• দিনপ্রতিদিন ডেস্ক

  • ৪ জুলাই , বুধবার, ২০১৮

প্রতারকচক্র সক্রিয় কুমিল্লা শিক্ষাবোর্ড ঘিরে

প্রতারকচক্র সক্রিয় কুমিল্লা শিক্ষাবোর্ড ঘিরে

কুমিল্লা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের নাম ব্যবহার করে সংঘবদ্ধ প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। চক্রটি মোবাইল ফোনের মাধ্যমে বোর্ডের অধীন বিভিন্ন স্কুল-কলেজের প্রধানদের নিকট নানা কৌশলগত ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার জন্য বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এ ধরণের বেশ কয়েকটি অভিযোগ নজরে আসার পর বোর্ড কর্তৃপক্ষ প্রতারকদের সনাক্তসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা কোতয়ালী মডেল থানায় জিডি করেছেন। অভিযোগটি তদন্তের জন্য জেলা ডিবিতে প্রেরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি নাছির উদ্দিন মৃধা।

অভিযোগ ও জিডি সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলা সদরের মুন্সীরহাট শাহাদাৎ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রহমান এবং পার্শ্ববর্তী নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল ইসলামের মোবাইল নম্বরে প্রতারক চক্রটি ফোন করে। এসময় প্রতারকচক্রটি কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শহিদুল ইসলামের (বিসিএস, সাধারণ শিক্ষা) নাম ব্যবহার করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতায় চাকুরী প্রদানের নামে তাদের নিকট অর্থ দাবি করে। এতে সন্দেহ হওয়ায় ওই দুই শিক্ষক বোর্ডের চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করেন।

জিডিতে আরো উল্লেখ করা হয়, সংঘবদ্ধ প্রতারক চক্রটি বিভিন্ন নম্বর ব্যবহার করে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, কর্মকর্তা, সিনিয়র সিস্টেম এনালিস্ট, প্রোগ্রামার এর মিথ্যা পরিচয় দিয়ে এইচএসসি পরীক্ষা-২০১৮ সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান ও ফল পরিবর্তন করে দেওয়ার কথা বলে বিকাশ নম্বর ও বিভিন্ন মাধ্যমে অর্থ দাবি করে প্রতারণামূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে সোমবার বিকালে কোতয়ালী মডেল থানায় জিডি করা হয়।
কুমিল্লা শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর মো. আবদুস সালাম জানান, প্রতারকচক্রটি বোর্ডের পদস্থ কর্মকর্তাদের নাম-পদবী ব্যবহার করে বোর্ডের অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মোবাইল নম্বরে ফোন করে শিক্ষক নিয়োগ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাবলিক পরীক্ষার ফল পরিবর্তনসহ নানা অজুহাতে টাকা দাবি করে প্রতারণা করছে। এসব বিষয় জানার পর সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য বোর্ডের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশসহ প্রতারকচক্রের সদস্যদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী মডেল থানায় জিডি করা হয়েছে।

এ বিষয়ে জেলা ডিবির ওসি নাছির উদ্দিন মৃধা জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতারক চক্রটিকে সনাক্ত করে তাদের গ্রেফতারের জন্য প্রচেষ্টা চলছে।

  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
টানা দুই দিনে বড় দরপতন: নতুন করে আরও কমলো স্বর্ণের দাম।
রেকর্ড গড়ে ছুটছে তেলের দাম: ব্যারেল প্রতি মূল্য ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভালোবাসার দাবি ও পশুর হাটের ইজারা দ্বন্দ্ব: টিটন হত্যাকাণ্ডে পিচ্চি হেলালের বিস্ফোরক বক্তব্য।
হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা: ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন।
খাদ্য ও এনআইডিসহ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিল সরকার।
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে দেশ, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা।
অদৃশ্য শাসক মোজতবা খামেনি: ক্ষতবিক্ষত শরীর নাকি ইসরায়েলকে ফাঁকি দেওয়ার রণকৌশল।
আর থাকবে না সেশনজট! জানুয়ারি থেকেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।
মহাকাশ গবেষণায় পাকিস্তানের ঐতিহাসিক বিজয়: কক্ষপথে নতুন মাইলফলক।
গ্রিন বেল্ট প্রকল্পে বড় জালিয়াতি: ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের আশীর্বাদে পার্কের জায়গায় এখন বাণিজ্যিক ফুডকোর্ট।
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকা যাওয়ার স্বপ্নে বাধা? ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র - কারা পাচ্ছেন না ভিসা?
ইরান থেকে আসছেন ৩০ হাজার হাজি, রাজকীয় অভ্যর্থনায় প্রস্তুত সৌদি।
শেষ হচ্ছে দীর্ঘ খরা; বৃষ্টির পূর্বাভাসে শীতল হবে জনজীবন।
উত্তম জীবন ও অভাবমুক্তির চাবিকাঠি: কিছু কার্যকরী দোয়া ও আমল।
ভর্তুকি ও পাচার রোধেই জ্বালানির মূল্য সমন্বয়, আইএমএফের চাপে নয় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - শেখ রবিউল আলম।
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপে আগ্রহী বিএনপি।

আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর