• দিনপ্রতিদিনবিডি ডেস্ক

  • ১৪ মার্চ ,শনিবার, ২০২৬
"যাকাত হলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি ইবাদত"

যাকাত আদায়ের গুরুত্ব ও খাত।

"যাকাত ধনীদের সম্পদকে পবিত্র করে এবং সমাজের দরিদ্র মানুষের অধিকার নিশ্চিত করে"
যাকাত আদায়ের গুরুত্ব ও খাত।

যাকাত হলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি ইবাদত - অনলাইন সংগৃহীত ছবি


ইসলামের সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থায় জাকাত একটি মৌলিক স্তম্ভ। এটি কেবল একটি আর্থিক দান নয়; বরং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি ইবাদত, যা ধনীদের সম্পদকে পবিত্র করে এবং সমাজের দরিদ্র মানুষের অধিকার নিশ্চিত করে। পবিত্র কোরআনে বহু স্থানে নামাজের সঙ্গে জাকাতের কথা উল্লেখ করা হয়েছে।
পবিত্র কোরআনে - আল্লাহু 'তা'য়ালা বলেন - (সুরা আল-বাকারা : ৪৩)

আরবি:
وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَارْكَعُوْا مَعَ الرّٰكِعِيْنَ 

বাংলা উচ্চারণ:
ওয়া আক্বীমুছ ছালাতা ওয়া আতুয্ যাকাতা ওয়ারকাঊ মা'আর রাকিঈন।

বাংলা অর্থ:
তোমরা নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো এবং যারা রুকু করে (নামাজ পড়ে) তাদের সাথে রুকু করো।


জাকাতের মূল উদ্দেশ্য হলো সমাজে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা এবং দরিদ্র মানুষের কষ্ট লাঘব করা। যখন একজন মুসলমান তার সম্পদের নির্ধারিত অংশ আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে, তখন তার সম্পদ পবিত্র হয় এবং সমাজে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার পরিবেশ সৃষ্টি হয়।জাকাত যাদের ওপর ফরজ : শরিয়তের দৃষ্টিতে জাকাত ফরজ হওয়ার জন্য কয়েকটি শর্ত পূরণ হওয়া আবশ্যক। ব্যক্তি মুসলমান হতে হবে।তার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে। সেই সম্পদের ওপর এক বছর অতিক্রান্ত হতে হবে। নিসাব পরিমাণ সম্পদের মধ্যে স্বর্ণ, রুপা, নগদ অর্থ, ব্যবসায়িক পণ্য এবং কিছু ক্ষেত্রে কৃষিজ ফসল ও পশু অন্তর্ভুক্ত হয়। সংক্ষেপে বলা যায়, যে ব্যক্তির মালিকানায় সাড়ে সাত ভরি সোনা বা সাড়ে বায়ান্ন ভরি রুপা অথবা সাড়ে বায়ান্ন ভরি রুপার সমপরিমাণ জাকাতযোগ্য সম্পদ থাকে এবং ওই সম্পদ এক বছর অতিবাহিত হয়, তখন তার ওপর জাকাত ফরজ হয়ে যায়।

জাকাত পাওয়ার উপযুক্ত : কোরআনে কারিমের নির্দেশনা অনুযায়ী আট শ্রেণির মানুষ জাকাত পাওয়ার অধিকারী: দরিদ্র, নিঃস্ব, শরিয়ত সমর্থিত জাকাত সংগ্রহকারী, নতুন মুসলমান বা যাদের হৃদয় ইসলামের দিকে আকৃষ্ট করা প্রয়োজন, (বিশেষ বিবেচনায়) দাস মুক্তির জন্য, ঋণগ্রস্ত ব্যক্তি, আল্লাহর সন্তুষ্টির পথে রত ব্যক্তি, মুসাফির। পিতা-মাতা, দাদা-দাদি, সন্তান-সন্ততিকে এবং স্বামী-স্ত্রী একে অপরকে জাকাত দেওয়া যায় না (সুরা তাওবাহ-৬০)।

আরবী আয়াত : إِنَّمَا ٱلصَّدَقَٰتُ لِلۡفُقَرَآءِ وَٱلۡمَسَٰكِينِ وَٱلۡعَٰمِلِينَ عَلَيۡهَا وَٱلۡمُؤَلَّفَةِ قُلُوبُهُمۡ وَفِي ٱلرِّقَابِ وَٱلۡغَٰرِمِينَ وَفِي سَبِيلِ ٱللَّهِ وَٱبۡنِ ٱلسَّبِيلِۖ فَرِيضَةٗ مِّنَ ٱللَّهِۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ 

বাংলা উচ্চারণ : ইন্নামাস সাদক্বাতু লিলফুকারা-ই ওয়াল মাসা-কীনি ওয়াল 'আ-মীলীনা 'আলাইহা- ওয়াল মুআল্লাফাতি কুলূবুহুম ওয়া ফিররিকা-বি ওয়াল গা-রিমীনা ওয়া ফী সাবীলিল্লা-হি ওয়াবনিস সাবীলি ফারীদাতাম মিনাল্লা-হি; ওয়াল্লা-হু 'আলীমুন হাকীম।

বাংলা অর্থ : যাকাত হল কেবল ফকির, মিসকীন, যাকাত আদায়কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক এবং তা দাস-মুক্তির জন্যে, ঋণগ্রস্তদের জন্যে, আল্লাহর পথে জেহাদকারীদের জন্যে এবং মুসাফিরদের জন্যে। এই হলো আল্লাহর নির্ধারিত বিধান। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

জাকাত প্রদানে সতর্কতা : জাকাত একটি ফরজ ইবাদত হওয়ায় এটি যথাযথভাবে আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় মানুষ আবেগ বা অজ্ঞতার কারণে এমন ব্যক্তিকে জাকাত দিয়ে বসে, যে প্রকৃতপক্ষে জাকাতের উপযুক্ত নয়। তাহলে জাকাত আদায় হবে না।তাই জাকাত দেওয়ার আগে প্রাপকের অবস্থা যাচাই করা জরুরি। পাশাপাশি জাকাতের সম্পদ যেন অপচয় বা অন্যায় কাজে ব্যবহৃত না হয়, সেদিকেও সতর্ক থাকতে হবে। এ ছাড়া জাকাত দেওয়ার সময় নিয়ত করা ও নিয়ত বিশুদ্ধ থাকা জরুরি। লোক দেখানো বা সামাজিক মর্যাদা অর্জনের উদ্দেশে জাকাত দিলে এর প্রকৃত সওয়াব নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহর সন্তুষ্টির জন্যই জাকাত আদায় করতে হবে।

বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের মাধ্যমে জাকাত প্রদান : বর্তমান সময়ে অনেক সামাজিক ও ধর্মীয় সংগঠন জাকাত সংগ্রহ করে দরিদ্রদের মাঝে বিতরণ করে থাকে। সঠিকভাবে পরিচালিত হলে এ ধরনের উদ্যোগ সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিশ্বাসযোগ্যতা। জাকাতের অর্থ আল্লাহর নির্ধারিত হক। তাই তা এমন প্রতিষ্ঠানের হাতে দেওয়া উচিত, যারা স্বচ্ছতা ও   দায়িত্বশীলতার সঙ্গে এই অর্থ বণ্টন ব্যবস্থাপনা করে। কিন্তু যদি সন্দেহ থাকে যে অর্থ সঠিকভাবে বিতরণ হচ্ছে না, তাহলে ব্যক্তিগতভাবে প্রকৃত দরিদ্র মানুষের হাতে জাকাত পৌঁছে দেওয়াই উত্তম। যখন জাকাত সঠিকভাবে আদায় হবে, তখন সমাজে দারিদ্র্য কমবে, ভ্রাতৃত্ব বৃদ্ধি পাবে এবং ইসলামের অর্থনৈতিক সৌন্দর্য বাস্তবে প্রতিফলিত হবে। বাংলাদেশসহ অনেক দেশে একটি বাস্তব সমস্যা হলো, সর্বত্র নানা স্তরে দুর্নীতির অভিযোগ। বিশেষ করে ত্রাণ বিতরণ, সামাজিক সহায়তা কর্মসূচি ইত্যাদি ক্ষেত্রে অনিয়মের খবর শোনা যায়। শরিয়তের নির্দেশনা হলো, জাকাত অবশ্যই প্রকৃত হকদার ব্যক্তির মালিকানায় পৌঁছাতে হবে। যদি এমন আশঙ্কা থাকে যে জাকাতের অর্থ সঠিক ব্যক্তির কাছে পৌঁছাবে না, বা মাঝপথে অপব্যবহার হবে, তাহলে সেখানে জাকাত দেওয়া শরিয়তের দৃষ্টিতে ঝুঁকিপূর্ণ হয়ে যায়।

অথবা যদি প্রবলভাবে ধারণা হয়, সঠিকভাবে বণ্টিত হবে না, তাহলে সেখানে জাকাত দেওয়া থেকে বিরত থাকাই উত্তম। ইসলামের ইতিহাসে খোলাফায়ে রাশেদীনদের যুগে রাষ্ট্রই জাকাত সংগ্রহ ও বণ্টনের দায়িত্ব পালন করত। কিন্তু বাস্তব পরিস্থিতিতে যদি দেখা যায় যে প্রশাসনিক দুর্নীতি, অনিয়ম বা রাজনৈতিক প্রভাবের কারণে জাকাতের অর্থ সঠিকভাবে দরিদ্র মানুষের কাছে পৌঁছাবে না, তাহলে সেখানে জাকাত দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। অতএব, জাকাতের ক্ষেত্রে মূল নীতি হওয়া উচিত, যে পদ্ধতিতে নিশ্চিতভাবে হকদারের কাছে জাকাত পৌঁছায়, সেই পদ্ধতিই গ্রহণ করা। যখন এই সচেতনতা সমাজে বৃদ্ধি পাবে, তখন জাকাত সত্যিকার অর্থেই দারিদ্র্য দূরীকরণ ও অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠবে।


  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
টানা দুই দিনে বড় দরপতন: নতুন করে আরও কমলো স্বর্ণের দাম।
রেকর্ড গড়ে ছুটছে তেলের দাম: ব্যারেল প্রতি মূল্য ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভালোবাসার দাবি ও পশুর হাটের ইজারা দ্বন্দ্ব: টিটন হত্যাকাণ্ডে পিচ্চি হেলালের বিস্ফোরক বক্তব্য।
হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা: ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন।
খাদ্য ও এনআইডিসহ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিল সরকার।
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে দেশ, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা।
অদৃশ্য শাসক মোজতবা খামেনি: ক্ষতবিক্ষত শরীর নাকি ইসরায়েলকে ফাঁকি দেওয়ার রণকৌশল।
আর থাকবে না সেশনজট! জানুয়ারি থেকেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।
মহাকাশ গবেষণায় পাকিস্তানের ঐতিহাসিক বিজয়: কক্ষপথে নতুন মাইলফলক।
গ্রিন বেল্ট প্রকল্পে বড় জালিয়াতি: ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের আশীর্বাদে পার্কের জায়গায় এখন বাণিজ্যিক ফুডকোর্ট।
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকা যাওয়ার স্বপ্নে বাধা? ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র - কারা পাচ্ছেন না ভিসা?
ইরান থেকে আসছেন ৩০ হাজার হাজি, রাজকীয় অভ্যর্থনায় প্রস্তুত সৌদি।
শেষ হচ্ছে দীর্ঘ খরা; বৃষ্টির পূর্বাভাসে শীতল হবে জনজীবন।
উত্তম জীবন ও অভাবমুক্তির চাবিকাঠি: কিছু কার্যকরী দোয়া ও আমল।
ভর্তুকি ও পাচার রোধেই জ্বালানির মূল্য সমন্বয়, আইএমএফের চাপে নয় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - শেখ রবিউল আলম।
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপে আগ্রহী বিএনপি।
টানা দুই দিনে বড় দরপতন: নতুন করে আরও কমলো স্বর্ণের দাম।
রেকর্ড গড়ে ছুটছে তেলের দাম: ব্যারেল প্রতি মূল্য ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভালোবাসার দাবি ও পশুর হাটের ইজারা দ্বন্দ্ব: টিটন হত্যাকাণ্ডে পিচ্চি হেলালের বিস্ফোরক বক্তব্য।
হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা: ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন।
খাদ্য ও এনআইডিসহ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিল সরকার।
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে দেশ, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা।
অদৃশ্য শাসক মোজতবা খামেনি: ক্ষতবিক্ষত শরীর নাকি ইসরায়েলকে ফাঁকি দেওয়ার রণকৌশল।
আর থাকবে না সেশনজট! জানুয়ারি থেকেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।
মহাকাশ গবেষণায় পাকিস্তানের ঐতিহাসিক বিজয়: কক্ষপথে নতুন মাইলফলক।
গ্রিন বেল্ট প্রকল্পে বড় জালিয়াতি: ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের আশীর্বাদে পার্কের জায়গায় এখন বাণিজ্যিক ফুডকোর্ট।
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকা যাওয়ার স্বপ্নে বাধা? ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র - কারা পাচ্ছেন না ভিসা?
ইরান থেকে আসছেন ৩০ হাজার হাজি, রাজকীয় অভ্যর্থনায় প্রস্তুত সৌদি।
শেষ হচ্ছে দীর্ঘ খরা; বৃষ্টির পূর্বাভাসে শীতল হবে জনজীবন।
উত্তম জীবন ও অভাবমুক্তির চাবিকাঠি: কিছু কার্যকরী দোয়া ও আমল।
ভর্তুকি ও পাচার রোধেই জ্বালানির মূল্য সমন্বয়, আইএমএফের চাপে নয় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - শেখ রবিউল আলম।
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপে আগ্রহী বিএনপি।
আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর