• দিনপ্রতিদিন ডেস্ক

  • ১২ আগস্ট ,রবিবার, ২০১৮

ভারতের বিহারে আশ্রয়কেন্দ্রে যৌন নির্যাতন, সহিংসতা

ভারতের বিহারে আশ্রয়কেন্দ্রে যৌন নির্যাতন, সহিংসতা

ভারতের বিহার রাজ্যের একটি শহর মুজাফফরপুর। সস্তায় কাপড় ও গয়না পাওয়া যায় এই শহরে। চুপিসারে চলে নানা অপরাধও।

মুজাফফরপুর ভারতের দরিদ্র এলাকাগুলোর একটি। ৪৬ শতাংশ বাসিন্দার বয়স ১৭ বছরের নিচে। তাদের বেশির ভাগই অনাথ। শিশু পাচারের ঘটনাও এখানে বেশি।

বিবিসির খবরে জানা যায়, গত ৩০ মে বিকেলে এই শহরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি বাড়ির খোঁজ পায়। বাড়িটিতে কোনো জানালা ছিল না। সেখানে ৪৪ জন মেয়েকে রাখা হয়েছিল। তাদের বয়স ছিল ৭ থেকে ১৭ বছরের মধ্যে। ওই বাড়ি থেকে মেয়েদের উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।বিহারের আশ্রয় সংস্থাগুলোর বিষয়ে গত মার্চ মাসে পুলিশ প্রতিবেদন পায়। ভারতের শীর্ষ সামাজিক বিজ্ঞান স্কুল টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সের উদ্যোগে বানানো ১০০ পাতার ওই প্রতিবেদনে আশ্রয়কেন্দ্রে থাকা অনাথ শিশুদের অবস্থার বিবরণ ছিল।

মুম্বাইভিত্তিক স্কুলটির সাতজন গবেষক ৩৮টি জেলায় ছয় মাস ধরে ১১০টি আশ্রয়কেন্দ্রে অভিযান চালায়। সেখানে মুজাফফরপুরে স্থানীয় সংবাদপত্র মালিক ব্রজেশ ঠাকুরের একটি আশ্রয়কেন্দ্রের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা হয়। ওই আশ্রয়কেন্দ্রে থাকা মেয়েরা বাইরে যেত না। কেন্দ্রের সাতজন মেয়ে যৌন নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে বলে অভিযোগ করে।

পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে ভয়ংকর সব তথ্য দেয় আশ্রয়কেন্দ্রের মেয়েরা। আশ্রয়কেন্দ্রের মেয়েদের আচরণও কিছুটা অদ্ভুত ছিল। তাদের অনেকে কখনো কাঁদছিল। আবার কখনো হাসছিল। তাদের মধ্যে ১৪ জনকে মানসিকভাবে খুবই অবসাদগ্রস্ত মনে হয়।

মেয়েদের মধ্যে অনেকেই যক্ষ্মা রোগে এবং ত্বকের সংক্রমণে ভুগছিল। অনেকে পেনসিল কাটারসহ বিভিন্ন জিনিস দিয়ে নিজেকে আঘাত করেছিল।

জয়তী কুমার নামের একজন গবেষক জানান, একজন মেয়ের শরীরে ২০ থেকে ২৫টি আঘাতের চিহ্নও দেখা গেছে।

এক মেয়ে জানায় আরও ভয়ংকর তথ্য। তাদের খাবারে ঘুমের ওষুধ মেশানো হতো। সেগুলো খেয়ে তারা খুব দ্রুত ঘুমিয়ে পড়ত। ঠাকুরের সহায়তায় বাইরে থেকে কিছু মানুষ আসত। তারা ঘরে ঢুকে মেয়েদের ধর্ষণ করত।

ওষুধ মেশানো খাবার খেয়ে মেয়েরা অচেতন হয়ে পড়ত। দ্রুত ঘুমিয়ে পড়ত। সকালে তারা নিজেদের অর্ধনগ্ন অবস্থায় পেত। শরীরে অস্বস্তি ও ব্যথা অনুভব করত। সে সময় আশ্রয়কেন্দ্রের পরিচর্যাকারী অন্য নারীরা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতেন।

চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, ৪২ জন মেয়ের মধ্যে ৩৪ জন যৌন নির্যাতনের শিকার হয়েছে।

পুলিশ ঠাকুরসহ অন্য নয়জনকে আটক করেছে। ঠাকুরসহ তিনজনের বিরুদ্ধে ধর্ষণ, যৌন নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। প্রধান সন্দেহভাজন ঠাকুর অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন। এগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলছেন তিনি।

ভারতের অন্য আশ্রয়কেন্দ্রগুলোতেও অবস্থা করুণ। সেখানে থাকা শিশুরা জানায়, তাদের নিয়মিত পেটানো হয়। অনেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। অনেক মেয়েরা অভিযোগ করেছে, তাদের কাপড় ও ওষুধ দেওয়া হয় না। মেঝেতে ঘুমাতে দেওয়া হয়। অনেক আশ্রয়কেন্দ্রে জোর করে শিশুদের দিয়ে রান্না করানো হয়। আশ্রয়কেন্দ্র থেকে পালাতে চাইলে অনেককে মারধর করা হয়।

বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার আশ্রয়কেন্দ্রগুলোয় সংস্কার আনার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বেশ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। ব্যক্তিমালিকানাধীন বা বেসরকারিভাবে পরিচালিত আশ্রয়কেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ সরকার নেবে বলেও জানান তিনি।

  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
টানা দুই দিনে বড় দরপতন: নতুন করে আরও কমলো স্বর্ণের দাম।
রেকর্ড গড়ে ছুটছে তেলের দাম: ব্যারেল প্রতি মূল্য ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভালোবাসার দাবি ও পশুর হাটের ইজারা দ্বন্দ্ব: টিটন হত্যাকাণ্ডে পিচ্চি হেলালের বিস্ফোরক বক্তব্য।
হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা: ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন।
খাদ্য ও এনআইডিসহ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিল সরকার।
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে দেশ, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা।
অদৃশ্য শাসক মোজতবা খামেনি: ক্ষতবিক্ষত শরীর নাকি ইসরায়েলকে ফাঁকি দেওয়ার রণকৌশল।
আর থাকবে না সেশনজট! জানুয়ারি থেকেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।
মহাকাশ গবেষণায় পাকিস্তানের ঐতিহাসিক বিজয়: কক্ষপথে নতুন মাইলফলক।
গ্রিন বেল্ট প্রকল্পে বড় জালিয়াতি: ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের আশীর্বাদে পার্কের জায়গায় এখন বাণিজ্যিক ফুডকোর্ট।
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকা যাওয়ার স্বপ্নে বাধা? ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র - কারা পাচ্ছেন না ভিসা?
ইরান থেকে আসছেন ৩০ হাজার হাজি, রাজকীয় অভ্যর্থনায় প্রস্তুত সৌদি।
শেষ হচ্ছে দীর্ঘ খরা; বৃষ্টির পূর্বাভাসে শীতল হবে জনজীবন।
উত্তম জীবন ও অভাবমুক্তির চাবিকাঠি: কিছু কার্যকরী দোয়া ও আমল।
ভর্তুকি ও পাচার রোধেই জ্বালানির মূল্য সমন্বয়, আইএমএফের চাপে নয় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - শেখ রবিউল আলম।
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপে আগ্রহী বিএনপি।

আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর