• দিন প্রতিদিন নিউজ ডেস্ক

  • ৮ ডিসেম্বর ,মঙ্গলবার, ২০২০

"ফাইজার টিকার প্রয়োগ শুরু যুক্তরাজ্যে"

 "ফাইজার টিকার প্রয়োগ শুরু যুক্তরাজ্যে"

"ফাইজার টিকার প্রয়োগ শুরু যুক্তরাজ্যে"

বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যে ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত করোনা টিকার অনুমোদন পাওয়ার পর সেখানে গতকাল ৭ ডিসেম্বর ২০২০, সোমবার থেকে টিকাটির প্রয়োগ শুরু হয়েছে। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) এই কার্যক্রম তদারক করবে। এদিকে চীনের সিনোভ্যাক উদ্ভাবিত টিকার ১২ লাখ ডোজ রবিবার ইন্দোনেশিয়ায় পৌঁছেছে। চলতি সপ্তাহে রাশিয়ার রাজধানী মস্কোর সবচেয়ে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের শরীরে দেশটির তৈরি টিকা স্পুিনক ভি-এর প্রয়োগ শুরু হয়েছে।

গত ২ ডিসেম্বর ফাইজার-বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি করোনাভাইরাসের (কভিড-১৯) টিকা ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাজ্য। এরপর দ্বিতীয় দেশ হিসেবে গত শুক্রবার এই টিকা ব্যবহারের অনুমোদন দেয় বাহরাইন। প্রতিবেশী ভারতেও টিকার অনুমোদন চেয়েছে ফাইজার। এই টিকার অনুমোদনের জন্য করা আবেদন নিয়ে ১০ ডিসেম্বর পর্যালোচনায় বসবে যুক্তরাষ্ট্র।

বিবিসি বলছে, যুক্তরাজ্যে আজ শুরু হতে যাওয়া করোনার টিকা কার্যক্রমকে দেশটির টিকার ইতিহাসে সবচেয়ে বড় পরিসরের কার্যক্রম হিসেবে বলা হচ্ছে। শুরুতে করোনার সম্মুখসারির যোদ্ধা হিসেবে স্বাস্থ্যকর্মী, ৮০ বছরের বেশি বয়স্ক লোকজন ও কেয়ার হোমের কর্মীরা টিকা পাবেন। ইংল্যান্ডে টিকা দেওয়ার স্থান হিসেবে প্রাথমিকভাবে ৫০টি হাসপাতাল নির্ধারণ করা হয়েছে। স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডেও আজ থেকে টিকা প্রদান শুরু হবে। এসব জায়গায়ও হাসপাতাল থেকে টিকা দেওয়া হবে।

এনএইচএসের ন্যাশনাল মেডিক্যাল ডিরেক্টর অধ্যাপক স্টিফেন পাওস বলেন, ‘অনেক জটিলতা সত্ত্বেও করোনার টিকার প্রথম ব্যাচ সোমবার হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। মঙ্গলবার টিকার প্রয়োগ শুরু হবে।’ তিনি এ-ও বলেছেন, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। যাদের এই টিকা প্রয়োজন তাদের সবাইকে টিকা দিতে অনেক মাস সময় লেগে যেতে পারে।

গত বৃহস্পতিবার বেলজিয়াম থেকে যুক্তরাজ্যে এসে পৌঁছে ফাইজারের তৈরি করোনার টিকা। স্থানীয় গণমাধ্যম বলছে, বেলজিয়াম থেকে ইউরো টানেল হয়ে যুক্তরাজ্যে পৌঁছে টিকার এই চালান। কয়েকটি ট্রাকে করে পরিবহনের সময় যানবাহনের গায়ে কিছু লেখা ছিল না। পরে ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের কিছু গোপন স্টোরে টিকা পাঠানো হয়। যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ (৯৪) কয়েক সপ্তাহের মধ্যে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা নেবেন।

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক করোনার টিকা প্রয়োগ কার্যক্রমের শুরুকে একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন। করোনাভাইরাস রুখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে এনএইচএসের টিকা প্রদান কার্যক্রমের সময় সবাইকে স্থানীয় বিধি-নিষেধ অনুসরণ করতেও বলেছেন তিনি।

এম-আরএনএ প্রযুক্তিতে তৈরি এই টিকা নিয়ে শুরুর দিকে তেমন সমর্থন পায়নি ফাইজার। এ সময় তাদের পাশে দাঁড়ায় জার্মান সংস্থা বায়োএনটেক। ফাইজারের তুলনায় যদিও ছোট সংস্থা বায়োএনটেক। কিন্তু যুক্তরাজ্যে তাদের তৈরি টিকা ছাড়পত্র পাওয়ার পরেই রাতারাতি বিশ্বের প্রথম ৫০০ ধনীর তালিকায় উঠে এসেছে বায়োএনটেকের সহপ্রতিষ্ঠাতা উগর সাহিনের নাম। এই সপ্তাহে সংস্থাটির শেয়ারদর বেড়েছে ৮ শতাংশ।

বহুজাতিক ওষুধ কম্পানি ফাইজারের করোনা টিকার সাফল্যের খবরে চাঙ্গা হয়ে উঠেছে বিশ্ব শেয়ারবাজার। ফাইজার গতকাল সোমবার সকালে দাবি করে, তাদের করোনা টিকার সাফল্য ৯০ শতাংশ। এই দাবির পর প্রথম চাঙ্গা ভাব দেখা যায় যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে। করোনাভাইরাসের মতোই দ্রুত যেন সেই প্রভাব সংক্রমিত হয়েছে বিশ্বের বড় সব শেয়ারবাজারেও। তবে শেয়ারবাজারের এই সংক্রমণ ছিল আনন্দের।

ইন্দোনেশিয়া পৌঁছল চীনের ১২ লাখ টিকা

চীনের সিনোভ্যাকের ১২ লাখ ডোজ করোনা টিকা পেয়েছে ইন্দোনেশিয়া। গত রবিবার বেইজিং থেকে বিমানযোগে এসব ভ্যাকসিন জাকার্তায় পৌঁছে। এ ছাড়া ইন্দোনেশিয়া আরো ১৮ লাখ ডোজ টিকা আগামী মাসে নেবে।

চীনের নিয়ন্ত্রক সংস্থা এখনো তার দেশের কোনো কম্পানির ভ্যাকসিন গণব্যবহারের অনুমোদন দেয়নি। তবে জরুরি ব্যবহারের জন্যে চূড়ান্ত পর্যায়ের কিছু ভ্যাকসিনের অনুমোদন তারা দিয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো চীনের টিকা পাঠানোকে স্বাগত জানিয়েছেন।

গতকাল ইন্দোনেশিয়ার কভিড-১৯ প্রতিরোধ দলের প্রধান এয়ারলাঙ্গা হার্তার্তো বলেছেন, প্রথম ব্যাচের এসব টিকা ফুড অ্যান্ড ড্রাগ এজেন্সি পরীক্ষা করে দেখবে। এসব টিকা স্বাস্থ্যকর্মী ও উচ্চ ঝুঁকিতে থাকা লোকজনকে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

বিশ্ব পরিস্থিতি

বৈশ্বিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের হিসাবে, গতকাল পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ-অঞ্চলে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ছয় কোটি ৭৯ লাখে। এ সময়ে সেরে উঠেছে চার কোটি ৬৯ লাখ রোগী। আর প্রাণ হারিয়েছে ১৫ লাখ ৪৯ হাজার। সূত্র : বিবিসি, এএফপি।

  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
টানা দুই দিনে বড় দরপতন: নতুন করে আরও কমলো স্বর্ণের দাম।
রেকর্ড গড়ে ছুটছে তেলের দাম: ব্যারেল প্রতি মূল্য ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভালোবাসার দাবি ও পশুর হাটের ইজারা দ্বন্দ্ব: টিটন হত্যাকাণ্ডে পিচ্চি হেলালের বিস্ফোরক বক্তব্য।
হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা: ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন।
খাদ্য ও এনআইডিসহ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিল সরকার।
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে দেশ, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা।
অদৃশ্য শাসক মোজতবা খামেনি: ক্ষতবিক্ষত শরীর নাকি ইসরায়েলকে ফাঁকি দেওয়ার রণকৌশল।
আর থাকবে না সেশনজট! জানুয়ারি থেকেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।
মহাকাশ গবেষণায় পাকিস্তানের ঐতিহাসিক বিজয়: কক্ষপথে নতুন মাইলফলক।
গ্রিন বেল্ট প্রকল্পে বড় জালিয়াতি: ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের আশীর্বাদে পার্কের জায়গায় এখন বাণিজ্যিক ফুডকোর্ট।
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকা যাওয়ার স্বপ্নে বাধা? ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র - কারা পাচ্ছেন না ভিসা?
ইরান থেকে আসছেন ৩০ হাজার হাজি, রাজকীয় অভ্যর্থনায় প্রস্তুত সৌদি।
শেষ হচ্ছে দীর্ঘ খরা; বৃষ্টির পূর্বাভাসে শীতল হবে জনজীবন।
উত্তম জীবন ও অভাবমুক্তির চাবিকাঠি: কিছু কার্যকরী দোয়া ও আমল।
ভর্তুকি ও পাচার রোধেই জ্বালানির মূল্য সমন্বয়, আইএমএফের চাপে নয় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - শেখ রবিউল আলম।
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপে আগ্রহী বিএনপি।

আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর