• দিনপ্রতিদিন ডেস্ক

  • ১০ মে ,শুক্রবার, ২০১৯

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থী হবেন খালেদা জিয়া?

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থী হবেন খালেদা জিয়া?

মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেওয়ায় শূন্য ঘোষিত বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা- সে ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কিছু জানা যায়নি।

অংশ নিলে প্রার্থী কে হবেন- তা নিয়ে নেতাকর্মীরা দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। তবে বগুড়া বিএনপির নেতারা খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উপনির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার দাবি করছেন। তা না হলে যেন জিয়া পরিবারেরই কেউ এই নির্বাচনে অংশ নেন এমন প্রত্যাশাও তাদের।

দলের তৃণমূল থেকে জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে সাথে কথা বলে এমন বক্তব্যই পাওয়া গেছে।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন।

বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেও মির্জা ফখরুল শেষ পর্যন্ত শপথ নেননি। এ কারণে গত ৩০ এপ্রিল সন্ধ্যায় তার আসনটি শূন্য ঘোষণা করা হয়। গত ৮ মে নির্বাচন কমিশন থেকে এই আসনের উপনির্বাচনের তারিখ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।

এর পর একই দিন বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মাহবুব আলম শাহ্ এই আসনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৪ জুন সোমবার ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে।

বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়ার ৭টি আসনই দীর্ঘদিন ধরে বিএনপির দখলেই ছিল। ২০০৮ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত নির্বাচনেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিপুল ভোটে বগুড়া-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

২০১৪ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ভোটে অংশগ্রহণ না করায় মহাজোটের প্রার্থী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ওমর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।

সর্বশেষ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট প্রার্থী নূরুল ইসলাম ওমরকে পরাজিত করে মির্জা ফখরুল এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

তবে বগুড়া যেহেতু বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি, এ কারণে জেলার বেশিরভাগ নেতাকর্মীরই প্রত্যাশা ওই পরিবারের কেউ যেন নির্বাচনে অংশ নেন।

অনেক নেতাই দাবি করেছেন খালেদা জিয়াকে জেল থেকে মুক্তি দিয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার।

বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়ন বিএনপির কর্মী আবদুুল হান্নান, নুনগোলা ইউনিয়ন বিএনপিকর্মী শহিদুল ইসলাম, এরুলিয়া ইউনিয়ন বিএনপিকর্মী দেলোয়ার হোসেনসহ তৃণমূল পর্যায়ে অনেক কর্মীর দাবি আসন্ন উপনির্বাচনে জিয়া পরিবারের যে কোনো সদস্যকে বগুড়ার প্রার্থী করা হোক।

োতাদের দাবির সাথে সহমত পোষণ করে বগুড়া জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি আলী আজগর তালুকদার হেনা বলেন, বিএনপি মহাসচিব যে আসন থেকে নির্বাচন করেছেন, সেখানে উপনির্বাচনে তার নিচের পদের কেউ নির্বাচন করবেন বলে মনে হয় না। যেহেতু বগুড়া বিএনপি অধ্যুষিত এলাকা, তাই জনগণের প্রত্যাশা বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্তি দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া। আইনি জটিলতায় সেটি যদি না হয়, তা হলে অবশ্যই বগুড়াবাসী চায় জিয়া পরিবারের কেউ এই নির্বাচনে অংশ নেবেন। আমরা বিএনপির একনিষ্ঠ কর্মী হিসেবে এই উপনির্বাচনে কেন্দ্রীয় যে কোনো সিদ্ধান্তই মেনে নিতে প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি। 

বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান বলেন, বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে আটক থাকায় বিগত নির্বাচনে অংশ নিতে পারেননি। এবার যেহেতু উপনির্বাচন আসন্ন, তাই বগুড়ার ছাত্র-জনতার দাবি তাকে জেল থেকে মুক্তি দিয়ে নির্বাচনে অংশ নেওয়া সুযোগ করে দিতে হবে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাবুল আলম পিপলু বলেন, কেন্দ্রীয়ভাবে এই নির্বাচনকে ঘিরে যে সিদ্ধান্তই আসবে দলের নেতাকর্মীরা তা মেনে নেবে। তবে বগুড়ায় এবার নির্বাচনে অবশ্যই বেগম খালেদা জিয়া বিএনপি কর্মীদের একমাত্র প্রার্থী বলেই আমরা মনে করি।

জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার বলেন, বেগম খালেদা জিয়াকে কৌশলে একাদশ নির্বাচন থেকে দূরে রাখা হয়েছিল। এবার দলের মহাসচিব শপথ না নেওয়ায় বেগম জিয়ার নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সরকার চাইলেই তিনি কারাগার থেকে মুক্তি পেতে পারেন, সেক্ষেত্রে তিনিই বগুড়ায় বিএনপি প্রার্থী হবেন বলে দলের নেতাকর্মীরা আশা করছে।

  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
টানা দুই দিনে বড় দরপতন: নতুন করে আরও কমলো স্বর্ণের দাম।
রেকর্ড গড়ে ছুটছে তেলের দাম: ব্যারেল প্রতি মূল্য ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভালোবাসার দাবি ও পশুর হাটের ইজারা দ্বন্দ্ব: টিটন হত্যাকাণ্ডে পিচ্চি হেলালের বিস্ফোরক বক্তব্য।
হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা: ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন।
খাদ্য ও এনআইডিসহ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিল সরকার।
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে দেশ, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা।
অদৃশ্য শাসক মোজতবা খামেনি: ক্ষতবিক্ষত শরীর নাকি ইসরায়েলকে ফাঁকি দেওয়ার রণকৌশল।
আর থাকবে না সেশনজট! জানুয়ারি থেকেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।
মহাকাশ গবেষণায় পাকিস্তানের ঐতিহাসিক বিজয়: কক্ষপথে নতুন মাইলফলক।
গ্রিন বেল্ট প্রকল্পে বড় জালিয়াতি: ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের আশীর্বাদে পার্কের জায়গায় এখন বাণিজ্যিক ফুডকোর্ট।
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকা যাওয়ার স্বপ্নে বাধা? ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র - কারা পাচ্ছেন না ভিসা?
ইরান থেকে আসছেন ৩০ হাজার হাজি, রাজকীয় অভ্যর্থনায় প্রস্তুত সৌদি।
শেষ হচ্ছে দীর্ঘ খরা; বৃষ্টির পূর্বাভাসে শীতল হবে জনজীবন।
উত্তম জীবন ও অভাবমুক্তির চাবিকাঠি: কিছু কার্যকরী দোয়া ও আমল।
ভর্তুকি ও পাচার রোধেই জ্বালানির মূল্য সমন্বয়, আইএমএফের চাপে নয় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - শেখ রবিউল আলম।
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপে আগ্রহী বিএনপি।

আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর