• দিনপ্রতিদিন ডেস্ক

  • ১৫ মে , বুধবার, ২০১৯

ভূমধ্য সাগরে হারানো জীবনের গল্প

ভূমধ্য সাগরে হারানো জীবনের গল্প

ইউরোপে পাড়ি জমানোর আশায় দালালকে টাকা দিয়ে লিবিয়া পৌঁছানোর পর নাজিম উদ্দিনকে কারাগারে কাটাতে হয়েছে কয়েক মাস। লিবিয়ার জেল তাকে মুক্তি দিলেও ভূমধ্য সাগর তাকে রেহাই দেয়নি।

সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে শুক্রবার তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে যাদের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে সুনামগঞ্জের নাজিম উদ্দিন এজন।

রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, ওই নৌকায় বাংলাদেশি ও মিশরীয় মিলিয়ে ৮৫ থেকে ৯০ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে অন্তত ২৮ জন বাংলাদেশির লাশ শনাক্ত করা হয়েছে। ৪০-৪৫ জন বাংলাদেশি এখনও নিখোঁজ, তাদের লাশ উদ্ধারের আশাও ফিকে হয়ে আসছে।

যাদের লাশ শনাক্ত হয়েছে, তাদের মধ্যে আছেন সুনামগঞ্জের নাজিম উদ্দিন (২২) ও মাহবুবুল করিম (২৪) এবং মাদারীপুর সদর উপজেলার সজীব হোসেন (২০)। মাদারীপুর জেলার আরও চারজন নিখোঁজ, প্রতিটি পরিবারেই চলছে শোকের মাতম।

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের নুরুল্লাহপুর গ্রামের মো. আজির উদ্দিনের ছেলে নাজিম সিলেটের মদন মোহন কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছিলেন। চার ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

তার চাচা শাহিন আহমেদ জানান, স্থানীয় এক দালালের মাধ্যমে ইতালি যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন নাজিম। ২০১৮ সালের মে মাসে অবৈধভাবে লিবিয়া পৌঁছানোর পর তাকে জেলে যেতে হয়।

“মুক্তি পাওয়ার পর গত বৃহস্পতিবার বিয়ার জুয়ারা শহর থেকে নৌকায় করে ইতালির উদ্দেশ্যে রওনা দেয় নাজিম। গভীর সাগরে গিয়ে তাদের বড় নৌকা থেকে ছোট নৌকায় তোলা হয়, তার কিছুক্ষণ পর উত্তাল ঢেউয়ের মুখে নৌকাটি ডুবে যায়।”
শাহিন বলেন, “দালাল আমাদের কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েছে। টাকা দিলাম, কিন্তু আমার ভাতিজাকে হারালাম।”

দিরাই উপজেলার চণ্ডিপুর গ্রামের আব্দুস সবুরের ছেলে মাহবুবুল করিমও লিবিয়া পৌঁছান গতবছর। বিশ্বনাথ উপজেলার বৈরাগি বাজারের এক দালাল লিবিয়া হয়ে ইতালি পৌঁছে দেওয়ার জন্য মাহবুবের বড় ভাই রেজাউল করিমের কাছ থেকে আট লাখ টাকা নিয়েছিলেন।

রেজাউল বলেন, “দালাল পারভেজ আমাকে বলেছিল, আমার ভাই ইতালি পৌঁছে গেছে। কিন্তু এখন শুনি আমার ভাই পৌঁছায় নাই, সে নৌকা ডুবে মারা গেছে।”

সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট লেভেল অফিসার কনিকা তালুকদার জানান, প্রথমে তারা সুনামগঞ্জের তিন জনের মৃত্যুর খবর শুনেছিলেন। কিন্তু পরে জানতে পারেন, মাহবুরের নাম দুইবার চলে এসেছে।

নৌকাডুবির ঘটনায় মৃত সজীব হোসেনের (২০) গ্রামের বাড়ি মাদারীপুরেও চলছে শোকের মাতম।  সজীব মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের উত্তর শিরখাড়া এলাকায় আজিজ শিকদারের ছেলে।

তার বড় বোন মীম আক্তার বলেন, বছর খানের আগে মাদারীপুরের কয়েকজন যুবকের সঙ্গে তার ভাই লিবিয়া যায়। সেখান থেকে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটে।

নৌকাডুবির ওই ঘটনায় মাদারীপুরের আরও চারজন নিখোঁজ রয়েছেন বলে রেড ক্রিসেন্ট সোসাইটি মাদারীপুর জেলা শাখার যুব প্রধান শিশির হোসেন জানিয়েছেন।

এরা হলেন- সদর উপজেলার বল্লভদী এলাকার আদেল উদ্দিন মাতুব্বরের ছেলে মনির হোসেন মাতুব্বর (২১) ও শ্রীনদী এলাকার জোবায়ের মাতুব্বরের ছেলে নাদিম মাতুব্বর (১৬), সদর উপজেলার মঠেরবাজার এলাকার মজিবুর রহমানের ছেলে সাইফুর ইসলাম (২৩), শিবচরের দত্তপাড়া ইউনিয়নের সেকান্দার হাওলাদারের ছেলে জাকির হোসেন (২৮)।

লাশ দ্রুত দেশে আনতে এবং নিখোঁজদের খোঁজ পেতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনরা। এছাড়া দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সূত্র: বিডিনিউজ

  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
টানা দুই দিনে বড় দরপতন: নতুন করে আরও কমলো স্বর্ণের দাম।
রেকর্ড গড়ে ছুটছে তেলের দাম: ব্যারেল প্রতি মূল্য ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভালোবাসার দাবি ও পশুর হাটের ইজারা দ্বন্দ্ব: টিটন হত্যাকাণ্ডে পিচ্চি হেলালের বিস্ফোরক বক্তব্য।
হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা: ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন।
খাদ্য ও এনআইডিসহ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিল সরকার।
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে দেশ, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা।
অদৃশ্য শাসক মোজতবা খামেনি: ক্ষতবিক্ষত শরীর নাকি ইসরায়েলকে ফাঁকি দেওয়ার রণকৌশল।
আর থাকবে না সেশনজট! জানুয়ারি থেকেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।
মহাকাশ গবেষণায় পাকিস্তানের ঐতিহাসিক বিজয়: কক্ষপথে নতুন মাইলফলক।
গ্রিন বেল্ট প্রকল্পে বড় জালিয়াতি: ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের আশীর্বাদে পার্কের জায়গায় এখন বাণিজ্যিক ফুডকোর্ট।
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকা যাওয়ার স্বপ্নে বাধা? ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র - কারা পাচ্ছেন না ভিসা?
ইরান থেকে আসছেন ৩০ হাজার হাজি, রাজকীয় অভ্যর্থনায় প্রস্তুত সৌদি।
শেষ হচ্ছে দীর্ঘ খরা; বৃষ্টির পূর্বাভাসে শীতল হবে জনজীবন।
উত্তম জীবন ও অভাবমুক্তির চাবিকাঠি: কিছু কার্যকরী দোয়া ও আমল।
ভর্তুকি ও পাচার রোধেই জ্বালানির মূল্য সমন্বয়, আইএমএফের চাপে নয় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - শেখ রবিউল আলম।
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপে আগ্রহী বিএনপি।

আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর