• অনলাইন ডেস্ক

  • ৩০ সেপ্টেম্বর ,সোমবার, ২০১৯

৪ বছরে শত কোটি টাকার কোম্পানী

৪ বছরে শত কোটি টাকার কোম্পানী

২০১৫ সালের নভেম্বর মাস। আদনান ইমতিয়াজ আর ইলমুল হক যখন জিপি এক্সিলারেটরের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলেন, তখন তাঁদের হাতে ছিল মাত্র একটা এক্সেল শিট। কিন্তু চোখে-মুখে ছিল সাহস আর জেতার প্রবল আকাঙ্ক্ষা। শহরের মানুষের জন্য তাঁরা একটি অনলাইন সেবা-কেন্দ্রের ধারণা নিয়ে এসেছিলেন।

এমন একটি কেন্দ্র, যেখানে মানুষ সব ধরনের সেবা পাবে সহজে ও স্বাচ্ছন্দ্যে। সেদিন থেকে যাত্রা শুরু হলো সেবা এক্সওয়াইজেড বা Sheba.xyz নামের প্রতিষ্ঠানটির। বাকি গল্পটা হয়তো অনেকেই জানেন। সেই ‘সেবা’ এখন শতকোটি টাকার এক বিশাল কোম্পানি, ১৫০ জন কর্মীর একটি প্রতিষ্ঠান এবং ২০ হাজার ক্ষুদ্র উদ্যোক্তার একটি প্ল্যাটফর্ম।

তিন বছরের নিরলস পরিশ্রমের মাধ্যমে সেবা ঘরে ঘরে জায়গা করে নিয়েছে। কৌতূহলী হয়ে আপনি বলতে পারেন, প্রতিষ্ঠানটি তাদের অ্যাপে এতগুলো সেবাকে একসঙ্গে করে কীভাবে এগিয়ে যাচ্ছে এবং অনবরত সেবা দিয়ে যাচ্ছে।

আদনানের সঙ্গে একদিন গল্পের ফাঁকে আমি তাঁকে প্রশ্ন করে বসলাম, এত এত সেবার মান ধরে রেখে বাজারে নিজেদের এক নম্বর সেবাদানকারী প্রমাণ করার পেছনে রহস্যটা কী, কোনো জাদুকরি জারিজুরি নেই তো আবার? এ নিয়ে একচোট হাসাহাসির পরে অবাক হয়ে শুনছিলাম তাঁর মুখের কথা।

আদনান বললেন, তাঁদের এমন একটি বিশেষ দল আছে, যারা একটি নতুন সেবা বাজারে আসার আগে পরীক্ষামূলক পদ্ধতির (পাইলটিং) মাধ্যমে প্রাথমিকভাবে ‘এবি টেস্টিং’ করতে থাকে, আর তার সঙ্গে যোগ হতে থাকে তাঁদের পর্যবেক্ষণ ও মতামত। পরবর্তী সময়ে সেসব মতামত বিচার–বিশ্লেষণ শেষেই তৈরি হয় সবকিছু।

অসাধারণ এক টিম তৈরির গল্প: জিপি এক্সিলারেটর থেকে বের হয়ে আদনান ইমতিয়াজ যখন পুরোদমে তাঁর টিম তৈরির পেছনে লাগলেন, সে সময়ের গল্পগুলোও বেশ মজার ও শিক্ষণীয়। আদনান বলছিলেন, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে নিয়োগ দেওয়ার জন্য তিনি একজন যোগ্য ব্যক্তিকে আগে থেকেই নিশানা করে রেখেছিলেন। তবে একবার নয় দুবার নয়, রীতিমতো আটবারের চেষ্টার পর তিনি তাঁকে নিজেদের দলে ভেড়াতে পেরেছেন।

বড় একটি কোম্পানির উদ্যোক্তা একজন প্রার্থীকে নিশানা করে শুধু তাঁকেই নিয়োগ দেওয়ার জন্য এমন হন্যে হয়ে উঠতে পারেন, এমনটি খুব শোনা যায় না। কিন্তু আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন, আপনার ব্যবসার উন্নতিতে আপ্রাণ চেষ্টা করেন, একদিন যখন সফলতার কাতারে নিজেকে ঠাঁই করে নেবেন, আপনার সেসব দিনের গল্পগুলো নিয়েও রচিত হবে সাফল্যগাথা।

তাঁদের প্রধান কারিগরি কর্মকর্তা বা টেকনোলজি অফিসার নিয়োগের গল্পটাও মজার। আবু নাসের মো. শোয়াইব একদিন সেবার অফিসে আদনান ইমতিয়াজের কাছে হাজির হয়েছিলেন নিজের বানানো একটি ওয়েবসাইটের ‘ডেমো’ প্রদর্শন করতে।

কিন্তু তাঁর প্রতিভায় মুগ্ধ হয়ে সেদিনই তাঁকে প্রস্তাব করে বসলেন দলের চিফ টেকনোলজি অফিসার পদ যোগ দেওয়ার জন্য। দলে আবু নাসের মো. শোয়াইবের সেদিনের সেই যোগদান বৃথা যায়নি। দিনে দিনে দল হয়ে উঠল আরও ভারী, আরও শক্তিশালী।

ভাবনায় যা ছিল: আদনান ইমতিয়াজ শোনালেন নিজের কথা, এ রকম একটি প্রতিষ্ঠান গড়ার পেছনের কথা। তাঁর ভাষায়, ‘এটা নিতান্তই আমার ব্যক্তিগত হতাশা থেকে শুরু হয়েছিল। সারা সপ্তাহ প্রচণ্ড কাজের চাপ থাকে, আর এ থেকে মুক্তি পেতে তাই আমরা কমবেশি সবাই একটা আরামের শুক্রবার চাই। যদিও আমার ক্ষেত্রে শুক্রবার খুবই অন্য রকম দিন।

কারণ, এদিন বাসার সমস্ত জমে থাকা কাজ, যেমন ভাঙা জানালাটা ঠিক করতে হবে, পাইপের লিক সারাতে হবে, ইত্যাদি। আর এ জন্য চাই কম খরচে একজন সঠিক লোক খুঁজে বের করা। আমার মনে হলো আমার বেশির ভাগ সহকর্মীই একই রকম পরিস্থিতির ভেতর দিয়ে যায়।

বাংলাদেশের প্রেক্ষাপটে সেবা শিল্পে পেশাদারির মারাত্মক অভাব আছে, বিশেষত যখন প্রতিদিনের প্রয়োজনীয় সেবা বা সার্ভিস পাওয়ার ক্ষেত্রে এমনটি হয়। অর্থাৎ আপনি আপনার প্রয়োজনে সঠিক সময়ে সঠিক লোকটিকে খুঁজে পাচ্ছেন না। আমি এ রকম একটা প্রতিষ্ঠান তৈরি করার কথা মনে হলো। আর এ রকম এক ভাবনা মাথায় নিয়েই আমরা মূলত মানুষের প্রতিদিনের এই ঝামেলা দূর করতে চেয়েছিলাম।’

গুণিতকের গুণিতক; সেবা বাংলাদেশের তৃণমূল ও ক্ষুদ্র উদ্যোক্তাদের একটি প্ল্যাটফর্মের আওতায় নিয়ে এসেছে। যেখানে তাঁরা বাজারে সাধারণের তুলনায় আরও বেশিসংখ্যক ক্রেতার কাছে সেবা দিতে পারছে। যেমন ধরুন, একজন রাজমিস্ত্রি আগে হয়তো সারা দিনে দুটি বা একটি কাজের অর্ডার পেতেন, কিন্তু সেবার প্ল্যাটফর্মে চলে আসার পর কাজ পাওয়ার সুযোগ গুণিতক হারে বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৮-১০টিতে। আর এভাবেই তৈরি হয়েছে শতকোটি টাকার ভিন্ন ধরনের এই কোম্পানি। সূত্র: উদ্যোক্তার খোঁজে ডটকম

  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
টানা দুই দিনে বড় দরপতন: নতুন করে আরও কমলো স্বর্ণের দাম।
রেকর্ড গড়ে ছুটছে তেলের দাম: ব্যারেল প্রতি মূল্য ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভালোবাসার দাবি ও পশুর হাটের ইজারা দ্বন্দ্ব: টিটন হত্যাকাণ্ডে পিচ্চি হেলালের বিস্ফোরক বক্তব্য।
হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা: ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন।
খাদ্য ও এনআইডিসহ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিল সরকার।
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে দেশ, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা।
অদৃশ্য শাসক মোজতবা খামেনি: ক্ষতবিক্ষত শরীর নাকি ইসরায়েলকে ফাঁকি দেওয়ার রণকৌশল।
আর থাকবে না সেশনজট! জানুয়ারি থেকেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।
মহাকাশ গবেষণায় পাকিস্তানের ঐতিহাসিক বিজয়: কক্ষপথে নতুন মাইলফলক।
গ্রিন বেল্ট প্রকল্পে বড় জালিয়াতি: ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের আশীর্বাদে পার্কের জায়গায় এখন বাণিজ্যিক ফুডকোর্ট।
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকা যাওয়ার স্বপ্নে বাধা? ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র - কারা পাচ্ছেন না ভিসা?
ইরান থেকে আসছেন ৩০ হাজার হাজি, রাজকীয় অভ্যর্থনায় প্রস্তুত সৌদি।
শেষ হচ্ছে দীর্ঘ খরা; বৃষ্টির পূর্বাভাসে শীতল হবে জনজীবন।
উত্তম জীবন ও অভাবমুক্তির চাবিকাঠি: কিছু কার্যকরী দোয়া ও আমল।
ভর্তুকি ও পাচার রোধেই জ্বালানির মূল্য সমন্বয়, আইএমএফের চাপে নয় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - শেখ রবিউল আলম।
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপে আগ্রহী বিএনপি।

আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর