• অনলাইন ডেস্ক

  • ২৪ জুলাই , বুধবার, ২০১৯

হলে র‌্যাগিং, জুনিয়রের কান ফাটিয়ে দিল সিনিয়ররা

হলে র‌্যাগিং, জুনিয়রের কান ফাটিয়ে দিল সিনিয়ররা

হলে র‌্যাগিংয়ের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রথম বর্ষের এক আবাসিক শিক্ষার্থী।

অভিযুক্তরা একই হলের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানিয়েছেন র‌্যাগিংয়ের শিকার গণিত বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ফয়সাল আলম। সোমবার (২৩ জুলাই) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। হলের প্রভোস্টের কাছে বুধবার এ বিষয়ে অভিযোগ দিয়েছেন ফয়সাল আলম।

হল সূত্রে জানা যায়, র‌্যাগিংয়ের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের দ্বিতীয় বর্ষের প্রায় ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী জড়িত। তাদের মধ্যে মার্কেটিং বিভাগের মো. শিহাব, ইতিহাস বিভাগের সারোয়ার শাকিল ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ফয়জুল নীরবের নাম জানা গেছে।

সোমবার রাত ১২টার দিকে হলের দ্বিতীয় বর্ষের প্রায় ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী প্রথম বর্ষের গণরুমে যান। এ সময় তাদের মধ্যে শাকিল এক শিক্ষার্থীর নাম-পরিচয় জানতে চান। তখন ওই শিক্ষার্থী নিজেকে ফয়সাল আলম বলে পরিচয় দেন। এরপর শিহাব এসে আবারও ওই শিক্ষার্থীর নাম-পরিচয় জানতে চান। তখন ওই শিক্ষার্থী নিজের পরিচয় দেন। এ সময় সর্দিজনিত সমস্যার কারণে ওই শিক্ষার্থীর কথা আস্তে শোনা যায়। এ অবস্থায় নাম না বলার অজুহাতে ওই শিক্ষার্থীকে নিয়ে চিৎকার শুরু করেন তারা।

ভুক্তভোগী ফয়সাল আলম বলেন, আমি কেন জোরে কথা বলতে পারিনি এর শাস্তি হিসেবে আমাকে বিভিন্ন অশালীন কথা বলে তারা। পরে আমাকে গণরুমের জানালার গ্রিল ধরে ঝুলে থাকার নির্দেশ দেয়। আমার হাতের তালুতে ক্ষত থাকায় এতে অসম্মতি জানাই। এ সময় শিহাব আমাকে কিল-ঘুষি ও থাপ্পড় দেয়। থাপ্পড়ের একপর্যায়ে আমার কান দিয়ে রক্ত ঝরে। আমি ফ্লোরে পড়ে যাই। পরে আমার বন্ধুরা আমাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যায়। সেখানে এসে শিহাব ও নীরবসহ চার-পাঁচজন এ ঘটনা কাউকে বললে আমাকে হল থেকে বের করে দেয়ার হুমকি দেয়। মঙ্গলবার বিকেলে আমার কানের অবস্থা আবারও খারাপের দিকে যায়। তখন আমাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর ভাই মেহেদী হাসান বলেন, ঘটনা জানার পর আমার এক ভাইয়ের মাধ্যমে ফয়সালকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার ব্যবস্থা করি। ডাক্তার দেখে বলেন এখন তার কানে হাত দেয়া যাবে না। রক্ত জমে আছে। এক সপ্তাহ পর জমাট বাধা রক্ত বের করতে হবে। এখন বের করলে কানের পর্দা ফেটে যাবে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত মো. শিহাব ও সারোয়ার শাকিলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

তবে আরেক অভিযুক্ত ফয়জুল নীরব বলেন, ওই দিন গণরুমে ফয়সালের কাছে পরিচয় জানতে চাইলে পরিচয় দেয়। এরপর আমরা তাকে কিছু নির্দেশনা দিলে তা পালন করেনি। এতে ফয়সালকে মারধর করে আমাদের বন্ধু শিহাব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, র‌্যাগিংয়ের ঘটনা জানার পরপরই সংশ্লিষ্ট হল প্রশাসনকে জানানো হয়েছে। যেহেতু এটি হলের অভ্যন্তরীণ বিষয়, তাই হল প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। হল প্রশাসন সহায়তা চাইলে প্রক্টরিয়াল টিম থেকে সব ধরনের সহায়তা দেয়া হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, এ ধরনের ঘটনা নির্মম ও নিষ্ঠুর। ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আজকের মধ্যে লিখিত অভিযোগ দেবেন। এ ব্যাপারে হল প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
টানা দুই দিনে বড় দরপতন: নতুন করে আরও কমলো স্বর্ণের দাম।
রেকর্ড গড়ে ছুটছে তেলের দাম: ব্যারেল প্রতি মূল্য ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভালোবাসার দাবি ও পশুর হাটের ইজারা দ্বন্দ্ব: টিটন হত্যাকাণ্ডে পিচ্চি হেলালের বিস্ফোরক বক্তব্য।
হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা: ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন।
খাদ্য ও এনআইডিসহ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিল সরকার।
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে দেশ, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা।
অদৃশ্য শাসক মোজতবা খামেনি: ক্ষতবিক্ষত শরীর নাকি ইসরায়েলকে ফাঁকি দেওয়ার রণকৌশল।
আর থাকবে না সেশনজট! জানুয়ারি থেকেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।
মহাকাশ গবেষণায় পাকিস্তানের ঐতিহাসিক বিজয়: কক্ষপথে নতুন মাইলফলক।
গ্রিন বেল্ট প্রকল্পে বড় জালিয়াতি: ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের আশীর্বাদে পার্কের জায়গায় এখন বাণিজ্যিক ফুডকোর্ট।
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকা যাওয়ার স্বপ্নে বাধা? ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র - কারা পাচ্ছেন না ভিসা?
ইরান থেকে আসছেন ৩০ হাজার হাজি, রাজকীয় অভ্যর্থনায় প্রস্তুত সৌদি।
শেষ হচ্ছে দীর্ঘ খরা; বৃষ্টির পূর্বাভাসে শীতল হবে জনজীবন।
উত্তম জীবন ও অভাবমুক্তির চাবিকাঠি: কিছু কার্যকরী দোয়া ও আমল।
ভর্তুকি ও পাচার রোধেই জ্বালানির মূল্য সমন্বয়, আইএমএফের চাপে নয় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - শেখ রবিউল আলম।
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপে আগ্রহী বিএনপি।

আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর