• দিনপ্রতিদিন ডেস্ক

  • ২০ মে ,সোমবার, ২০১৯

বিএনপিতে আশা হারিয়েছেন তৈমুর

বিএনপিতে আশা হারিয়েছেন তৈমুর

 দলের সিদ্ধান্তে ‘কোরবানি’ হওয়া বিএনপি নেতা মধ্যে তৈমুর আলম খন্দকার আর দল থেকে কোনো কিছু পাওয়ার আশা করছেন না। তবে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি পছন্দ করেন বলে শেষ অবধি দলের জন্য কাজ করে যাবেন বলে জানিয়েছেন।

বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে খুব বেশি কথা না বললেও এই রাজনৈতিক কর্মী মনে করেন, এই মুহুর্তে সব থেকে গুরুত্বপূর্ণ বেগম খালেদা জিয়ার মুক্তি। সেজন্য কার্যকর আন্দোলন হতে হবে।  ঈদ, পূজা আর হজের পরে আন্দোলন করার পুরনো ঘোষণা বাদ দিয়ে অবিলম্বে রাজপথে নামার পরামর্শ তৈমুর আলমের।

গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসন থেকে প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন তৈমুর। তবে চূড়ান্ত মনোনয়ন থেকে বঞ্চিত হন তৈমুর। শুরুতে এ নিয়ে তার কর্মী সমর্থকরা গুলশান কার্যালয়ে বিক্ষোভ করে। তখন ভাঙচুরের ঘটনাও ঘটে। তবে এখন আর এ নিয়ে খুব ভাবছেন না তিনি।

এর আগে ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হলেও ভোটের আগের দিন রাতে তাকে বসিয়ে দেওয়া হয়ছিল। তৈমুর আলম একে রাগে-দুঃখে তুলনা করেছিলেন কোরবানির সঙ্গে। যা নিয়ে দলের ভেতরে বাইরে নানা সমালোচনা হয়েছিল। সেই ক্ষোভের কথা এখনো ভোলেননি তিনি।

তৈমুর আলম বললেন, ‘দেশের রাজনীতির সার্বিক পরিস্থিতি কুলষিত হয়ে গেছে। রাষ্ট্রীয়ভাবেই পুরো রাজনীতি টাকা ও তেলের কাছে জিম্মি হয়ে পড়েছে। তাই এই অবস্থায় আমার কোনো চাওয়া নেই। দল থেকে কোনো কিছু পাওয়ার আশা নেই। আমি আমার মত করে কাজ করে যাব।’

মনোনয়ন না পাওয়ার বিষয় নিয়ে খুব বেশি কথা চাননি এই নেতা। বললেন, ‘মনোনয়ন পাইনি, তাতে আল্লাহ আমায় বাঁচাইছেন। এটা লিখে দিয়েন। মনোনয়নের জন্য আমি লালায়িত নই। বরাবরই আমি দলের কথা চিন্তা করেছি। সব ধরনের ত্যাগ স্বীকার করে আসছি।’

দলের তেমন কর্মসূচি না থাকলেও প্রতিনিয়ত গণমাধ্যমে টকশো,কলাম লিখে, সভা-সেমিনারে বক্তব্য রাখার পাশাপাশি নিজের আইনি পেশায় সময় দিচ্ছেন তৈমুর আলম। গত ফেব্রুয়ারিতে খালেদা জিয়ার মুক্তির জন্য আইনজীবীদের সক্রিয় করতে গড়ে তুলেছেন একটি সংগঠন।

‘গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলন’ নামের সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে বেশ কিছু কর্মসূচি পালিত হয়েছে। সামনেও সব আদালতে অনশন করাসহ খালেদা জিয়ার মুক্তির জন্য প্রধানমন্ত্রীর কার্যাালয় ঘেরাওয়ের মত কর্মসূচি পালনেরও পরিকল্পনা আছে বলে জানালেন তিনি। তবে তা ঈদের পরে আলোর মুখ দেখতে পারে।

তৈমুর আলম বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি। বেগম খালেদা জিয়ার মুক্তি দরকার। সেজন্য বিভিন্ন প্লাটফর্মে কথা বলছি। আইনজীবীদের সংগঠিত করার চেষ্টা করছি। রাজনীতি দূষিত হয়ে গেছে। টাকাওয়ালাদের পকেটে চলে গেছে। তাই আমি আর দল থেকে বেশি কিছু আশা করি না।  তেল মাখামাখি আর তেলের বাটি দিয়ে রাজনীতি করতে হয়।’

দলের নেতাদের প্রতি কোনো অভিমান নেই জানিয়ে তৈমুর আলম বলেন, ‘মনে করি দীনক্ষণ ঠিক না করে ঈদের পর, পূজার পরে আর হজের পর আন্দোলনের কথা না বলে এখনই মাঠে নেমে যাওয়া উচিত।’

  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
টানা দুই দিনে বড় দরপতন: নতুন করে আরও কমলো স্বর্ণের দাম।
রেকর্ড গড়ে ছুটছে তেলের দাম: ব্যারেল প্রতি মূল্য ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভালোবাসার দাবি ও পশুর হাটের ইজারা দ্বন্দ্ব: টিটন হত্যাকাণ্ডে পিচ্চি হেলালের বিস্ফোরক বক্তব্য।
হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা: ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন।
খাদ্য ও এনআইডিসহ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিল সরকার।
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে দেশ, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা।
অদৃশ্য শাসক মোজতবা খামেনি: ক্ষতবিক্ষত শরীর নাকি ইসরায়েলকে ফাঁকি দেওয়ার রণকৌশল।
আর থাকবে না সেশনজট! জানুয়ারি থেকেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।
মহাকাশ গবেষণায় পাকিস্তানের ঐতিহাসিক বিজয়: কক্ষপথে নতুন মাইলফলক।
গ্রিন বেল্ট প্রকল্পে বড় জালিয়াতি: ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের আশীর্বাদে পার্কের জায়গায় এখন বাণিজ্যিক ফুডকোর্ট।
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকা যাওয়ার স্বপ্নে বাধা? ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র - কারা পাচ্ছেন না ভিসা?
ইরান থেকে আসছেন ৩০ হাজার হাজি, রাজকীয় অভ্যর্থনায় প্রস্তুত সৌদি।
শেষ হচ্ছে দীর্ঘ খরা; বৃষ্টির পূর্বাভাসে শীতল হবে জনজীবন।
উত্তম জীবন ও অভাবমুক্তির চাবিকাঠি: কিছু কার্যকরী দোয়া ও আমল।
ভর্তুকি ও পাচার রোধেই জ্বালানির মূল্য সমন্বয়, আইএমএফের চাপে নয় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - শেখ রবিউল আলম।
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপে আগ্রহী বিএনপি।

আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর