• দিনপ্রতিদিন ডেস্ক

  • ৮ জুলাই ,রবিবার, ২০১৮

দোলনচাঁপা বাসে যাত্রীরা

 দোলনচাঁপা বাসে যাত্রীরা

‘কেনাকাটা শেষে আম্মু আর আমি বেশ কিছুক্ষণ সিএনজি ধরার চেষ্টা করি। না পেয়ে পরে বাসে ওঠার সিদ্ধান্ত নিই। কিন্তু ভিড় ঠেলে উঠতে সাহস হয়নি। হঠাৎ দেখি, একটি বাসের পেছনে লেখা দোলনচাঁপা মহিলা বাস সার্ভিস। কোনো কিছু না ভেবেই দৌড়ে বাসে উঠে পড়ি।’

এভাবেই নারীদের জন্য চালু হওয়া বেসরকারি বাসে চড়ার অভিজ্ঞতার কথা শোনান ঢাকা কমার্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী আনিকা তাবাসসুম। তাঁরা মিরপুর ১০ নম্বর থেকে এ বাসটিতে ওঠেন। আনিকার মা রুনা বেগম বলেন, ‘বেশ গরম। হাতে কয়েকটা ব্যাগ। কোনো গাড়িও পাচ্ছিলাম না। হঠাৎ আনিকা অনেকটা চিৎকার করে বলে “আম্মু দেখ, মহিলা বাস।”’

রাজধানীর নারীদের যাতায়াতের দুর্ভোগ কমাতে গত ২ জুন মিরপুর ১২ নম্বর থেকে মতিঝিল পর্যন্ত দোলনচাঁপা নামে একটি বাস চালু করে বাংলাদেশের র‍্যাংগস গ্রুপ এবং ভারতীয় ভলভো আইশার ভেহিকেল লিমিটেড। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বাসটি চলে।

দোলনচাঁপা বাসের খোঁজখবর নিতে গত শুক্রবার এই প্রতিবেদক মিরপুর ১২ নম্বর যান। অনেক খোঁজাখুঁজি করেও বাসের কোনো কাউন্টার পাওয়া যায়নি। এমনকি বাসটি চলাচলের সময়সূচি জানা যায়নি। তবে অন্য বাসের সুপারভাইজাররা জানান, মাঝেমধ্যে বাসটিকে চলতে দেখা যায়। এভাবে ঘণ্টা দুই এদিক-সেদিক ঘুরে মিরপুর ১০ নম্বরে বাসটির দেখা মেলে। তখন ঘড়িতে চারটা পেরিয়ে।

বেগুনি রঙের বাস দূর থেকেই চোখে পড়ে। ৩৭ আসনের এই বাসে বসার ব্যবস্থাও নগরের অন্য দশটি বাসের চেয়ে ভালো। মাথার ওপরের ফ্যানগুলোও এই গরমে কিছুটা স্বস্তি দিচ্ছে। এমনটাই মনে করেন গৃহিণী হাসিনা রহমান। তাঁর গন্তব্য মিরপুর ১২ নম্বর থেকে কালশী হলেও বাসটি দেখে ভালো লাগায় তিনি এতে চড়ে বসেন। এ জন্য তাঁকে ভাড়া গুনতে হয়েছে সাত টাকা।

হাসিনা রহমান বলেন, ‘প্রথম দেখায় বাসটি ভালো লেগেছে। তাই উঠে পড়েছি। নারীদের জন্য আলাদা আরও বাসের দরকার। এতে নারীদের ভোগান্তি এবং হয়রানি কিছুটা কমবে।’ বাসায় ফিরতে হাসিনা রহমান ১০ নম্বরে নেমে আবার রিকশায় ওঠেন।

দোলনচাঁপার কয়েকজন যাত্রী জানালেন, গণপরিবহনে ওঠার অভিজ্ঞতা ভয়ংকর। চালকের সহকারীরা ওঠা-নামা করার সময় গায়ে হাত দেন। খারাপ ব্যবহার করেন। আবার যাত্রীর চাপ থাকলে নারী যাত্রীদের বাসে উঠতে দিতে চান না। পুরুষ সহযাত্রীরাও নানান রকম হয়রানি করে থাকেন। নারীদের জন্য পর্যাপ্ত বাসের ব্যবস্থা এসব ভোগান্তি-হয়রানি কমাতে পারে বলে জানান তাঁরা।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দোলনচাঁপা বাসে চারটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা এবং একটি হেল্পলাইন নম্বরও রয়েছে। সিসিটিভির বিষয়টি বেশ মনে ধরেছে বেসরকারি চাকরিজীবী আফরোজা আলমের। তিনি বলেন, এ বাসটি শহরে চলাচলের উপযোগী করে নামানো হয়েছে। তবে একটি বাস দিয়ে নারীদের চলাচলে তেমন কোনো ইতিবাচক প্রভাব পড়বে না।

দোলনচাঁপা সকাল ৭টায় মিরপুর ১২ নম্বর থেকে ছাড়ে। গন্তব্য মতিঝিল। এ জন্য যাত্রীকে দূরত্বভেদে ভাড়া গুনতে হবে ৭ থেকে ৩০ টাকা। বিরতিহীনভাবে রাত ৮টা পর্যন্ত চলে। যানজট বেশি থাকলে চারবার যাওয়া-আসা করা যায় বলে জানালেন বাসটির চালক মো. হাসান শিকদার।  

তবে দোলনচাঁপার কথা এখনো মানুষ তেমনভাবে জানেন না। চলাচলের নির্দিষ্ট কোনো সময়সূচিও নেই। এখনো কোথাও কাউন্টার বসেনি। সে জন্য যাত্রী এখনো তেমন হয় না বলেও জানান চালক। স্বাভাবিক সময় যাত্রীসংখ্যা ১৫-২০ হলেও ছুটির দিনে এ সংখ্যা ৪-৫ জনে নেমে আসে।

তবে চালকের সহকারী ইভা ব্যাপারী বলেন, নারীদের সঙ্গে পুরুষ সদস্য থাকায় মূলত নারীরা বাসটি কম ব্যবহার করতে পারেন। তবে গাড়িতে প্রায়ই পুরুষ যাত্রী উঠে পড়েন। তখন এটা নারীদের বাস বললে মুচকি হেসে তাঁরা নেমে পড়েন।

র‍্যাংগস মোটরস লিমিটেডের দোলনচাঁপা প্রকল্পের ব্যবস্থাপক তাজরিন জাহান বললেন, যাত্রীদের চাহিদা যাচাই করতে একটি বাস চালু করা হয়েছিল। কিন্তু বাসটি চালুর পরে ব্যাপক সাড়া পাওয়ায় আগামী মাসের ১ তারিখে একই রুটে আরেকটি বাস চালু করা হবে। পর্যায়ক্রমে               এ বছরের মধ্যে ১০টি বাস চালু করা হবে বলে জানান তিনি।

অন্যান্য বিষয়ের আগে যাত্রীদের নিরাপত্তার বিষয়টিতে জোর দেওয়া হয়েছে বলেই মনে করেন বাস পরিচালনা কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে গাড়িতে সিসিটিভি এবং জিপিএস ট্র্যাকার সংযুক্ত করা হয়েছে।

সরকারি ব্যবস্থাপনায় রাজধানীতে বর্তমানে ১৭টি বাস চলে। যা শহরের নারী যাত্রীদের তুলনায় অপর্যাপ্ত মনে করেন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়া। তিনি বলেন, এই বছরের মধ্যে নারীদের জন্য আরও কিছু বাস চালুর পরিকল্পনা রয়েছে।

দোলনচাঁপা বাসটি দূর থেকেই চোখে পড়ে। দেখে ভালো লাগে। দোলনচাঁপা ফুলের  মতো সুন্দর, শুভ্রভাব যেন সব সময়ই থাকে এই বাসে।

  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
টানা দুই দিনে বড় দরপতন: নতুন করে আরও কমলো স্বর্ণের দাম।
রেকর্ড গড়ে ছুটছে তেলের দাম: ব্যারেল প্রতি মূল্য ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভালোবাসার দাবি ও পশুর হাটের ইজারা দ্বন্দ্ব: টিটন হত্যাকাণ্ডে পিচ্চি হেলালের বিস্ফোরক বক্তব্য।
হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা: ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন।
খাদ্য ও এনআইডিসহ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিল সরকার।
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে দেশ, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা।
অদৃশ্য শাসক মোজতবা খামেনি: ক্ষতবিক্ষত শরীর নাকি ইসরায়েলকে ফাঁকি দেওয়ার রণকৌশল।
আর থাকবে না সেশনজট! জানুয়ারি থেকেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।
মহাকাশ গবেষণায় পাকিস্তানের ঐতিহাসিক বিজয়: কক্ষপথে নতুন মাইলফলক।
গ্রিন বেল্ট প্রকল্পে বড় জালিয়াতি: ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের আশীর্বাদে পার্কের জায়গায় এখন বাণিজ্যিক ফুডকোর্ট।
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকা যাওয়ার স্বপ্নে বাধা? ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র - কারা পাচ্ছেন না ভিসা?
ইরান থেকে আসছেন ৩০ হাজার হাজি, রাজকীয় অভ্যর্থনায় প্রস্তুত সৌদি।
শেষ হচ্ছে দীর্ঘ খরা; বৃষ্টির পূর্বাভাসে শীতল হবে জনজীবন।
উত্তম জীবন ও অভাবমুক্তির চাবিকাঠি: কিছু কার্যকরী দোয়া ও আমল।
ভর্তুকি ও পাচার রোধেই জ্বালানির মূল্য সমন্বয়, আইএমএফের চাপে নয় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - শেখ রবিউল আলম।
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপে আগ্রহী বিএনপি।

আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর