• অনলাইন ডেস্ক

  • ৬ সেপ্টেম্বর ,শুক্রবার, ২০১৯

গ্রামবাসীদের ওপর ভারতীয় সেনাদের এ কেমন নির্যাতন!

গ্রামবাসীদের ওপর ভারতীয় সেনাদের এ কেমন নির্যাতন!

অধিকৃত কাশ্মীরকে বিশেষ মর্যাদা দানকারী ভারতীয় সংবিধানের ৩৭০ ধারাটি গত মাসের গোড়ার দিকে তুলে নেয়ার পর ভয়াবহ সঙ্কটে রয়েছেন ওই রাজ্যের বাসিন্দারা। সেখানে ৪ আগস্ট রাতেই জারি করা হয়েছিলো ১৪৪ ধারা, বন্ধ করা হয়েছিলো মোবাইল ও ইন্টারনেটসহ সকল যোগাযোগ ব্যবস্থা। আটক করা হয়েছে হাজার হাজার মানুষকে। কাশ্মীরের তরুণ ও যুবকদের গুম করে দেয়ারও অভিযোগ উঠেছে সেনাদের বিরুদ্ধে।

সম্প্রতি নাম মাত্র জরুরি অবস্থা তুলে নেয়া হলেও রাজ্যটিতে অবস্থান করছে ৮ লাখের বেশি ভারতীয় সেনা। তারা গোটা অঞ্চলের বাসিন্দাদের ওপর ভয়াবহ নির্যাতন চালাচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে খবর বেরিয়েছে। এবার তেমনই এক সেনা নির্যাতনের চিত্র তুলে ধরেছে খোদ এক ভারতীয় সংবাদ মাধ্যম।

স্থানীয় ওই সংবাদ মাধ্যমটি বলছে, বুধবার দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার ৪০ জন গ্রামবাসীর ওপর নির্মম নিপীড়ন চালিয়েছে সেনারা।

শোপিয়ানের পারিগাম ও ওমপোরা গ্রামের বাসিন্দারা জানায়, ওই গ্রামগুলির কাছে গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করেছিলেন তারা। বুধবার রাস্তা সাফ গাড়ি নিয়ে গ্রামে ঢুকে সেনারা। সে রাতেই ওই গ্রাম দু’টি প্রবেশ করে তল্লাসীর নামে নিরীহ গ্রামবাসীদের ওপর জুলুম চালায় ভারতীয় জওয়ানরা। তারা গ্রামের ঘরবাড়ি তছনছ করে, গাড়িও ভাঙচুর চালায়। তার পরে শুরু হয় গ্রামবাসীদের ওপর শারীরিক নির্যাতন। তাদের হাত থেকে রেহাই পায়নি নারীরাও। নারীসহ ৪০ জনের মতো বাসিন্দাকে নিষ্ঠুরভাবে পেটায় সেনারা। এতে কয়েক জনের হাড় ভেঙে যায়। মারধরের পরে দুই গ্রামের ২০ জন যুবককে তুলে নিয়ে যায় সেনারা। তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা এখনও জানা যায়নি। বৃহস্পতিবার সকাল থেকে ওই এলাকার রাস্তাটি কাঁটাতার দিয়ে বন্ধ করে দিয়েছে সেনারা। ফলে সেনা হামলায় আহতদের শ্রীনগরের হাসপাতালেও নিয়ে যাওয়া সম্ভব হয়নি।

কাশ্মীরের স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা এই সেনা হামলার খবর স্বীকার করেছেন বলে ভারতীয় ওই সংবাদ মাধ্যমটি জানিয়েছে। কর্মকর্তারা জানান, সেনা হামলায় আহত পারিগাম ও ওমপোরা এলাকার কয়েকজন শোপিয়ান জেলা হাসপাতালে ভর্তি আছেন। তবে আহতদের নির্দিষ্ট সংখ্যা বলতে রাজি হননি ওই কর্মকর্তারা।

রেহা্ই পায় না কোমলমতি শিশুরাও

অন্যদিকে কাশ্মীরের পুলিশ বহিনী এ ঘটনায় উল্টো ওই দুই গ্রামের বাসিন্দাদেরই দোষ দেখছেন। তাদের মতে, ওই গ্রামের লোকজন সেনাদের লক্ষ্য করে পাথর ছোড়ার পর সেনারা তাদের ওপর চড়াও হয়। এ সময় সেনাদের হাতে কয়েকজন আহত হন। তবে কেবল শোপিয়ান নয়, পুলওয়ামার রাজপোরা, উটরুসহ আরো বহু গ্রামে ঢুকে গ্রামবাসীদের ওপর সেনারা নির্যাতন চালাচ্ছে বলে ভরতের ওেই সংবাদ মাধ্যমটি জানাচ্ছে। যদিও এসব ঘটনা ভারতীয় সংবাদ মাধ্যমগুলো কৌশলে এড়িয়ে যায়। এমনকি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও গুরুত্ব পাচ্ছে না কাশ্মীরিদের ওপর ভারতীয় সেনাদের এই নির্যাতনের খবর।

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর গত এক মাসে উপত্যকায় হাজার হাজার মানুষকে আটক করা হয়েছে। ভারত সরকার অবশ্যই ৪১ শ জনকে আটকের খবর স্বীকার করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি সূত্র জানাচ্ছে, আটককৃতদের মধ্যে প্রায় ১ হাজার মানুষকে উপত্যকার বাইরের জেলে রাখা হয়েছে।

সম্প্রতি নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছে বলে দাবি করেছে মোদি সরকার। কিন্তু বাস্তব অবস্থা কিন্তু ভিন্ন কথাই বলছে। অসংখ্য সেনা সদস্যদের ভিড়ে নিজেদের তীব্র ক্ষোভ প্রকাশ করা সুযোগ পাচ্ছে না কাশ্মীরের সাধারণ মানুষ। তাই চলছে নীরব প্রতিবাদ। বন্ধই রয়েছে দোকানপাট, স্কুল। দোকানিরা বলছেন, কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিয়েছে হিন্দুত্ববাদী মোদি সরকার। সেই পরিচয় ফিরে না পাওয়া পর্যন্ত তা দোকান খুলবেন না, ব্যবসা শুরু করবেন না।

ক্লাসগুলোতে নেই শিক্ষার্থী। ফলে বন্ধই রয়েছে উপত্যকার স্কুলগুলো। যোগাযোগ ব্যবস্থার উপরে নিষেধাজ্ঞা থাকায় থুকছে চিকিৎসা বিভাগ। শ্রীনগরের দুই বড় হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। কিন্তু তাদের চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা করা ক্রমশই কঠিন হয়ে দাঁড়াচ্ছে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা।

মোবাইল ও ইন্টারনেট বন্ধ থাকায় কাশ্মীরের বাইরে থাকা পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগ করতে পারছে না পরিবারগুলো। এমনকি ইদের শুভেচ্ছাটুকুও জানাতে পারেননি অনেকে। এম ইউসুফ খানের ছেলে ইকবাল জার্মানিতে ডক্টরেট করছেন। ইউসুফ বললেন, ‘প্রায় এক মাস কথা হয়নি। ও কেমন আছে জানি না।’

তাই কাশ্মীর পরিস্থিতি নিয়ে মোদি সরকার এবং তাদের তাবেদার সংবাদ মাধ্যমগুলো যতই মিথ্যা প্রচুর করুক না কেন, কাশ্মীরের অবস্থা মোটেও স্বাভাবিক নয়। বিক্ষুব্ধ মানুষগুলো কেবল ক্রোধে ফুঁসছে। সুযোগ পেলে তাদের সেই ক্ষোভের প্রসার যে কীভাবে ঘটবে তা ভেবে হয়তো ঘুম নাই নয়াদিল্লির নীতি নির্ধারকেদের চোখেও। তাই বুঝি কাশ্মীরের জনগণকে এভাবে চারপাশ থেকে ঘিরে রেখেছে খাকি পোশাকের বিবেকহীন বন্দুকওয়ালারা। সূত্র: আনন্দবাজার

  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
টানা দুই দিনে বড় দরপতন: নতুন করে আরও কমলো স্বর্ণের দাম।
রেকর্ড গড়ে ছুটছে তেলের দাম: ব্যারেল প্রতি মূল্য ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভালোবাসার দাবি ও পশুর হাটের ইজারা দ্বন্দ্ব: টিটন হত্যাকাণ্ডে পিচ্চি হেলালের বিস্ফোরক বক্তব্য।
হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা: ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন।
খাদ্য ও এনআইডিসহ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিল সরকার।
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে দেশ, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা।
অদৃশ্য শাসক মোজতবা খামেনি: ক্ষতবিক্ষত শরীর নাকি ইসরায়েলকে ফাঁকি দেওয়ার রণকৌশল।
আর থাকবে না সেশনজট! জানুয়ারি থেকেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।
মহাকাশ গবেষণায় পাকিস্তানের ঐতিহাসিক বিজয়: কক্ষপথে নতুন মাইলফলক।
গ্রিন বেল্ট প্রকল্পে বড় জালিয়াতি: ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের আশীর্বাদে পার্কের জায়গায় এখন বাণিজ্যিক ফুডকোর্ট।
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকা যাওয়ার স্বপ্নে বাধা? ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র - কারা পাচ্ছেন না ভিসা?
ইরান থেকে আসছেন ৩০ হাজার হাজি, রাজকীয় অভ্যর্থনায় প্রস্তুত সৌদি।
শেষ হচ্ছে দীর্ঘ খরা; বৃষ্টির পূর্বাভাসে শীতল হবে জনজীবন।
উত্তম জীবন ও অভাবমুক্তির চাবিকাঠি: কিছু কার্যকরী দোয়া ও আমল।
ভর্তুকি ও পাচার রোধেই জ্বালানির মূল্য সমন্বয়, আইএমএফের চাপে নয় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - শেখ রবিউল আলম।
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপে আগ্রহী বিএনপি।

আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর