• দিনপ্রতিদিন ডেস্ক

  • ১৪ মে ,মঙ্গলবার, ২০১৯

ছাত্রলীগের কমিটি গঠনে উপেক্ষিত হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশ

ছাত্রলীগের কমিটি গঠনে উপেক্ষিত হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশ

সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের সঙ্গে সমন্বয় করে কমিটি গঠনের নিদের্শ দিয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমিটি গঠনের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ও আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে। 

বর্তমান সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে প্রধানমন্ত্রী বলেছিলেন, সাবেক দুই নেতার মতামত নিয়েই কমিটি গঠন করতে। এ নিয়ে প্রথম দিকে একাধিকবার বৈঠকও হয়। কিন্তু সোমবার ঘোষিত কমিটিতে দেখা যায়, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারী হিসেবে পরিচিত একজনও পদ পাননি। এমনকি সোহাগ-জাকির যে তালিকা দিয়েছিলেন তা তালিকা থেকে কাউকে রাখা হয়নি। 

পদ বঞ্চিত নেতারা বলছেন, ছাত্রলীগের কমিটি গঠনে প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষিত হয়েছে। গঠনতন্ত্রে বিবাহিতদের ছাত্রলীগে পদপদবী না পাওয়ার বিধান থাকলেও এবার রেকর্ড পরিমাণ বিবাহিতদের স্থান দেওয়া হয়েছে। সহ সভাপতি সোহানী হাসান তিথির দুই বিয়ে। সর্বশেষ বিয়ে করে একজন ব্যাংকের সঙ্গে ঘর করছেন। একই অবস্থা সহ সম্পাদক আঞ্জুমানারা অনু, রুশি চৌধুরীর। সাদিক খান এবং আরও দুইজন সহ সভাপতিসহ অন্তত ৬ জন বিবাহিত রয়েছেন কমিটিতে। পরিবার বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত এবং স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী ছিল এমন নাম অন্তত ১৩ জন রয়েছেন কমিটিতে।

অস্ত্র নিয়ে সংবাদের শিরোনাম হয়েছেন এমন একজন হয়েছেন সহ সভাপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখের কনসার্টে আগুন দেয়ার অভিযোগে অভিযুক্ত অন্তত ২০ জন গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নিজ জেলায় ২২ জনকে নেতা বানানো হয়েছে। 

এদিকে, ছাত্রলীগের কমিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। ছাত্রলীগের সাবেক কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক রাকিব হোসেন সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটির দুই নেতার স্থান পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। এর মধ্যে সহ-সভাপতি আবু সাঈদের নাম উল্লেখ করে দাবি করেছেন, সাঈদ বিবাহিত এবং বয়স নেই। এছাড়া শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে আজীবন বহিষ্কারের ছাত্রলীগের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিও তুলে ধরেছেন তিনি। এছাড়া আরেক সহ সভাপতি এস এম হাসান আতিকের পদ পাওয়া নিয়ে প্রশ্ন তুলে তিনি লিখেছেন, হাসান আতিক ৩৯তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম সোহাগ এক নেত্রীর নাম উল্লেখ না করে ফেসবুকে লিখেছেন, ‘পদ পাওয়ার পর পরই বিএনপি নেতার মেয়ের আমাকে হুমকি দেওয়া দেখে আমি মোটেও অবাক হইনি। সেদিন যেমন বিএনপি নেতা আওয়ামী লীগে যোগ দিয়েই আওয়ামী লীগ সভাপতির মাথা ফাটিয়েছিল। বিষয়টা অনেকটা তেমনই। আমার দাদা-নানাকে গালি দিতে ইচ্ছে করছে, কেন তারা এলাকায় আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করেছিল। তারা না করলে তো আজ হয়তো এই পথে আসা হতো না।’

এছাড়া একটি ছবি দিয়ে তিনি ফেসবুকে লিখেছেন, ‘ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের বিবাহিত সেই লাবণী।’ কমিটিতে উপ-সাংস্কৃতিক সম্পাদক পদ পেয়েছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশে অংশ নেয়া আলোচিত আফরিন লাবণী। 

ছাত্রলীগের সাবেক নেতা এনায়েত হোসেন রেজা অনেকের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির ছেলের পদ পাওয়া নিয়ে প্রশ্ন তুলে লিখেছেন, ‘এক ভাগ শিবির-এক ভাগ ছাত্রদল-এক ভাগ বিবাহিত-এক ভাগ বয়সোত্তীর্ণ (২৯+), এক ভাগ বউ পিটিয়ে মারা সৈনিকরা পোস্ট পাইছে সেটা সমস্যা নয়; সমস্যা হলো আশিক নামে চিকিৎসা বিজ্ঞান শাখার পদধারী একটা কর্মী পোস্ট পাইছে। ভিসির ছেলে বলে কি এলিয়েন জাদু হয়ে গেছে?’

এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক উপ-সম্পাদক রকিবুল ইসলাম সাকিবের পদ পাওয়া নিয়ে প্রশ্ন তুলে এবং এ সংক্রান্ত ছবি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক খাজা খায়ের সুজন লিখেছেন, ‘ভাই আপনি জিতছেন। এই ছেলে বিবাহিত, এর নাম রকিবুল ইসলাম সাকিব। সে বাংলাদেশ ছাত্রলীগের শোভন ও রাব্বানীর কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক উপ-সম্পাদক হয়েছে।’

ছাত্রলীগের সাবেক দপ্তর বিষয়ক উপ-সম্পাদক শেখ নকিবুল ইসলাম সুমন দাবি করে ফেসবুকে প্রমাণ দিয়ে লিখেছেন, ‘চাকুরীজীবী! সৃজন ভুঁইয়া, সহ-সভাপতি। ভালোতো ভালো না...।’ 

  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
টানা দুই দিনে বড় দরপতন: নতুন করে আরও কমলো স্বর্ণের দাম।
রেকর্ড গড়ে ছুটছে তেলের দাম: ব্যারেল প্রতি মূল্য ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভালোবাসার দাবি ও পশুর হাটের ইজারা দ্বন্দ্ব: টিটন হত্যাকাণ্ডে পিচ্চি হেলালের বিস্ফোরক বক্তব্য।
হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা: ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন।
খাদ্য ও এনআইডিসহ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিল সরকার।
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে দেশ, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা।
অদৃশ্য শাসক মোজতবা খামেনি: ক্ষতবিক্ষত শরীর নাকি ইসরায়েলকে ফাঁকি দেওয়ার রণকৌশল।
আর থাকবে না সেশনজট! জানুয়ারি থেকেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।
মহাকাশ গবেষণায় পাকিস্তানের ঐতিহাসিক বিজয়: কক্ষপথে নতুন মাইলফলক।
গ্রিন বেল্ট প্রকল্পে বড় জালিয়াতি: ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের আশীর্বাদে পার্কের জায়গায় এখন বাণিজ্যিক ফুডকোর্ট।
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকা যাওয়ার স্বপ্নে বাধা? ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র - কারা পাচ্ছেন না ভিসা?
ইরান থেকে আসছেন ৩০ হাজার হাজি, রাজকীয় অভ্যর্থনায় প্রস্তুত সৌদি।
শেষ হচ্ছে দীর্ঘ খরা; বৃষ্টির পূর্বাভাসে শীতল হবে জনজীবন।
উত্তম জীবন ও অভাবমুক্তির চাবিকাঠি: কিছু কার্যকরী দোয়া ও আমল।
ভর্তুকি ও পাচার রোধেই জ্বালানির মূল্য সমন্বয়, আইএমএফের চাপে নয় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - শেখ রবিউল আলম।
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপে আগ্রহী বিএনপি।

আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর