সৌদি পৌছেছেন ইরানি হাজিরা - অনলাইন সংগৃহীত ছবি
ইরানি হজযাত্রীদের নির্বিঘ্ন হজ পালন নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ আবাসন, খাদ্য এবং স্থল, রেল ও আকাশপথে যাতায়াতের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মসজিদ আল-হারামের অতিথিদের সর্বোচ্চ আতিথেয়তার সঙ্গে স্বাগত জানাতে তারা পুরোপুরি প্রস্তুত। বিশেষ করে ইরানি হাজিদের জন্য একটি নিরাপদ ও নিশ্চিন্ত পরিবেশ নিশ্চিত করতে দুই দেশের হজ সংশ্লিষ্ট সংস্থাগুলো নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছে।
উল্লেখ্য যে, এ বছর ইরান থেকে হাজিরা আকাশপথের পাশাপাশি স্থলপথেও সৌদি আরবে ভ্রমণের সুযোগ পেতে পারেন বলে ইরানের হজ ও জিয়ারত সংস্থা আভাস দিয়েছে। হজযাত্রীরা মদিনায় ৬ রাত ৭ দিন অবস্থানসহ প্রায় এক মাসেরও বেশি সময় সৌদি আরবে অবস্থান করবেন।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লক্ষ লক্ষ হজযাত্রীর নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে সৌদি আরব তার পরিবহন ও লজিস্টিক নেটওয়ার্ককে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে। ইরানি হাজিদের উপস্থিতিকে একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে রূপ দিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।