• দিনপ্রতিদিন নিউজ ডেস্ক

  • ৮ সেপ্টেম্বর ,মঙ্গলবার, ২০২০
ফেরাউনপত্নী আসিয়া

কোরআনে বর্ণিত একজন জান্নাতি নারীর শেষ আকাঙ্ক্ষা

কোরআনে বর্ণিত একজন জান্নাতি নারীর শেষ আকাঙ্ক্ষা

কোরআনে বর্ণিত একজন জান্নাতি নারীর শেষ আকাঙ্ক্ষা

ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম ছিলেন একজন দৃঢ়চেতা ঈমানদার সম্রাজ্ঞী। প্রখর বুদ্ধিমত্তা, আভিজাত্য ও অর্থ-সম্পদে তিনি ছিলেন অতুলনীয়। ফেরাউনের রাজপ্রাসাদে আল্লাহর নবী মুসা (আ.)-এর লালন-পালনের ব্যবস্থার মূলে ছিলেন তিনি। পবিত্র কোরআনে এসেছে, ‘ফেরাউনের স্ত্রী বলল, সে [মুসা (আ.)] আমার ও তোমার চক্ষুশীতলকারী হবে, তোমরা তাকে হত্যা কোরো না, হয়তো সে আমাদের উপকার করবে কিংবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব, তারা তা অনুধাবন করতে পারেনি।’ (সুরা : কাসাস, আয়াত : ৯)

ফেরাউনের ঘরে থেকেও নিজের বুদ্ধি-জ্ঞানকে স্বাধীন চিন্তার জন্য উন্মুক্ত করেন। রাজপ্রাসাদের সব রকম বিলাসিতা ত্যাগ করে স্বামীর ভয়-ভীতি উপেক্ষা করে আল্লাহর প্রতি ঈমান আনেন। এক আল্লাহর প্রতি ঈমান আনার কথা জানতে পেরে আসিয়ার প্রতি ফেরাউন ক্রোধান্বিত হয়। আল্লাহর প্রতি ঈমান আনায় ফেরাউন আসিয়ার সঙ্গীদের হত্যা করে।

অতঃপর ঈমান প্রত্যাহার করতে আসিয়াকে নানাভাবে প্রলোভন দেখাতে থাকে। কিন্তু নিরাশ হয়ে বনি ইসরাঈলের মুমিনদের মতো নিজের জীবনসঙ্গী আসিয়াকেও কঠিন শাস্তি দেওয়া শুরু করে ফেরাউন। বরং আসিয়াকে অন্যদের চেয়ে কঠিন শাস্তি দেওয়া হয়। হাতে ও পায়ে লোহার পেরেক লাগিয়ে অদম্য প্রহারের নির্দেশ দেয় ফেরাউন। কঠিন নির্যাতনেও ধৈর্যহারা হননি আসিয়া। পুরো দেহ ক্ষতবিক্ষত হলেও নিজের ঈমানকে রক্ষা করেন তিনি। পাহাড়ের চেয়েও কঠিন ঈমান ধারণ করেন নিজের মধ্যে। ঈমানের ওপর দৃঢ়তার জন্য বিরল সম্মাননা পান তিনি। আল্লাহ তাআলা আসিয়াকে সৃষ্ট জগতের মধ্যে শ্রেষ্ঠ নারীদের তালিকাভুক্ত করে চিরকালের জন্য সম্মানিত করেন।

নির্যাতন-নিপীড়ন সহ্য করে শেষ মুহূর্ত ঘনিয়ে আসে আসিয়ার। মৃত্যুকালে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন। আল্লাহর কাছে আবদার করেন, যেন জান্নাতে তাঁর জন্য একটি ঘর তৈরি করা হয়। এ মহীয়সী নারীর জীবনের শেষ আকাঙ্ক্ষা আল্লাহ তাআলার পছন্দ হয়। তাই আল্লাহ আসিয়ার আকাঙ্ক্ষার কথা পবিত্র কোরআনে উল্লেখ করেন।

ইরশাদ হয়েছে, ‘আল্লাহ মুমিনদের জন্য ফেরাউনের স্ত্রীর উপমা পেশ করছেন, তিনি বলেন, হে আল্লাহ, আমার জন্য জান্নাতে আপনার কাছে একটি ঘর নির্মাণ করুন এবং আমাকে ফেরাউন ও তার কার্যাবলি থেকে রক্ষা  করুন এবং আমাকের জালেম জনগোষ্ঠী থেকে রক্ষা করুন।’ (সুরা : তাহরিম, আয়াত : ১১)

ইবনে কাসির (রহ.) বর্ণনা করেন, আল্লাহ তাআলা তাঁর দোয়া কবুল করেন। জান্নাতে নিজের বাড়িও দেখতে পান। নিজচোখে বাড়ি দেখে হেসে দেন। এদিকে চরম নির্যাতনের মধ্যে আসিয়ার মুখে হাসি দেখে ফেরাউনের ক্রোধ আরো বাড়ে। ফেরাউন বলল, দেখছ, কী উন্মাদ হয়ে গেছে! আমরা তাঁকে চরম শাস্তি দিচ্ছি। আর সে হাসছে। ক্ষোভে ফেরাউন এক প্রকাণ্ড প্রস্তর নিক্ষেপ করে। এর পরই আসিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েন। অবিশ্বাসী মহলের একজন সম্রাজ্ঞী হয়েও পৃথিবীবাসীর জন্য রেখে যান ঈমানি দৃঢ়তার চির আদর্শ। পার্থিব জীবনের সব বিলাসিতা পরিত্যাগ করে পাড়ি জমান অনন্তের পথে।

পৃথিবীর পুণ্যবতী নারীদের একজন আসিয়া। আবু মুসা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘পুরুষদের মধ্যে অনেকে পূর্ণতা অর্জন করেছেন। তবে নারীদের মধ্যে পূর্ণতা অর্জন করেছেন কেবল মারিয়াম বিনতে ইমরান ও ফেরাউনের স্ত্রী আসিয়া। আর সব খাবারের মধ্যে সারিদ যেমন শ্রেষ্ঠ, তেমনি সব নারীদের মধ্যে আয়েশা শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী।’ (বুখারি, হাদিস : ৩৪১১ ও মুসলিম, হাদিস : ২৪৩১)

ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের একজন আসিয়া। আবদুল্লাহ বিন আব্বাস (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) জমিনে চারটি রেখা টেনে বলেন, ‘তোমরা কি জানো এটা কী?’ সাহাবারা বলল, আল্লাহ ও তাঁর রাসুল জানেন। রাসুল (সা.) বলেন, ‘জান্নাতবাসীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী হলেন খাদিজা বিনতে খুওয়াইলিদ, ফাতেমা বিনতে মুহাম্মদ, মারিয়াম বিনতে ইমরান ও ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম।’ (মুসনাদে আহমাদ, হাদিস : ২৯০৩)

ফেরাউনের স্ত্রী হয়েও আসিয়া পৃথিবীর ইতিহাসে অবিচলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আল্লাহ তাআলা আমাদেরও দ্বিন পালনে অবিচল থাকার তাওফিক দান করুন।

  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
টানা দুই দিনে বড় দরপতন: নতুন করে আরও কমলো স্বর্ণের দাম।
রেকর্ড গড়ে ছুটছে তেলের দাম: ব্যারেল প্রতি মূল্য ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভালোবাসার দাবি ও পশুর হাটের ইজারা দ্বন্দ্ব: টিটন হত্যাকাণ্ডে পিচ্চি হেলালের বিস্ফোরক বক্তব্য।
হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা: ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন।
খাদ্য ও এনআইডিসহ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিল সরকার।
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে দেশ, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা।
অদৃশ্য শাসক মোজতবা খামেনি: ক্ষতবিক্ষত শরীর নাকি ইসরায়েলকে ফাঁকি দেওয়ার রণকৌশল।
আর থাকবে না সেশনজট! জানুয়ারি থেকেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।
মহাকাশ গবেষণায় পাকিস্তানের ঐতিহাসিক বিজয়: কক্ষপথে নতুন মাইলফলক।
গ্রিন বেল্ট প্রকল্পে বড় জালিয়াতি: ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের আশীর্বাদে পার্কের জায়গায় এখন বাণিজ্যিক ফুডকোর্ট।
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকা যাওয়ার স্বপ্নে বাধা? ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র - কারা পাচ্ছেন না ভিসা?
ইরান থেকে আসছেন ৩০ হাজার হাজি, রাজকীয় অভ্যর্থনায় প্রস্তুত সৌদি।
শেষ হচ্ছে দীর্ঘ খরা; বৃষ্টির পূর্বাভাসে শীতল হবে জনজীবন।
উত্তম জীবন ও অভাবমুক্তির চাবিকাঠি: কিছু কার্যকরী দোয়া ও আমল।
ভর্তুকি ও পাচার রোধেই জ্বালানির মূল্য সমন্বয়, আইএমএফের চাপে নয় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - শেখ রবিউল আলম।
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপে আগ্রহী বিএনপি।

আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর