• দিনপ্রতিদিন ডেস্ক

  • ১ জুলাই ,রবিবার, ২০১৮

প্রিয়াঙ্কার শুটিংয়ের অনুমতি বাতিল

প্রিয়াঙ্কার শুটিংয়ের অনুমতি বাতিল
 প্রিয়াঙ্কার শুটিংয়ের অনুমতি বাতিল

গত ৬ জানুয়ারি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভারপ্রাপ্ত উপাচার্য স্বপন কুমার দত্ত ‘নলিনী: টেগোরস ফার্স্ট লাভ’ ছবির চিত্রনাট্যের ছাড়পত্রসহ বিশ্বভারতীতে ছবির শুটিংয়ের অনুমতি দেন। ওই সময় উপাচার্য পরিচালককে অনুরোধ জানিয়ে লিখেছেন, ‘নলিনী: টেগোরস ফার্স্ট লাভ’ ছবিটি যেন বিশ্বভারতী থেকে অনুমোদিত চিত্রনাট্য মেনে তৈরি করা হয়।এ বছর জানুয়ারি মাসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম নিয়ে ছবির চিত্রনাট্যের ছাড়পত্র আর শুটিংয়ের অনুমতি দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ। কিন্তু শেষ মুহূর্তে বিশ্বভারতী কর্তৃপক্ষ শুটিংয়ের অনুমতি বাতিল করেছে। ‘নলিনী: টেগোরস ফার্স্ট লাভ’ ছবির পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায়কে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়, বিশ্বভারতীতে এই ছবির শুটিং করতে দেওয়া যাবে না। ছবিটি প্রযোজনা করছেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রযোজনার পাশাপাশি তিনি ছবিতে ‘নলিনী’ চরিত্রে অভিনয় করবেন। কিন্তু বিশ্বভারতীতে শুটিংয়ের অনুমতি বাতিল হওয়ায় ছবির শুটিং শুরুর আগে বড় ধাক্কা খেয়েছেন উজ্জ্বল আর প্রিয়াঙ্কা।ভারপ্রাপ্ত উপাচার্য স্বপন কুমার দত্তর চিঠি পাওয়ার পর পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায় আরেকটি চিঠির মাধ্যমে বিশ্বভারতী কর্তৃপক্ষকে জানান, তিনি বিশ্বভারতীর পরামর্শ মেনেই ‘নলিনী: টেগোরস ফার্স্ট লাভ’ ছবিটি তৈরি করবেন। এরপর বাংলা ও মারাঠি ভাষায় ছবির চিত্রনাট্য তৈরির উদ্যোগ নেয় বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার প্রযোজনা প্রতিষ্ঠান।

এদিকে গত শুক্রবার ছবির পরিচালক আর বিশ্বভারতী কর্তৃপক্ষের এক বৈঠক হয়। এই বৈঠকের পর বিশ্বভারতীর বর্তমান ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সবুজকলি সেন জানান, কোনো বাণিজ্যিক ছবির শুটিংয়ের অনুমতি দিতে পারছে না বিশ্বভারতী। কারণ, বিশ্বভারতী ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বিশ্বভারতীর উপাসনা মন্দির, ছাতিমতলা, পাঠ ভবন চত্বর, মৃণালিনী আনন্দ পাঠশালা, কলা ভবন, সংগীত ভবনকে এরই মধ্যে কেন্দ্রীয় সরকার হেরিটেজ বা ঐতিহ্যবাহী ভবন হিসেবে ঘোষণা করেছে।

সবুজকলি সেন আরও বলেছেন, একমাত্র কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় অনুমোদিত কোনো চলচ্চিত্র বা তথ্যচিত্রের শুটিংয়ের অনুমতি দেওয়া যেতে পারে। তবে এ ক্ষেত্রেও সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বিশ্বভারতী।

তৎকালীন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক স্বপন দত্তের কাছ থেকে ‘নলিনী: টেগোরস ফার্স্ট লাভ’ ছবির চিত্রনাট্যের ছাড়পত্র আর শুটিংয়ের অনুমতি পাওয়ার পর পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায় এই বিষয় নিয়ে চিঠি লেখেন ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ে।

জানা যায়, রবীন্দ্রনাথ ঠাকুরকে ইংল্যান্ডে পাঠানোর আগে ইংরেজি ভাষায় জ্ঞান অর্জনের জন্য ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুর বোম্বের চিকিৎসক আত্মারাম তর্কড়ের বাসায় পাঠান তাঁকে। আত্মারাম ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুরের বন্ধু। সেখানে কবিগুরুর সঙ্গে পরিচয় হয় আত্মারামের দ্বিতীয় মেয়ে অন্নপূর্ণা বা আনার তর্কড়ের। একসময় মারাঠা তরুণী অন্নপূর্ণা তর্কড়ের (২০) প্রেমে পড়ে যান ১৭ বছর বয়সের রবীন্দ্রনাথ ঠাকুর। সেই অন্নপূর্ণাকেই পরে ‘নলিনী’ হিসেবে পাওয়া যায় কবিগুরুর কবিতায়।

কপিরাইটের মেয়াদ শেষ হওয়ায় বিশ্বভারতীকে দিয়ে ছবির চিত্রনাট্য অনুমোদন করার কোনো প্রয়োজন নেই। কিন্তু ভবিষ্যতে কোনো ধরনের বিতর্ক এড়াতে পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায় তাঁর ‘নলিনী: টেগোরস ফার্স্ট লাভ’ ছবির চিত্রনাট্য বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে পাঠান। গত ২০১৭ সালের জুন মাসে বিশ্বভারতী চিত্রনাট্যটি পরীক্ষা করার জন্য কবি শঙ্খ ঘোষের নেতৃত্বে আট সদস্যের একটি কমিটি গঠন করে। এখানে কিছু সংশোধনীর পরামর্শ দেয় কমিটি। এরপর ‘নলিনী: টেগোরস ফার্স্ট লাভ’ ছবির চিত্রনাট্যের অনুমোদন দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ।

  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
টানা দুই দিনে বড় দরপতন: নতুন করে আরও কমলো স্বর্ণের দাম।
রেকর্ড গড়ে ছুটছে তেলের দাম: ব্যারেল প্রতি মূল্য ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভালোবাসার দাবি ও পশুর হাটের ইজারা দ্বন্দ্ব: টিটন হত্যাকাণ্ডে পিচ্চি হেলালের বিস্ফোরক বক্তব্য।
হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা: ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন।
খাদ্য ও এনআইডিসহ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিল সরকার।
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে দেশ, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা।
অদৃশ্য শাসক মোজতবা খামেনি: ক্ষতবিক্ষত শরীর নাকি ইসরায়েলকে ফাঁকি দেওয়ার রণকৌশল।
আর থাকবে না সেশনজট! জানুয়ারি থেকেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।
মহাকাশ গবেষণায় পাকিস্তানের ঐতিহাসিক বিজয়: কক্ষপথে নতুন মাইলফলক।
গ্রিন বেল্ট প্রকল্পে বড় জালিয়াতি: ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের আশীর্বাদে পার্কের জায়গায় এখন বাণিজ্যিক ফুডকোর্ট।
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকা যাওয়ার স্বপ্নে বাধা? ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র - কারা পাচ্ছেন না ভিসা?
ইরান থেকে আসছেন ৩০ হাজার হাজি, রাজকীয় অভ্যর্থনায় প্রস্তুত সৌদি।
শেষ হচ্ছে দীর্ঘ খরা; বৃষ্টির পূর্বাভাসে শীতল হবে জনজীবন।
উত্তম জীবন ও অভাবমুক্তির চাবিকাঠি: কিছু কার্যকরী দোয়া ও আমল।
ভর্তুকি ও পাচার রোধেই জ্বালানির মূল্য সমন্বয়, আইএমএফের চাপে নয় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - শেখ রবিউল আলম।
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপে আগ্রহী বিএনপি।

আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর