• অনলাইন ডেস্ক

  • ২৮ জুলাই ,রবিবার, ২০১৯

যেভাবে সফল মানুষেরা লক্ষ্যে পৌঁছে

যেভাবে সফল মানুষেরা লক্ষ্যে পৌঁছে

সাফল্যের পেছনে ছুটতে ছুটতেই অনেকের জীবন পার। অভীষ্ট লক্ষ্য থেকেই যায় সোনার হরিণের মতো অধরা। অনেকে হতাশ হয়ে কেবল ভাগ্যকেই দোষারোপ করে যান। নিজের সঙ্গে সফল ব্যক্তিকে মিলিয়ে বারবার প্রশ্ন করেন, ‘কী এমন করেছেন তিনি, যা আমি করিনি?’ সফল মানুষেরা কীভাবে লক্ষ্যে পৌঁছান? এর পেছনে কী প্রেরণা-উদ্দীপনা কাজ করে? উত্তরে বলা যায়, অবশ্যই প্রেরণা তাঁদের শক্তি জোগায়।

তাঁরা কি কঠোর পরিশ্রম করেন? এর জবাবও ‘হ্যাঁ’বোধক। ভাগ্য কি সহায় হয়? এর উত্তরেও বলা যায়, লক্ষ্য ঠিক করে উদ্দীপনা নিয়ে কঠোর পরিশ্রম করা মানুষদের অবশ্যই ভাগ্য সহায়তা করে। তবে এই সফল মানুষেরা তাঁদের সফলতার গল্প বলতে গিয়ে একটি অভ্যাসের কথা প্রায়ই উল্লেখ করেন।

সফল ব্যক্তিদের সাফল্য নিয়ে নানা গল্পের মধ্যে একটি অভ্যাসের মিল খুঁজে পেয়েছে জার্মানির বার্লিনভিত্তিক ডিজিটাল সাময়িকী ব্লিনকিস্ট। পাক্ষিক এই ম্যাগাজিনের মতে, সফল ব্যক্তিরা প্রচুর বই পড়েন। বিশ্বের বেশির ভাগ প্রতিষ্ঠানের শীর্ষ কর্তা, যাঁরা সফলতার শিখরে পৌঁছেছেন, তাঁদের বই পড়ার অভ্যাস রয়েছে। বেশির ভাগ সফল মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) বছরে গড়ে ৬০টি করে বই পড়েন।

বিশ্বের সেরা আর উজ্জ্বল ব্যক্তিদের মনে সব সময় নতুন নতুন ধারণার জন্ম নেয়, সেসবই তাঁরা বিজ্ঞতার সঙ্গে প্রয়োগ করেন। তাঁদের জীবন ও পেশার সঙ্গেও মিলেমিশে যায় সেসব ধারণা। এই সাময়িকী মনে করে, কেউ যদি মার্কিন অনলাইন গণমাধ্যম দ্য হাফিংটন পোস্টের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান সম্পাদক ৬৮ বছর বয়সী আরিয়ানা হাফিংটন ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সিইও ৩৪ বছর বয়সী মার্ক জাকারবার্গের কাতারে নিজের নামটি যুক্ত করতে যান, তাহলে বই পড়ার অভ্যাস তাঁকে সহায়তা করতে পারে।

দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভূত প্রভাবশালী মার্কিন ব্যবসায়ী মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের (এই প্রতিষ্ঠানের রকেটে করে মহাকাশযাত্রা করেছে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১) প্রধান নকশাবিদ ও সিইও প্রকৌশলী অ্যালন রিভ মাস্কের মতে, বই পড়েই তিনি রকেট বানানো শিখেছেন। স্পেসএক্সের একজন প্রতিনিধি জিম কানট্রেল অ্যালন মাস্ক সম্পর্কে বলেছেন, ‘যখন অ্যালন মাস্ককে কেউ জিজ্ঞেস করেন, কীভাবে রকেট নির্মাণ করা শিখেছেন? উত্তরে তিনি বলেন, বই পড়ে। আমি তাঁর মতো এত স্মার্ট কাউকে কখনো দেখিনি।’

বিশ্বের আরেক প্রভাবশালী বহুজাতিক মার্কিন প্রতিষ্ঠান বার্কশায়ার হাথাওয়ের সিইও এবং শীর্ষ ধনী ওয়ারেন বাফেট তো গোগ্রাসে বই পড়েন। প্রতিটি শিল্পের ক্ষেত্র সম্পর্কে তাঁর জানার আগ্রহ ব্যাপক। বিভিন্ন শিল্প সম্পর্কে জানতে তিনি প্রচুর বই পড়েন। বই পড়ার অভ্যাস সম্পর্কে ওয়ারেন বাফেট বলেন, ‘প্রতিদিন ৫০০ পৃষ্ঠা পড়ুন। এভাবেই জ্ঞানের চর্চা হয়। এটা অনেকটা বিনিয়োগের দ্বিগুণ উঠে আসার মতো। আপনারা প্রত্যেকেই এটা করতে পারেন। তবে আমি নিশ্চিত, আপনারা অনেকেই এই কাজটি করবেন না।’

সামাজিক যোগাযোগমাধ্যমের মোগল মার্ক জাকারবার্গ ২০১৫ সালে নিজের জন্য বুক ক্লাব গড়ে তোলেন। তিনি বলেন, ‘বই আপনাকে একটি বিষয় সম্পর্কে পুরোপুরি জানাবে এবং যেকোনো মাধ্যমের চেয়ে বই-ই আপনাকে গভীরভাবে আবিষ্ট করতে পারবে।’

বেশির ভাগ সিইও বছরে গড়ে ৬০টি বই পড়েন। এর অর্থ, প্রতি মাসে তাঁরা গড়ে পাঁচটি বই পড়েন। কারণ? তাঁরা জানেন, যেসব সমস্যার মুখোমুখি তাঁরা হয়েছেন, তা আগেও কেউ না কেউ হয়েছেন। কেউ না কেউ সেই সব সমস্যার সমাধান পেয়েছেন এবং তা লিখে গেছেন। তাই সফল সিইওরা খুব ভালোভাবেই বোঝেন, বই হলো ব্যবসার জন্য সবচেয়ে ভালো স্কুল। তাঁরা বড় পরিবর্তনের জন্য নতুন কোনো পন্থা আবিষ্কার করেননি। তাই বইয়ের মধ্যে খুঁজে নেন সমস্যা সমাধানের চাবি।

এ ক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণ হতে পারেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। অতি ব্যস্ততার মধ্যেও নিয়ম করে তিনি লোভীর মতো যে কাজটি করেন, তা হলো বই পড়া। তিনি সপ্তাহে অন্তত একটি বই পড়েন এবং সফল হতে ইচ্ছুক ব্যক্তিদেরও বই পড়ার পরামর্শ দেন। বিল গেটস বলেন, ‘অফিস, বাসা বা রাস্তা, যেখানেই থাকি না কেন, আমার সঙ্গে বইয়ের স্তূপ থাকে, আমি বই পড়তে থাকি।’

এরপর হয়তো ‘সময় পাই না বলে বই পড়তে পারি না’—এমন অজুহাত আর ধোপে টেকে না। অর্থনৈতিকভাবে সফল ৮৮ শতাংশ মানুষ প্রতিদিন অন্তত ৩০ মিনিট বই পড়েন।

লেখক টম করলে তাঁর ‘চেঞ্জ ইওর হ্যাবিট, চেঞ্জ ইওর লাইফ’ (অভ্যাস পাল্টান, জীবন পাল্টান) বইয়ে নিজের চেষ্টায় সফল হয়েছেন—এমন ব্যক্তিদের সাক্ষাৎকার তুলে ধরেছেন। বইয়ে ৮৮ শতাংশ সম্পদশালী বলেছেন, তাঁরা প্রতিদিন অন্তত ৩০ মিনিট বই পড়েন। তাঁরা তথ্যভিত্তিক বই, বিখ্যাত ব্যক্তিদের জীবনী, ইতিহাস এবং আত্মসহায়ক বই পড়েন। বই থেকে তাঁরা যা শেখেন, তা তাঁদের প্রতিদিনের জীবনকে আরেকটু ভালো করে। যার ফলে এসেছে সাফল্য। সূত্র: প্রথম আলো

  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
টানা দুই দিনে বড় দরপতন: নতুন করে আরও কমলো স্বর্ণের দাম।
রেকর্ড গড়ে ছুটছে তেলের দাম: ব্যারেল প্রতি মূল্য ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভালোবাসার দাবি ও পশুর হাটের ইজারা দ্বন্দ্ব: টিটন হত্যাকাণ্ডে পিচ্চি হেলালের বিস্ফোরক বক্তব্য।
হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা: ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন।
খাদ্য ও এনআইডিসহ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিল সরকার।
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে দেশ, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা।
অদৃশ্য শাসক মোজতবা খামেনি: ক্ষতবিক্ষত শরীর নাকি ইসরায়েলকে ফাঁকি দেওয়ার রণকৌশল।
আর থাকবে না সেশনজট! জানুয়ারি থেকেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।
মহাকাশ গবেষণায় পাকিস্তানের ঐতিহাসিক বিজয়: কক্ষপথে নতুন মাইলফলক।
গ্রিন বেল্ট প্রকল্পে বড় জালিয়াতি: ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের আশীর্বাদে পার্কের জায়গায় এখন বাণিজ্যিক ফুডকোর্ট।
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকা যাওয়ার স্বপ্নে বাধা? ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র - কারা পাচ্ছেন না ভিসা?
ইরান থেকে আসছেন ৩০ হাজার হাজি, রাজকীয় অভ্যর্থনায় প্রস্তুত সৌদি।
শেষ হচ্ছে দীর্ঘ খরা; বৃষ্টির পূর্বাভাসে শীতল হবে জনজীবন।
উত্তম জীবন ও অভাবমুক্তির চাবিকাঠি: কিছু কার্যকরী দোয়া ও আমল।
ভর্তুকি ও পাচার রোধেই জ্বালানির মূল্য সমন্বয়, আইএমএফের চাপে নয় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - শেখ রবিউল আলম।
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপে আগ্রহী বিএনপি।

আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর