• দিনপ্রতিদিন ডেস্ক

  • ২ মার্চ , বুধবার, ২০২২
এবারের প্রতিপাদ্য ‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’

আজ জাতীয় ভোটার দিবস

আজ জাতীয় ভোটার দিবস

আজ জাতীয় ভোটার দিবস

কোনো ব্যক্তি, প্রার্থী বা দল যদি ভোটের মাঠে অন্যায়ভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করে বা ভোটে অনিয়ম করে তবে বিভিন্ন মেয়াদে সাজাসহ প্রার্থিতা বাতিলের ক্ষমতা আইনে নির্বাচন কমিশনকে (ইসি) দেওয়া আছে। এমনকি কোনো কর্মকর্তা যদি ভোটে অনিয়মে সহযোগিতা করেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারে ইসি। কিন্তু গত দুটি জাতীয় সংসদ এবং স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে অনিয়মের নানা ঘটনা দেখা গেলেও বেশির ভাগ ক্ষেত্রে কমিশন তার ক্ষমতা প্রয়োগে নীরব থেকেছে।  ইসির এমন ভূমিকায় মানুষের ভোটাধিকার প্রশ্নের মুখে পড়েছে। ভোটের প্রতিও আগ্রহ কমছে মানুষের। নির্বাচন বিশ্লেষকেরা বলছেন, কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশনের (ইসি) জন্য প্রধান চ্যালেঞ্জ হলো মানুষের আস্থার সংকট কাটিয়ে ভোটাধিকার রক্ষা করা।

এমন পরিস্থিতিতে আজ ২ মার্চ দেশে চতুর্থবারের মতো পালিত হতে যাচ্ছে ‘জাতীয় ভোটার দিবস’। এবারের প্রতিপাদ্য ‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’।

নির্বাচন বিশ্লেষকেরা বলছেন, আস্থার যে সংকট তৈরি হয়েছে, নতুন ইসিকে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে তা কাটিয়ে উঠতে হবে। সংবিধানে ইসিকে স্বাধীন সত্তা ঘোষণা করা হয়েছে, যাতে তারা জনগণের ভোটাধিকার রক্ষা করতে পারে, জনগণ নিজের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারে। আর এটি নিশ্চিত করা ইসির সাংবিধানিক দায়িত্ব। তবে রাজনৈতিক বাস্তবতায় এই অধিকার রক্ষায় সরকারের ভূমিকাও গুরুত্বপূর্ণ।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, গত দুটি জাতীয় নির্বাচনে বিপুলসংখ্যক ভোটারের ভোটাধিকার হরণ করা হয়েছে। ২০১৪ সালে একতরফা নির্বাচন এবং ২০১৮ সালে রাতের ভোট ও নানা কারসাজির কারণে অনেক ভোটার ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছেন। সাংবিধানিকভাবে ভোটাধিকার রক্ষা করা ইসির দায়িত্ব। কিন্তু এখানে নির্বাচনকালীন সরকারের ভূমিকাও গুরুত্বপূর্ণ। সরকারে সহায়তা না থাকলে ইসির পক্ষে ভোটাধিকার রক্ষা করা অনেক ক্ষেত্রে সম্ভব নয়। সে ক্ষেত্রে ইসির হাতে ভোট বাতিল বা বন্ধ করে দেওয়ার ক্ষমতা আছে। তারা ভোটাধিকার নিশ্চিত করতে না পারলেও ভোটাধিকার হরণ প্রতিহত করতে পারে।

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নিজেও প্রথম সংবাদ সম্মেলনে এসে গত সোমবার বলেছেন, সংবিধান ও আইন অনুসরণ করে তাঁরা চেষ্টা করবেন, যাতে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এটাই তাঁদের বড় চ্যালেঞ্জ।

ইসি সচিবালয় সূত্র জানায়, গত ১৯ জানুয়ারি পর্যন্ত দেশে ভোটারসংখ্যা ছিল ১১ কোটি ৩১ লাখ ২৩ হাজার ১৭৫। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৭৫ লাখ ৬৮ হাজার ৮০৭ জন। নারী ভোটার ৫ কোটি ৫৫ লাখ ৫৩ হাজার ৯২৭ জন। আর হিজড়া পরিচয়ে ভোটার আছেন ৪১১ জন। এর বাইরে ১১ লাখ ১৪ হাজারের বেশি নতুন ভোটারের আবেদন ঝুলে (পেন্ডিং) আছে।

ভোটাধিকার রক্ষার জন্য ভোটের মাঠে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি বলে মনে করেন নির্বাচন বিশ্লেষকেরা। তাঁরা বলছেন, এই কাজটি করতে হবে ইসিকে। তবে নতুন সিইসি বলেছেন, ইসির একার পক্ষে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা সম্ভব নয়। একটি সুষ্ঠু ভোটের জন্য তিনি রাজনৈতিক সমঝোতার ওপর গুরুত্ব দিয়েছেন। অতীত অভিজ্ঞতা এবং বর্তমান বাস্তবতায় দেশে রাজনৈতিক সমঝোতা হবে, এমনটা আশা করা কঠিন। সংবিধান ও আইনে ইসিকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, সেগুলো যথাযথভাবে প্রয়োগ করতে পারলে সমান সুযোগ সৃষ্টি করা সম্ভব।

জাতীয় নির্বাচন–সম্পর্কিত আইন গণপ্রতিনিধিত্ব আদেশে বলা হয়েছে, যদি নির্বাচন কমিশন সন্তুষ্ট হয় যে, নির্বাচনে বলপ্রয়োগ, ভীতি প্রদর্শন এবং চাপ সৃষ্টিসহ বিভিন্ন বিরাজমান অপকর্মের কারণে যুক্তিযুক্ত, ন্যায়সঙ্গত এবং আইনানুগভাবে নির্বাচন পরিচালনা নিশ্চিত করতে ইসি সক্ষম হবে না, তাহলে যেকোনো ভোটকেন্দ্র বা সম্পূর্ণ নির্বাচনের যেকোনো পর্যায়ে বন্ধ করতে পারে ইসি।

কিন্তু সর্বশেষ দুটি নির্বাচন কমিশনকে এসব ক্ষমতা তেমন একটা প্রয়োগ করতে দেখা যায়নি। বিএনপি জোটের বর্জনে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচন ছিল একতরফা। ১৫৩টি আসনে ভোটেরই প্রয়োজন হয়নি। ফলে দেশের অর্ধেকের বেশি ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগই পাননি। বাকি যে ১৪৭টি আসেন ভোট হয়েছিল সেখানেও ছিল জাল ভোটসহ নানা অনিয়মের অভিযোগ। এই ভোট করে ব্যাপকভাবে বিতর্কিত হয়েছিল কাজী রকিবউদ্দীনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

আর কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের অধীনে ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে সব দল থাকলেও ভোটের মাঠে সবার জন্য সমান সুযোগ ছিল না। প্রচারে বাধা, ভোটের আগের রাতে ভোট দিয়ে বাক্স ভরে রাখা, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতাসীন দলের পক্ষে ব্যবহারসহ নানা অভিযোগ ছিল। কিন্তু ইসি ভোটের আগে ও পরে কোনো অভিযোগ গুরুত্ব দিয়ে আমলে নেয়নি। স্থানীয় সরকারের নির্বাচনগুলোয়ও ইসির শক্ত অবস্থান দেখা যায়নি।

সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, নতুন সিইসি বলছেন, তাঁদের একার পক্ষে সব কিছু করা সম্ভব না, তা হয়তো ঠিক। তবে এ কথা বলার সময় এখনো আসেনি। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সংবিধান ও আইনে নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, তা যথেষ্ট।

তথ্যঃ প্রথম আলো 

  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
টানা দুই দিনে বড় দরপতন: নতুন করে আরও কমলো স্বর্ণের দাম।
রেকর্ড গড়ে ছুটছে তেলের দাম: ব্যারেল প্রতি মূল্য ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভালোবাসার দাবি ও পশুর হাটের ইজারা দ্বন্দ্ব: টিটন হত্যাকাণ্ডে পিচ্চি হেলালের বিস্ফোরক বক্তব্য।
হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা: ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন।
খাদ্য ও এনআইডিসহ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিল সরকার।
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে দেশ, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা।
অদৃশ্য শাসক মোজতবা খামেনি: ক্ষতবিক্ষত শরীর নাকি ইসরায়েলকে ফাঁকি দেওয়ার রণকৌশল।
আর থাকবে না সেশনজট! জানুয়ারি থেকেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।
মহাকাশ গবেষণায় পাকিস্তানের ঐতিহাসিক বিজয়: কক্ষপথে নতুন মাইলফলক।
গ্রিন বেল্ট প্রকল্পে বড় জালিয়াতি: ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের আশীর্বাদে পার্কের জায়গায় এখন বাণিজ্যিক ফুডকোর্ট।
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকা যাওয়ার স্বপ্নে বাধা? ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র - কারা পাচ্ছেন না ভিসা?
ইরান থেকে আসছেন ৩০ হাজার হাজি, রাজকীয় অভ্যর্থনায় প্রস্তুত সৌদি।
শেষ হচ্ছে দীর্ঘ খরা; বৃষ্টির পূর্বাভাসে শীতল হবে জনজীবন।
উত্তম জীবন ও অভাবমুক্তির চাবিকাঠি: কিছু কার্যকরী দোয়া ও আমল।
ভর্তুকি ও পাচার রোধেই জ্বালানির মূল্য সমন্বয়, আইএমএফের চাপে নয় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - শেখ রবিউল আলম।
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপে আগ্রহী বিএনপি।

জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর