্চিত্রপাড়ায়। শুটিংয়ের ফাঁকে এই দুজন শিল্পী নিজেদের মতো করে পছন্দের জায়গায় বেড়াতে যান। সময় কাটান একান্তে। বুবলী অবশ্য শাকিব খানের সঙ্গে সম্পর্কের ব্যাপারটিকে এভাবে ব্যাখ্যা করেছেন, ‘সহশিল্পীদের সবার সঙ্গে সবার ভালো বোঝাপড়া থাকে, যেটা আমার সঙ্গে শাকিবের আছে এবং থাকবে। তাঁকে অনেক শ্রদ্ধা করি, যেটা এক দিনে তৈরি হয় না যে এক দিনে কমে যাবে। কারণ, শাকিব খান আমাদের গর্ব এবং সব সময়ই থাকবেন।’শাকিবের সঙ্গে পর্দায় আসার ব্যাপারটিকে ভাগ্য বলেও মনে করে বুবলী। তিনি বলেন, ‘আমাদের একেকটা চলচ্চিত্র একেক ধরনের। তাই তাঁর সঙ্গে বড় পর্দায় আসতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে করছি। কারণ, শাকিব খান অনেক বড়মাপের অভিনেতা। তাঁর কাছ থেকে অনেক খুঁটিনাটি বিষয়ও শিখতে পারি।’ শাকিব খানের বাইরে অন্য নায়কের প্রসঙ্গ আসতেই এই নায়িকা বলেন, ‘আমি অন্য নায়কের সঙ্গে কাজ করব না, এটা বলিনি। হয়তো একটু দেরি হচ্ছে। যখন অন্য নায়কের সঙ্গে কাজ করব, সেটা চ্যালেঞ্জ নিয়েই করব।’দেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে বুবলীর প্রেম-ভালোবাসার ব্যাপারটি আছে, কোনো একদিন অপুর মতো আচমকা লাইভ অনুষ্ঠানে তা বেরিয়েও আসতে পারে বলে জানান চলচ্চিত্রের কেউ কেউ।

 

২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ ছবির মধ্য দিয়ে দেশের চলচ্চিত্রে প্রথম জুটি বাঁধেন শাকিব খান ও অপু বিশ্বাস। এই জুটির প্রথম ছবি ব্যবসায়িকভাবে সাফল্য পায়, রাতারাতি সবার নজরে পড়েন তাঁরা। ১০ বছরে এই জুটি উপহার দেন অসংখ্য ব্যবসাসফল ছবি। শাকিব খানের চলচ্চিত্রজীবন শুরু হয় সোহানুর রহমান সোহানের ‘অনন্ত ভালোবাসা’ ছবি দিয়ে। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেন ইরিন জামান। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে শাকিব খান ওই সময়ের জনপ্রিয় ও আলোচিত নায়িকা শাবনূর, পপি, পূর্ণিমা, মুনমুন, কেয়াসহ অনেকের সঙ্গে জুটি বাঁধেন। শুরুর দিকে অপু বিশ্বাস পিছিয়ে থাকলেও পরে অন্যরা পিছিয়ে যান, শাকিবকে নিয়ে এগিয়ে যান অপু। শাকিবের সঙ্গে অপুর ছবি মানেই আলোচনা, ব্যবসায়িক সাফল্যও। শাকিব আর অপু জুটি এতটাই আলোচিত হয় যে অন্য কোনো নায়কের সঙ্গে অপুকে অভিনয় করতে দেখা যায়নি। হাতে গোনা দু-একজন নায়কের বিপরীতে অভিনয় করেন। এসব কারণে দুজনকে নিয়ে অনেক সমালোচনা হয়।

অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয় অপুকে। কেন অন্য নায়কের সঙ্গে অভিনয় করছেন না? অপু বলেছিলেন, শাকিব খানের সঙ্গে তাঁর জুটি দর্শক দারুণভাবে গ্রহণ করেছে। এই জুটিকেই দর্শক দেখতে চান। তা ছাড়া অন্য নায়কের বিপরীতে কাজ করতে কোনো সমস্যা নেই।

সরাসরি কিছু না বললেও পরোক্ষভাবে শাকিব বা অপু নিজেদের বাইরে অন্য কারও সঙ্গে কাজ করতে চাননি। কোনো প্রযোজক-পরিচালক নাকি শাকিব খানের কাছে ছবি নির্মাণের প্রস্তাব নিয়ে গেলে তাঁদেরকে নায়িকা হিসেবে অপুকে নেওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন শাকিব। ক্ষেত্রবিশেষে নাকি তাঁরা অপুকে নিতে বাধ্য হয়েছেন। কারণ তত দিনে শাকিব খান দেশের চলচ্চিত্রে অপরিহার্য হয়ে গেছেন। ব্যবসায়িক স্বার্থের কথা ভেবে শাকিবকে নিয়ে ছবির কাজ শেষ করার জন্য প্রযোজক-নির্মাতারা মুখ খুলতেন না। চাষী নজরুল ইসলাম তাঁর ‘দেবদাস’ ছবিতে ‘পার্বতী’ চরিত্রের জন্য পূর্ণিমাকে নিতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত শাকিবের কারণে অপুকেই নিতে বাধ্য হন।

 


  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
টানা দুই দিনে বড় দরপতন: নতুন করে আরও কমলো স্বর্ণের দাম।
রেকর্ড গড়ে ছুটছে তেলের দাম: ব্যারেল প্রতি মূল্য ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভালোবাসার দাবি ও পশুর হাটের ইজারা দ্বন্দ্ব: টিটন হত্যাকাণ্ডে পিচ্চি হেলালের বিস্ফোরক বক্তব্য।
হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা: ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন।
খাদ্য ও এনআইডিসহ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিল সরকার।
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে দেশ, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা।
অদৃশ্য শাসক মোজতবা খামেনি: ক্ষতবিক্ষত শরীর নাকি ইসরায়েলকে ফাঁকি দেওয়ার রণকৌশল।
আর থাকবে না সেশনজট! জানুয়ারি থেকেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।
মহাকাশ গবেষণায় পাকিস্তানের ঐতিহাসিক বিজয়: কক্ষপথে নতুন মাইলফলক।
গ্রিন বেল্ট প্রকল্পে বড় জালিয়াতি: ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের আশীর্বাদে পার্কের জায়গায় এখন বাণিজ্যিক ফুডকোর্ট।
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকা যাওয়ার স্বপ্নে বাধা? ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র - কারা পাচ্ছেন না ভিসা?
ইরান থেকে আসছেন ৩০ হাজার হাজি, রাজকীয় অভ্যর্থনায় প্রস্তুত সৌদি।
শেষ হচ্ছে দীর্ঘ খরা; বৃষ্টির পূর্বাভাসে শীতল হবে জনজীবন।
উত্তম জীবন ও অভাবমুক্তির চাবিকাঠি: কিছু কার্যকরী দোয়া ও আমল।
ভর্তুকি ও পাচার রোধেই জ্বালানির মূল্য সমন্বয়, আইএমএফের চাপে নয় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - শেখ রবিউল আলম।
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপে আগ্রহী বিএনপি।
টানা দুই দিনে বড় দরপতন: নতুন করে আরও কমলো স্বর্ণের দাম।
রেকর্ড গড়ে ছুটছে তেলের দাম: ব্যারেল প্রতি মূল্য ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভালোবাসার দাবি ও পশুর হাটের ইজারা দ্বন্দ্ব: টিটন হত্যাকাণ্ডে পিচ্চি হেলালের বিস্ফোরক বক্তব্য।
হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা: ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন।
খাদ্য ও এনআইডিসহ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিল সরকার।
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে দেশ, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা।
অদৃশ্য শাসক মোজতবা খামেনি: ক্ষতবিক্ষত শরীর নাকি ইসরায়েলকে ফাঁকি দেওয়ার রণকৌশল।
আর থাকবে না সেশনজট! জানুয়ারি থেকেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।
মহাকাশ গবেষণায় পাকিস্তানের ঐতিহাসিক বিজয়: কক্ষপথে নতুন মাইলফলক।
গ্রিন বেল্ট প্রকল্পে বড় জালিয়াতি: ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের আশীর্বাদে পার্কের জায়গায় এখন বাণিজ্যিক ফুডকোর্ট।
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকা যাওয়ার স্বপ্নে বাধা? ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র - কারা পাচ্ছেন না ভিসা?
ইরান থেকে আসছেন ৩০ হাজার হাজি, রাজকীয় অভ্যর্থনায় প্রস্তুত সৌদি।
শেষ হচ্ছে দীর্ঘ খরা; বৃষ্টির পূর্বাভাসে শীতল হবে জনজীবন।
উত্তম জীবন ও অভাবমুক্তির চাবিকাঠি: কিছু কার্যকরী দোয়া ও আমল।
ভর্তুকি ও পাচার রোধেই জ্বালানির মূল্য সমন্বয়, আইএমএফের চাপে নয় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - শেখ রবিউল আলম।
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপে আগ্রহী বিএনপি।
আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর