• দিনপ্রতিদিন ডেস্ক

  • ২২ এপ্রিল ,সোমবার, ২০১৯

'শপথ না নিলে এলাকার লোকজন আমাকে মারবে'

'শপথ না নিলে এলাকার লোকজন আমাকে মারবে'

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে যে ছয়জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের একজন আমিনুল ইসলাম। তিনি চাঁপাইনবাবঞ্জ-২ (নাচোল-ভোলারহাট-গোমস্তাপুর) আসন থেকে ধানের শীষ নিয়ে বিজয়ী হয়েছেন। দলীয় সিদ্ধান্তের কারণে তিনি শপথ নিতে পারছেন না।

তবে তিনি জানিয়েছেন শপথ না নিলে তিনি এলাকায় যেতে পারবেন না এবং তাকে এলাকার লোকজন মারবে।

জেলা বিএনপির এই সাধারণ সম্পাদক বার্তা সংস্থা ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘দল আমাকে মৌখিকভাবে শপথ নিতে নিষেধ করেছে তাই আমি নিইনি৷ এখনো সেই সিদ্ধান্তই আছে৷ নতুন করে কোনো আলোচনা নেই৷ নির্বাচনে কারচুপির কারণেই দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে৷’

আমিনুল বলেন, ‘আমি বড় নেতা না৷ রুট লেভেলে পলিটিক্স করি৷ মানুষ আমাকে ভোট দিয়েছে৷ তাই মানুষ শপথ না নিলে আমাকে মারবে৷ শপথ না নিলে তাঁরা আমাকে এলাকায় যেতে নিষেধ করেছে৷’

বিপদ থেকে উত্তরণে প্রতিবেদকের কাছে দোয়াও চান আমিনুল ইসলাম৷

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শেষ পর্যন্ত দল শপথ নেয়ার সিদ্ধান্ত না নিলে কী করব সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।’

বগুড়া-৪ (কাহলু-নন্দীগ্রাম) আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য মোশাররফ হোসেন ডয়চে ভেলেকে বলেন, ‘আমি এমপি নির্বাচিত হয়েছি মাত্র৷ বড় কেনো নেতা না৷ এখন কেন্দ্রীয় নেতারা যদি শপথ নিতে বলেন শপথ নেব৷ না বললে নেবো না৷ তবে চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিলে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারতাম৷ শুনছি প্যারোলে বা জামিনে মুক্তির কথা৷ কিন্তু কী হচ্ছে তা কেন্দ্রীয় নেতারাই বলতে পারবেন।’

বিএনপির এই নেতা বলেন, ‘এর আগে আমরা নির্বাচন করিনি৷ গত টার্মে এখানে আমাদের কেউ ছিল না৷ এতদিন পর এখানে নির্বাচিত হয়েছি৷ তাই যারা ভোট দিয়েছেন, তাদের একটা চাপ আছে৷ সংসদে যান, আমাদের কথা বলেন, দেশের পক্ষে কথা বলেন, জাতির পক্ষে কথা বলেন৷ তাদেরকে আমরা বুঝিয়ে বলছি৷ দলের সিদ্ধান্তের বাইরে আমরা যেতে পারি না৷ ঐক্যফ্রন্টের দুইজন (গণফোরাম) সংসদে গেলেও আমরা যেতে পারি না৷ তাদের আদর্শ এক নয়।’

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে নির্বাচিত হারুন অর রশীদ বিএপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব৷ তিনি ডয়চে ভেলেকে শপথ নেয়া প্রসঙ্গে বলেন, ‘আমরা দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছি৷ আমরা পত্রপত্রিকায় দেখেছি ঐক্যফ্রন্ট শপথ নেবে না৷ আর দলের মহাসচিব আমাদের একদিন ডেকে বলেছেন দলের সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবে না৷ আমাদের চিঠি দিয়ে কিছু বলা হয়নি৷ তাই আমরা শপথ নিইনি।’

হারুন বলেন, ‘শপথ না নেয়ার দলীয় সিদ্ধান্তের মূল কারণ খালেদা জিয়ার মুক্তি নয়৷ তার মুক্তি তো পাওয়া উচিত৷ নাজমুল হুদাতো ১২ বছরের কারাদণ্ড নিয়ে বাইরে আছেন৷ মূল কারণ হলো নির্বাচনে কারচুপি৷ আসলে তো ৩০ ডিসেম্বর নির্বাচন হয়নি৷ আগের রাতেই নির্বাচন হয়ে গেছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা শপথ নেবো কি না সেটা নিয়ে কেন্দ্র থেকে আমাদের এখনো কিছু জানানো হয়নি৷ আমরাও যোগাযোগ করিনি৷ ৩০ তারিখে সিদ্ধান্ত হলেও তো শপথ নেয়া যাবে৷ আর যদি দলের এই সিদ্ধান্তই বহাল থাকে তাহলে ব্যক্তিগতভাবে আমি শপথ নেবো কি না সে ব্যাপারেও এখনো কোনো সিদ্ধান্ত নিইনি৷’

৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে মোট আটজন সংসদ সদস্য নির্বাচিত হন৷ তাদের মধ্যে ছয়জন বিএনপির এবং দুজন গণফোরামের৷ ৩০ জানুয়ারি জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসলেও ৮ মার্চ শপথ নেন মৌলভীবাজার-২ আসন থেকে গণফোরামের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ৷ আর ২ এপ্রিল শপথ নেন গণফোরাম থেকে নির্বাচিত আরেকজন সংসদ সদস্য সিলেট-২ আসন থেকে নির্বাচিত মোকাব্বির হোসেন৷ কিন্তু বিএনপি থেকে নির্বাচিত ছয়জন এখনো শপথ নেননি৷

নির্বাচনের পরপরই বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অনিয়ম এবং ভোট ডাকাতির অভিযোগ তুলে নির্বাচন বয়কট এবং নতুন নির্বাচনের দাবি জানায়৷ দলের নির্বাচিত এমপিরা শপথ নেবেন না বলেও জানানো হয়৷ পরে গণফোরামের দুই এমপি শপথ নিলেও বিএনপি শপথ না নেয়ার সিদ্ধান্তে অনড়৷ সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনের পরবর্তী ৯০ দিন পর্যন্ত নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নিতে হয়৷ নয়তো আসন শূন্য হয়৷ তবে কোনো সংসদ সদস্য যৌক্তিক কারণ দেখিয়ে এই সময় বাড়িয়ে নিতে পারেন৷ কোনো আসন শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার বিধান রয়েছে৷

বিএনপি থেকে নির্বাচিত ছয়জন সংসদ সদস্য হলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আব্দুস সাত্তার ভুঁইয়া, বগুড়া-৬ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে হারুন অর রশীদ, বগুড়া-৪ আসনে মোশাররফ হোসেন এবং ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ৷

  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
টানা দুই দিনে বড় দরপতন: নতুন করে আরও কমলো স্বর্ণের দাম।
রেকর্ড গড়ে ছুটছে তেলের দাম: ব্যারেল প্রতি মূল্য ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভালোবাসার দাবি ও পশুর হাটের ইজারা দ্বন্দ্ব: টিটন হত্যাকাণ্ডে পিচ্চি হেলালের বিস্ফোরক বক্তব্য।
হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা: ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন।
খাদ্য ও এনআইডিসহ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিল সরকার।
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে দেশ, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা।
অদৃশ্য শাসক মোজতবা খামেনি: ক্ষতবিক্ষত শরীর নাকি ইসরায়েলকে ফাঁকি দেওয়ার রণকৌশল।
আর থাকবে না সেশনজট! জানুয়ারি থেকেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।
মহাকাশ গবেষণায় পাকিস্তানের ঐতিহাসিক বিজয়: কক্ষপথে নতুন মাইলফলক।
গ্রিন বেল্ট প্রকল্পে বড় জালিয়াতি: ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের আশীর্বাদে পার্কের জায়গায় এখন বাণিজ্যিক ফুডকোর্ট।
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকা যাওয়ার স্বপ্নে বাধা? ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র - কারা পাচ্ছেন না ভিসা?
ইরান থেকে আসছেন ৩০ হাজার হাজি, রাজকীয় অভ্যর্থনায় প্রস্তুত সৌদি।
শেষ হচ্ছে দীর্ঘ খরা; বৃষ্টির পূর্বাভাসে শীতল হবে জনজীবন।
উত্তম জীবন ও অভাবমুক্তির চাবিকাঠি: কিছু কার্যকরী দোয়া ও আমল।
ভর্তুকি ও পাচার রোধেই জ্বালানির মূল্য সমন্বয়, আইএমএফের চাপে নয় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - শেখ রবিউল আলম।
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপে আগ্রহী বিএনপি।

আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর