• দিনপ্রতিদিন ডেস্ক

  • ১০ মে ,শুক্রবার, ২০১৯

সিস্টেম খোকন এবার নিজেই 'সিস্টেম' হয়ে গেছে!

সিস্টেম খোকন এবার নিজেই 'সিস্টেম' হয়ে গেছে!

‘স্যার, কোলা ব্যাঙ্গের মত চার হাত পা দেয়ালের সাথে লাগায়ে ঝুলতেছে, শয়তানটার মনে হয় জান শ্যাষ।’ বডিগার্ডের মুখে কথাটা শুনে একটা ধাক্কা খেলেন চাঁদপুর জেলার কচুয়া সার্কেলের এএসপি শেখ রাসেল।

সত্যি সত্যি লোকটা মারা গেলে তো ঝামেলার অন্ত থাকবে না। কেন যে আজ অভিযানে বেরিয়েছিলেন তিনি। এখন নিজের চুল নিজেরই ছিড়তে মন চাচ্ছে তার।

কি, কৌতূহল হচ্ছে? কি ঘটেছিল জানতে চান? তাহলে মনোযোগ দিয়ে শুনুন পুরো ব্যাপারটা।

৮/৫/১৯ তারিখ রাত সাড়ে ৯টার দিকে খবর এল যে , শাহরাস্তি থানার তালিকাভুক্ত ২ নং মাদক ব্যবসায়ী কুখ্যাত সিস্টেম খোকন সঙ্গীদের সঙ্গে নিয়ে নেশা করছে। তাড়াতাড়ি গেলে ধরা যাবে। তাছাড়া সুযোগ হাত ছাড়া হয়ে যাবে। কেননা সে অত্যন্ত ধুরন্ধর আর হিংস্র প্রকৃতির। শোনা যায় , সব সময় সঙ্গে অস্ত্র বহন করে সে।

সে যাই হোক , এমন সুযোগ হাত ছাড়া করতে চাইলেন না শেখ রাসেল। পুলিশ সুপারের অনুমতি নিয়ে অভিযানে বের হলেন তিনি। সঙ্গে নিলেন তার অফিসের বিশ্বস্ত তিনজনকে। যাতে কেউ টের না পায় সেজন্য গাড়ি না নিয়ে সিএনজি চালিত অটোরিকশা নিলেন তিনি। পথে তার সঙ্গে যোগ দিলেন থানার আরও তিনজন ইউনিফর্ম পুলিশ।

বাগান বাড়ির কাছে যেতেই গা ছম ছম করতে লাগলো। অনেকটা পোড়ো ভূতের বাড়ির মত। সাপ বিচ্ছুর তোয়াক্কা না করে খুব সন্তর্পণে ঝোপঝাড়ের ভেতর দিয়ে গিয়ে ঘিরে ফেললেন পুরো বিল্ডিং। কিন্তু ঢোকার সিঁড়ির কাছে গিয়ে আটকে গেলেন। ভেতর থেকে লক করা। কিন্তু , দমে যাওয়ার পাত্র নন রাসেল। তিনি বডিগার্ড হাসানকে দেয়াল দিয়ে তুলে দিলেন দোতলায়। উঠতে গিয়ে হাত পা ছিলে গেল ছেলেটার। কিন্তু ওপরে উঠে দেখা গেল কেউ নেই। এবার বডিগার্ড হাসান খুলে দিল ওপরে উঠার দরজা। সবাই মিলে তড়িঘড়ি করে দোতলায় উঠে দেখলেন একদম নিশ্চুপ পরিবেশ। কিন্তু সদ্য জ্বলা সিগারেটের মোথা আর রাংতা কাগজ দেখে সহজেই বোঝা যাচ্ছে কেউ এই মাত্র সটকে পড়েছে।

রাসেল বললেন , ‘হাল ছেড় না , খুঁজতে থাকো। পাবোই।’ সবাই আবার সার্চ শুরু করল। নাহ! কেউ নেই। তবে সব গেলো কোথায়? হঠাৎ বিল্ডিংয়ের পেছন পাশে কিসের যেন খস খস আওয়াজ পাওয়া গেল। সবাই দৌড়ে গেল সেখানে।

গিয়ে যা দেখলো তাতে চোখ কপালে উঠে গেল। একটা দাড়িওয়ালা মাঝ বয়সী লোক দুই বিল্ডিংয়ের দেয়ালের ফাঁকে আটকে গিয়ে টিকটিকির মত ঝুলছে। এ দৃশ্য দেখে ঘাবড়ে গেলেন রাসেল। মাথা আর কাজ করছিল না। তাই ফোন দিলেন মাননীয় এসপি জিহাদুল কবির বিপিএম পিপিএম স্যারকে। তিনি বললেন - ‘ভয় পেও না, আমি তো সঙ্গে আছি। তুমি লোকটাকে উদ্ধারের চেষ্টা করো। প্রয়োজনে ফায়ার সার্ভিসকে খবর দাও।’

ঠিক সে মোতাবেক খবর দেয়া হলো সবাইকে। ইতিমধ্যেই শহরাস্তি আর হাজিগঞ্জ থানার ওসি খবর পেয়ে ছুটে এসেছেন ঘটনাস্থলে। মুহূর্তেই লোকে লোকারণ্য হয়ে গেল। মিডিয়া কর্মীরা চলে এলেন। দুই থানার ফায়ার সার্ভিসের লোক এসে উদ্ধারের চেষ্টা করলেন। কিন্তু কাজ হল না। এদিকে আটকে পড়া লোকটি প্রচণ্ড গরম আর ঝুলে থেকে থেকে নিস্তেজ হয়ে যেতে লাগলো। অবশেষে বুদ্ধি করে ফ্যানের ব্যবস্থা করা হল। উপর থেকে স্যালাইন গুলিয়ে মুখে ঢেলে দেয়া হল। এভাবে টানা তিন ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর দেয়াল ভেঙে বের করা হল তাকে।

ও মা! তাকে দেখে সবাই খুশি হবে কি , তার চেয়ে ছি: ছি: করতে লাগলো। একজন তো বলেই বসল ‘আরে , এই হারামি তো সিস্টেম খোকন। এবার নিজেই সিস্টেম হয়ে গেছে। মরলে ভালো হতো।’

যাই হোক, জানা গেল সঙ্গে আরও তিনজন ছিল। তারা পালিয়ে গেছে। এক বিল্ডিং থেকে লাফিয়ে অন্য বিল্ডিংয়ে যাওয়ার সময় অন্ধকারে দুই বিল্ডিং এর চিপায় আটকে গেছে সে। প্রাথমিক চিকিৎসার পর এখন তার বিরুদ্ধে মাদক সেবন ও ব্যবসার দায়ে মামলা রুজু হয়েছে।

ঘটনা এখানেই শেষ। তবে কথা হল- এত গুলো মানুষের প্রাণান্তকর চেষ্টায় বেঁচে গেল সিস্টেম খোকন। কিন্তু জামিনে এসে সে কি বদলাবে তার পুরোনো ব্যবসার সিস্টেম? দেখা যাক, কি হয়। ততক্ষণ শুধুই অপেক্ষা...

অনুলিখন : আশীষ বিন হাসান , অতিরিক্ত পুলিশ সুপার , ফুলবাড়ী সার্কেল , দিনাজপুর ।

শুক্রবার সকালে চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির তার ফেসবুকে লেখাটি শেয়ার করেছেন। ঘটনাটি জেনে অনেকেই পুলিশের প্রশংসা করছেন।

  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
টানা দুই দিনে বড় দরপতন: নতুন করে আরও কমলো স্বর্ণের দাম।
রেকর্ড গড়ে ছুটছে তেলের দাম: ব্যারেল প্রতি মূল্য ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভালোবাসার দাবি ও পশুর হাটের ইজারা দ্বন্দ্ব: টিটন হত্যাকাণ্ডে পিচ্চি হেলালের বিস্ফোরক বক্তব্য।
হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা: ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন।
খাদ্য ও এনআইডিসহ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিল সরকার।
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে দেশ, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা।
অদৃশ্য শাসক মোজতবা খামেনি: ক্ষতবিক্ষত শরীর নাকি ইসরায়েলকে ফাঁকি দেওয়ার রণকৌশল।
আর থাকবে না সেশনজট! জানুয়ারি থেকেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।
মহাকাশ গবেষণায় পাকিস্তানের ঐতিহাসিক বিজয়: কক্ষপথে নতুন মাইলফলক।
গ্রিন বেল্ট প্রকল্পে বড় জালিয়াতি: ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের আশীর্বাদে পার্কের জায়গায় এখন বাণিজ্যিক ফুডকোর্ট।
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকা যাওয়ার স্বপ্নে বাধা? ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র - কারা পাচ্ছেন না ভিসা?
ইরান থেকে আসছেন ৩০ হাজার হাজি, রাজকীয় অভ্যর্থনায় প্রস্তুত সৌদি।
শেষ হচ্ছে দীর্ঘ খরা; বৃষ্টির পূর্বাভাসে শীতল হবে জনজীবন।
উত্তম জীবন ও অভাবমুক্তির চাবিকাঠি: কিছু কার্যকরী দোয়া ও আমল।
ভর্তুকি ও পাচার রোধেই জ্বালানির মূল্য সমন্বয়, আইএমএফের চাপে নয় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - শেখ রবিউল আলম।
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপে আগ্রহী বিএনপি।

আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর