• দিনপ্রতিদিন ডেস্ক

  • ১৮ এপ্রিল ,বৃহস্পতিবার, ২০১৯

খালেদা জিয়াকে মুক্তি দিলে শপথ নেবে বিএনপির নির্বাচিতরা

খালেদা জিয়াকে মুক্তি দিলে শপথ নেবে বিএনপির নির্বাচিতরা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচিত ৬ জন সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন কিনা সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিএনপি। তবে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিলেই দলটির নির্বাচিত প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। এবিষয়ে এখনো একমত রয়েছে দলটি। কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত পরিবর্তনও হতে পারে। বিএনপির থেকে নির্বাচিত ৫জন প্রার্থীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন কিনা সে বিষয়ে গত সোমবার এবং গতকাল মঙ্গলবার বৈঠক করেছেন বিএনপির নির্বাচিত প্রার্থীরা। গত সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। পরে গতকাল মঙ্গলবার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, বিএনপি থেকে নির্বাচিত প্রার্থীরা কেউ এককভাবে কোনো কাজ করবেন না। অর্থ্যাৎ একা কেউ শপথ নেবেন না। যা করবেন ৬ জন মিলেই করবেন। অর্থ্যাৎ শপথ নিলে ৬ জন এক সঙ্গেই নেবে।

এবিষয়ে জানতে চাইলে বগুড়া-৪ আসন থেকে বিজয়ী বিএনপি মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন বলেন, আমরা তো নির্বাচিত হয়েছি। তাই আমাদের এলাকার মানুষের প্রত্যাশা আছে যে, আমরা সংসদে যাই। আর আমরা সংসদে যেতে চেয়েছিলাম এবং যাওয়ার ইচ্ছেও ছিল। যদি আমাদের নেত্রীকে মুক্তি দিতো বা জামিন দিতো তাহলে বিষয়টি আমরা অবশ্যই ভেবে দেখতাম। তবে আমরা প্যারোলে মুক্তি চাই না। সুতরাং দল যদি মনে করে তাহলে আমরা সংসদে যাবো। অন্যথায় আমরা সংসদে যাবো না। আর দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে আমি কিছু করবো না।

খালেদা জিয়াকে মুক্তি দিলে আপনারা সংসদে যাবেন- এবিষয়ে কি সরকারের কোন প্রতিনিধির সঙ্গে আপনাদের সমঝোতা হচ্ছে- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মিডিয়ার মাধ্যমে সরকারকে এই ম্যাসেজটা দিতে চাচ্ছি। আর সরকারের পক্ষ থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি।

শপথ নেওয়ার বিষয়ে বিএনপির টিকিটে ব্রাহ্মণবাড়িয়া থেকে বিজয়ী উকিল আবদুস সাত্তার বলেন, শপথ নেওয়ার বিষয়ে কিছুই চূড়ান্ত হয়নি। এবিষয়ে এখনো দলীয় সিদ্ধান্ত হয় নাই।

শোনা যাচ্ছে বিএনপি চেয়ারপারসনকে মুক্তি দেওয়া হলে আপনারা শপথ নেবেন- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তো আমাদের প্রথম শর্ত।

বিএনপির নির্বাচিত ৬ জন সংসদ সদস্যের বৈঠকের আলোচ্য বিষয় সর্ম্পকে জানতে চাইলে সাত্তার বলেন, বৈঠকে শুধু শপথের বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি।

ঠাকুরগাঁও-৩ আসন থেকে বিজয়ী জাহিদুর রহমান বলেন, দলের সিদ্ধান্ত কি হয়, সেজন্য এখনো আমরা দলের দিকেই তাকিয়ে রয়েছি। তাছাড়া এখনো যথেষ্ট সময় রয়েছে। তবে আমাদের নেত্রী জামিনে মুক্তি পেলেই আমরা শপথ নেবো। এই বিষয়ে এখন পর্যন্ত আমরা সবাই একমত। কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত পরিবর্তনও হতে পারে।

জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে বিজয়ী আমিনুল ইসলাম বলেন, আমরা যে ৫ জন নির্বাচিত হয়েছি, তারা তো শপথ নিতে চাচ্ছি। কিন্তু দলে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে দল যে সিদ্ধান্ত দেবে, আমরা সেই সিদ্ধান্ত মেনে নেবো।

তবে ধানের শীষ প্রতীকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত মো. হারুন উর রশীদ বলেন, বিএনপির থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেওয়ার বিষয়টি সঠিক নয়। আর বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির থেকে নির্বাচিত ৫ জন্য সংসদ সদস্যকে বার্তা দিয়েছেন যে, দলের শৃঙ্খলা ভঙ্গ করে আপনারা কিছু করবেন না।

অপরদিকে এই ৫ জন ছাড়া বিএনপি থেকে খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত বগুড়া-৬ আসন থেকে বিজয়ী হয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির নির্বাচিত এক থেকে দুই জন প্রার্থী সংসদে যেতে চাচ্ছেন- এবিষয়ে মির্জা ফখরুল বলেন, এধরনের কোনো ইনফরমেশন আমাদের কাছে নাই।

  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
টানা দুই দিনে বড় দরপতন: নতুন করে আরও কমলো স্বর্ণের দাম।
রেকর্ড গড়ে ছুটছে তেলের দাম: ব্যারেল প্রতি মূল্য ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভালোবাসার দাবি ও পশুর হাটের ইজারা দ্বন্দ্ব: টিটন হত্যাকাণ্ডে পিচ্চি হেলালের বিস্ফোরক বক্তব্য।
হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা: ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন।
খাদ্য ও এনআইডিসহ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিল সরকার।
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে দেশ, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা।
অদৃশ্য শাসক মোজতবা খামেনি: ক্ষতবিক্ষত শরীর নাকি ইসরায়েলকে ফাঁকি দেওয়ার রণকৌশল।
আর থাকবে না সেশনজট! জানুয়ারি থেকেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।
মহাকাশ গবেষণায় পাকিস্তানের ঐতিহাসিক বিজয়: কক্ষপথে নতুন মাইলফলক।
গ্রিন বেল্ট প্রকল্পে বড় জালিয়াতি: ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের আশীর্বাদে পার্কের জায়গায় এখন বাণিজ্যিক ফুডকোর্ট।
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকা যাওয়ার স্বপ্নে বাধা? ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র - কারা পাচ্ছেন না ভিসা?
ইরান থেকে আসছেন ৩০ হাজার হাজি, রাজকীয় অভ্যর্থনায় প্রস্তুত সৌদি।
শেষ হচ্ছে দীর্ঘ খরা; বৃষ্টির পূর্বাভাসে শীতল হবে জনজীবন।
উত্তম জীবন ও অভাবমুক্তির চাবিকাঠি: কিছু কার্যকরী দোয়া ও আমল।
ভর্তুকি ও পাচার রোধেই জ্বালানির মূল্য সমন্বয়, আইএমএফের চাপে নয় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - শেখ রবিউল আলম।
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপে আগ্রহী বিএনপি।

আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর