• দিনপ্রতিদিন ডেস্ক

  • ১৬ জুলাই ,সোমবার, ২০১৮

শাহরুখের ছবিতে কারিনার ‘না’!

শাহরুখের ছবিতে কারিনার ‘না’!

শাহরুখ খানের নায়িকা হতে কে না চায়! তার ওপর সঞ্জয় লীলা বানসালির মতো পরিচালকের ছবির নায়িকা! বলিউডের এই নামী পরিচালকের সঙ্গে কাজ করার স্বপ্ন দেখেন অনেকেই। কিন্তু এই পরিচালকের ছবিতে কাজ করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কারিনা কাপুর খান। ‘দেবদাস’ ছবিতে তিনি নাকি শাহরুখ খানের ‘পারো’ হতে চাননি।

সঞ্জয় লীলা বানসালি ‘দেবদাস’ ছবিটি নির্মাণ করেন ২০০২ সালে। ওই সময় বড় আয়োজনের ছবির তালিকায় ছিল এই ‘দেবদাস’। শুধু তা-ই নয়, বানসালির এই ছবি বলিউডে ইতিহাস তৈরি করে। ‘দেবদাস’ ছবিতে শাহরুখ মূল চরিত্রে অভিনয় করেন। আর এই ছবিতে চন্দ্রমুখীর ভূমিকায় বাজিমাত করেন বলিউডের ‘ধকধক গার্ল’ মাধুরী দীক্ষিত।

এবার জানা গেছে, বানসালি তাঁর ‘দেবদাস’ ছবিতে শাহরুখের ‘পারো’ হিসেবে প্রথম পছন্দ করেন কারিনাকে। তাই তিনি কারিনাকে ‘পারো’ চরিত্রে অভিনয় করার প্রস্তাব দেন। এমনকি কারিনা এই চরিত্রের জন্য স্ক্রিন টেস্টও দেন। কিন্তু এরপর বেঁকে বসেন কারিনার মা ববিতা। বলিউডের এই বর্ষীয়ান অভিনেত্রী চাননি তাঁর মেয়ে এত কম বয়সে ‘পারো’র মতো চরিত্রে অভিনয় করুক। তখন চলচ্চিত্রে কারিনার অভিনয়ের ব্যাপারে সব সিদ্ধান্ত নিতেন ববিতা। তাই মায়ের কথামতো বানসালির প্রস্তাব ফিরিয়ে দেন কারিনা। এরপর বানসালি সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনকে ‘পারো’ চরিত্রের জন্য প্রস্তাব দেন। এই চরিত্রে নিজের অসাধারণ অভিনয় দিয়ে দর্শকের মনে আসন গড়েছেন ঐশ্বরিয়া। আর তাঁর অভিনয় দর্শক মনে রাখবে সব সময়।

শোনা গিয়েছিল, ‘ডোলা রে ডোলা’ গানের সঙ্গে নাচের সময় ঐশ্বরিয়া কানে ভারী দুল পরেছিলেন। আর তাই এই বলিউড সুন্দরীর কান কেটে রক্ত ঝরছিল। তা-ও নাচ বন্ধ করেননি তিনি। 

‘দেবদাস’ ছবিকে ঘিরে অনেক অজানা তথ্য বের হচ্ছে। ছবির মোট বাজেট ছিল ৫০ কোটি রুপি, যার মধ্যে ২০ কোটি রুপি ব্যয়ে এই ছবির ছয়টা সেট তৈরি হয়। ‘দেবদাস’ ছবির নাম আছে বলিউডের সবচেয়ে ব্যয়বহুল ছবির তালিকায়। ছবিতে ঐশ্বরিয়ার কক্ষটি ছিল কাচ দিয়ে তৈরি। তা নির্মাণ করতে তখন খরচ হয়েছিল ১ কোটি ২২ লাখ রুপি। বৃষ্টির দৃশ্যের শুটিংয়ের পর এই কক্ষটিকে বারবার রং করতে হয়েছে। সাত মাস পর্যন্ত ‘পারো’র এই কক্ষটি দর্শকদের দেখার জন্য সংরক্ষণ করা হয়। এদিকে চন্দ্রমুখীর কক্ষ নির্মাণের অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে। এই সেট তৈরির জন্য ১২ কোটি রুপি খরচ হয়।

ছবিটি নির্মাণের জন্য ৭০০ প্রধান আলো এবং ৪২টি উচ্চ শক্তিসম্পন্ন জেনারেটর ব্যবহার করা হয়। যখন ‘দেবদাস’ ছবির শুটিং হয়, তখন ছিল বিয়ের মরসুম। মুম্বাইয়ে আলো আর মণ্ডপের সাজসজ্জার সামগ্রীর ঘাটতি দেখা দেয়। কারণ বানসালি তাঁর ছবির জন্য সব আলো আর সাজসজ্জার সামগ্রী কিনে এনে তা সেটে ব্যবহার করেন।

ছবিতে দেবদাসের বন্ধু চুনীলালের চরিত্রে অভিনয় করেন জ্যাকি শ্রফ। তবে এই চরিত্রের জন্য বানসালির পছন্দ ছিল বলিউডের অন্য দুজন নায়ক। তাঁর প্রথম পছন্দ ছিল সাইফ আলী খান। সাইফ এই চরিত্রে অভিনয় করতে রাজি হননি। পরে পরিচালক গোবিন্দের সঙ্গে কথা বলেন। তিনিও রাজি হননি।

২০০৩ সালে কান চলচ্চিত্র উৎসবে ‘দেবদাস’ ছবির উদ্বোধনী প্রদর্শনী হয়। আর বানসালির ছবিটি অস্কারের বিদেশি ভাষার ছবি বিভাগের জন্য ভারত থেকে মনোনীত হয়।

  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
টানা দুই দিনে বড় দরপতন: নতুন করে আরও কমলো স্বর্ণের দাম।
রেকর্ড গড়ে ছুটছে তেলের দাম: ব্যারেল প্রতি মূল্য ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভালোবাসার দাবি ও পশুর হাটের ইজারা দ্বন্দ্ব: টিটন হত্যাকাণ্ডে পিচ্চি হেলালের বিস্ফোরক বক্তব্য।
হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা: ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন।
খাদ্য ও এনআইডিসহ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিল সরকার।
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে দেশ, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা।
অদৃশ্য শাসক মোজতবা খামেনি: ক্ষতবিক্ষত শরীর নাকি ইসরায়েলকে ফাঁকি দেওয়ার রণকৌশল।
আর থাকবে না সেশনজট! জানুয়ারি থেকেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।
মহাকাশ গবেষণায় পাকিস্তানের ঐতিহাসিক বিজয়: কক্ষপথে নতুন মাইলফলক।
গ্রিন বেল্ট প্রকল্পে বড় জালিয়াতি: ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের আশীর্বাদে পার্কের জায়গায় এখন বাণিজ্যিক ফুডকোর্ট।
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকা যাওয়ার স্বপ্নে বাধা? ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র - কারা পাচ্ছেন না ভিসা?
ইরান থেকে আসছেন ৩০ হাজার হাজি, রাজকীয় অভ্যর্থনায় প্রস্তুত সৌদি।
শেষ হচ্ছে দীর্ঘ খরা; বৃষ্টির পূর্বাভাসে শীতল হবে জনজীবন।
উত্তম জীবন ও অভাবমুক্তির চাবিকাঠি: কিছু কার্যকরী দোয়া ও আমল।
ভর্তুকি ও পাচার রোধেই জ্বালানির মূল্য সমন্বয়, আইএমএফের চাপে নয় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - শেখ রবিউল আলম।
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপে আগ্রহী বিএনপি।

আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর