• দিনপ্রতিদিন ডেস্ক

  • ১ জুন ,শনিবার, ২০১৯

বিশ্বকাপের সর্বকালের সেরা ১০ ক্যাচ!


বিশ্বকাপের সর্বকালের সেরা ১০ ক্যাচ!


ক্যাচ জেতায় ম্যাচ। ক্রিকেট সম্পর্কে খুঁটিনাটি জানা লোকেরা এই লাইনের সঙ্গে পরিচিত বেশ ভালো করেই। একটি ক্যাচ যেমন ম্যাচ জিতিয়ে দিতে যথেষ্ট হয় অনেক সময়, তেমনি একটি ক্যাচ মিসের আক্ষেপ কুঁকড়ে খায় অনন্তকাল। গত বিশ্বকাপে ইংল্যান্ডের টান টান উত্তেজনাকর ম্যাচে ৪৮তম ওভারে ক্রিস ওকসের ক্যাচ ছেড়ে তামিম যে ভুলটি করেছিলেন, সেটি শেষ পর্যন্ত খুব বড় হয়ে দেখা দেয়নি রুবেলের অতিমানবীয় বোলিংয়ে।

সে তুলনায় লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরার ভাগ্য খুব একটা প্রশস্ত নয়। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল ১৬২ রানে ৭ উইকেট হারিয়ে যখন ধুঁকছিল পাকিস্তান, ঠিক তখনই মালিঙ্গার বলে ক্যাচ তুলে দেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ, আর পেরেরা সেই ক্যাচ হাতের তালুতে জমাতে পারেননি। ফলাফল শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে পাকিস্তান।

ক্যাচের মূল্য ক্রিকেট মাঠে বেশ চড়া। তাই তো একটি ভালো ক্যাচকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিতে মোটেও কার্পণ্য করেন না কেউ। বিশ্বকাপ ইতিহাসেও এমন অসংখ্য ক্যাচ দর্শকদের আবেগকে নাড়া দিয়েছে, দলকে পৌঁছে দিয়েছে জয়ের প্রান্তে। তেমন কিছু ক্যাচের কথাই জানাব আপনাদের।

জন্টি রোডসের বাঁ হাতের খেল! ছবি: ইউটিউবজন্টি রোডসের বাঁ হাতের খেল! ছবি: ইউটিউব
 

 

 

জন্টি রোডস (দক্ষিণ আফ্রিকা)

সর্বকালের সেরা ফিল্ডারের তালিকা নিয়ে তর্ক হতে পারে, কিন্তু সেই তালিকার একদম শুরুর দিকে যে জন্টি রোডস থাকবেন তা প্রশ্নাতীত। ১৯৯৯ বিশ্বকাপে এই কিংবদন্তির একটি ক্যাচ ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে থাকবে অনেক দিন। ইংল্যান্ডের রবার্ট ক্রফটের ভয়ংকর জোরে মারা একটি শট শূন্যে লাফিয়ে এক হাতে তালুবন্দী করেন পয়েন্টে দাঁড়ানো রোডস।

ডোয়াইন লেভেরক (বারমুডা)

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত ২০০৭ বিশ্বকাপে অংশ নিয়েছিল বারমুডা। ওই একবারই ক্রিকেটের বিশ্বমঞ্চে আসার সুযোগ পেয়েছিল তারা। মনে রাখার মতো কোনো ফল অবশ্য পায়নি তারা। তবু একটি কারণে বারমুডার নাম মনে থাকবে অনেকের, আর সেটি হচ্ছে স্থূলকায় এক ক্রিকেটারের এক অতিমানবীয় ক্যাচ। ভারতের বিপক্ষে বারমুডার গ্রুপ পর্বের ম্যাচে দ্বিতীয় ওভারেই ওপেনার রবিন উথাপ্পার বল এজ হয়ে যায় স্লিপে। নিজের বিশাল বপুকে হার মানিয়ে ডান দিকে ঝাঁপিয়ে এক হাতে ক্যাচটি লুফে নেন ডোয়াইন লেভেরক। বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ক্যাচ হিসেবে স্থান করে নিয়েছে এটি।

অজয় জাদেজা (ভারত)

১৯৯২ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ম্যাচ। ৪৯তম ওভারে কপিল দেবের বলে অ্যালান বোর্ডার যখন বলটি উড়িয়ে মারেন, অজয় জাদেজা তখন লং অফে দাঁড়িয়ে। অজয় জাদেজা লং অফ থেকে অনেকটা জায়গা দৌড়ে এসে সামনে ডাইভ দিয়ে দুর্দান্ত এক ক্যাচ তালুবন্দী করেন।

মার্ক ওয়াহ (অস্ট্রেলিয়া)

পাকিস্তানকে ফাইনালে অনেকটা হেসেখেলে হারিয়ে ১৯৯৯ বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। ফাইনালে ওয়াজাহাতুল্লাহ ওয়াস্তির ব্যাটের কানায় লেগে বল পৌঁছে গিয়েছিল স্লিপে। দ্বিতীয় স্লিপে দাঁড়ানো মার্ক ওয়াহ নিজের ডান দিকে ঝাঁপিয়ে পড়ে এক হাতে বলটি তালুবন্দী করেন। এই অবিশ্বাস্য ক্যাচ দিয়েই শুরু হয় ম্যাচে পাকিস্তানের পতন।

দারুণ এক ক্যাচ লুফে নেওয়ার পর দলের অন্যদের সঙ্গে কপিল দেবের উল্লাস। ফাইল ছবিদারুণ এক ক্যাচ লুফে নেওয়ার পর দলের অন্যদের সঙ্গে কপিল দেবের উল্লাস। ফাইল ছবি
 

কপিল দেব (ভারত)

১৯৮৩-তে সবাইকে অবাক করে দিয়ে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় শিরোপাটি নিজেদের করে নেয় ভারত। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ভিভ রিচার্ডসকে ফেরাতে দারুণ একটি ক্যাচ নিয়েছিলেন কপিল দেব নিজেই। মিড উইকেট থেকে পুরোটা সময় উল্টো দৌড়ে প্রায় বাউন্ডারির কাছাকাছি গিয়ে ক্যাচটি মুঠোবন্দী করেন। সে ক্যাচেই ম্যাচের গল্প বদলে গেছে।

ভাসবার্ট ড্রেক্স (ওয়েস্ট ইন্ডিজ)

নামটা খুব পরিচিত মনে না–ও হতে পারে। ২০০৩ বিশ্বকাপে কানাডার বিপক্ষে পাঁচ উইকেট পেয়েছিলেন এই পেসার। তবে মানুষ তাঁকে মনে রাখবে জন ডেভিসনের ক্যাচের জন্য। ৬৭ বলে সেঞ্চুরি করা ডেভিসন অবিশ্বাস্য খেলছিলেন সেদিন। ইনিংসের সপ্তম ছক্কা হাঁকাতে গিয়েছিলেন ২৩তম ওভারে। বাউন্ডারির একদম সামনে শূন্যে লাফিয়ে উঠে হাতের মুঠোয় নিয়েছিলেন ড্রেক্স। ক্যাচটি এতটাই অবিশ্বাস্যভাবে তালুবন্দী করেছিলেন যে কয়েক মুহূর্তের জন্য ধারাভাষ্যকারেরাও ধাঁধায় পড়ে গিয়েছিলেন। সে ধাক্কা সামলাতে না পেরে ৪২ রানে ৮ উইকেট হারিয়ে অলআউট কানাডা!

ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা)

ক্রিকেটে পেস বোলারদের দুর্নাম আছে। ফিল্ডিংয়ে নাকি খুব একটা আলো ছড়াতে পারেন না তাঁরা। যাঁরা এমনটা মনে করেন, তাঁরা ইউটিউবে গিয়ে দেখে নিতে পারেন পাকিস্তানের বিপক্ষে ২০১৫ বিশ্বকাপে ডেল স্টেইনের ক্যাচটি। কাইল অ্যাবটের বলে আহমেদ শেহজাদের শূন্যে ভাসিয়ে দেওয়া বলটাকে অবিশ্বাস্য দক্ষতায় হাতে জমিয়েছিলেন স্টেইন।

ভারতের বিপক্ষে লেভেরকের সেই অবিশ্বাস্য ক্যাচ! ছবি: এএফপিভারতের বিপক্ষে লেভেরকের সেই অবিশ্বাস্য ক্যাচ! ছবি: এএফপি
 

 

শেন থমসন (নিউজিল্যান্ড)

শেন থমসন নিউজিল্যান্ডের হয়ে ৫৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ক্যারিয়ার খুব একটা বর্ণাঢ্য নয় যদিও, তবু ১৯৯৬ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে স্কয়ার লেগে তাঁর নেওয়া ক্যাচটি বিশ্বকাপের সর্বকালের সেরা ক্যাচগুলোর অন্যতম। পেছনের দিকে উল্টো হয়ে ঝাঁপিয়ে পড়ে নেওয়া থমসনের ক্যাচটি না দেখে থাকলে নিশ্চিতভাবেই মিস করছেন বিশেষ কিছু!

ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড)

২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ড দলের সবচেয়ে বয়স্ক সদস্য ছিলেন ড্যানিয়েল ভেট্টোরি। ৩৬ বছর বয়সী ভেট্টোরি তবু প্রমাণ করেছেন, তখনো মিইয়ে যাননি। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান মারলন সামুয়েলস থার্ড ম্যান দিয়ে হাওয়ায় ভাসানো এক শটে বাউন্ডারি মেরেছেন বলে ধরেই রেখেছিলেন। তখনই দেখলেন বুড়ো ভেট্টোরি শূন্যে লাফিয়ে বাঁ হাত দিয়ে ছোঁ মেরে বলটাকে নামিয়ে আনলেন হাতের মুঠোয়। মাঠের দর্শকেরা যেন নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না সেদিন!

বেন স্টোকস (ইংল্যান্ড)

এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেই আন্দিলে ফিকোয়াওকে ফেরাতে বেন স্টোকসের অতিমানবীয় ক্যাচটির কথা উল্লেখ না করলে তালিকাটি অপূর্ণই থেকে যাবে। দক্ষিণ আফ্রিকা ইনিংসের ৩৫তম ওভারের প্রথম বলে ফিকোয়াও স্লগ সুইপ করে বল পাঠিয়ে দেন ডিপ মিড উইকেটে, শূন্যে ভাসতে থাকা বলটিকে এক হাতে ছোঁ মেরে তালুবন্দী করেন বেন স্টোকস। সাবেক ইংলিশ স্পিনার ফিল টাফনেল তো বিবিসিতে এসে দাবিও করে ফেললেন, এটিই নাকি ‘শতাব্দীর সেরা ক্যাচ’!

মাত্র তো দুদিন গেল বিশ্বকাপের। পাকিস্তানের সুবাদে দেড় দিন! সামনের ম্যাচগুলোতে এমন আরও অবিশ্বাস্য, অতিমানবীয় সব ক্যাচ দেখার অপেক্ষায় গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা।


  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
টানা দুই দিনে বড় দরপতন: নতুন করে আরও কমলো স্বর্ণের দাম।
রেকর্ড গড়ে ছুটছে তেলের দাম: ব্যারেল প্রতি মূল্য ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভালোবাসার দাবি ও পশুর হাটের ইজারা দ্বন্দ্ব: টিটন হত্যাকাণ্ডে পিচ্চি হেলালের বিস্ফোরক বক্তব্য।
হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা: ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন।
খাদ্য ও এনআইডিসহ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিল সরকার।
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে দেশ, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা।
অদৃশ্য শাসক মোজতবা খামেনি: ক্ষতবিক্ষত শরীর নাকি ইসরায়েলকে ফাঁকি দেওয়ার রণকৌশল।
আর থাকবে না সেশনজট! জানুয়ারি থেকেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।
মহাকাশ গবেষণায় পাকিস্তানের ঐতিহাসিক বিজয়: কক্ষপথে নতুন মাইলফলক।
গ্রিন বেল্ট প্রকল্পে বড় জালিয়াতি: ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের আশীর্বাদে পার্কের জায়গায় এখন বাণিজ্যিক ফুডকোর্ট।
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকা যাওয়ার স্বপ্নে বাধা? ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র - কারা পাচ্ছেন না ভিসা?
ইরান থেকে আসছেন ৩০ হাজার হাজি, রাজকীয় অভ্যর্থনায় প্রস্তুত সৌদি।
শেষ হচ্ছে দীর্ঘ খরা; বৃষ্টির পূর্বাভাসে শীতল হবে জনজীবন।
উত্তম জীবন ও অভাবমুক্তির চাবিকাঠি: কিছু কার্যকরী দোয়া ও আমল।
ভর্তুকি ও পাচার রোধেই জ্বালানির মূল্য সমন্বয়, আইএমএফের চাপে নয় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - শেখ রবিউল আলম।
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপে আগ্রহী বিএনপি।
টানা দুই দিনে বড় দরপতন: নতুন করে আরও কমলো স্বর্ণের দাম।
রেকর্ড গড়ে ছুটছে তেলের দাম: ব্যারেল প্রতি মূল্য ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভালোবাসার দাবি ও পশুর হাটের ইজারা দ্বন্দ্ব: টিটন হত্যাকাণ্ডে পিচ্চি হেলালের বিস্ফোরক বক্তব্য।
হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা: ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন।
খাদ্য ও এনআইডিসহ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিল সরকার।
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে দেশ, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা।
অদৃশ্য শাসক মোজতবা খামেনি: ক্ষতবিক্ষত শরীর নাকি ইসরায়েলকে ফাঁকি দেওয়ার রণকৌশল।
আর থাকবে না সেশনজট! জানুয়ারি থেকেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।
মহাকাশ গবেষণায় পাকিস্তানের ঐতিহাসিক বিজয়: কক্ষপথে নতুন মাইলফলক।
গ্রিন বেল্ট প্রকল্পে বড় জালিয়াতি: ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের আশীর্বাদে পার্কের জায়গায় এখন বাণিজ্যিক ফুডকোর্ট।
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকা যাওয়ার স্বপ্নে বাধা? ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র - কারা পাচ্ছেন না ভিসা?
ইরান থেকে আসছেন ৩০ হাজার হাজি, রাজকীয় অভ্যর্থনায় প্রস্তুত সৌদি।
শেষ হচ্ছে দীর্ঘ খরা; বৃষ্টির পূর্বাভাসে শীতল হবে জনজীবন।
উত্তম জীবন ও অভাবমুক্তির চাবিকাঠি: কিছু কার্যকরী দোয়া ও আমল।
ভর্তুকি ও পাচার রোধেই জ্বালানির মূল্য সমন্বয়, আইএমএফের চাপে নয় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - শেখ রবিউল আলম।
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপে আগ্রহী বিএনপি।
আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর