সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম - অনলাইন সংগৃহীত ছবি
মন্ত্রী বলেন, "গ্যাসচালিত বাসে বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। যারা নিয়ম ভাঙবে, তাদের লাইসেন্স বাতিলসহ কঠোর শাস্তির আওতায় আনা হবে।"
পরিদর্শনকালে তিনি যাত্রীদের সাথে সরাসরি কথা বলেন এবং সরকার নির্ধারিত ভাড়ার তালিকা বাসের দৃশ্যমান স্থানে টাঙানো আছে কি না তা পরীক্ষা করেন। তিনি মালিক ও শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পবিত্র মাস ও আসন্ন ঈদকে সামনে রেখে সাধারণ মানুষকে জিম্মি করে বাড়তি মুনাফা লাভের চেষ্টা করবেন না।