• দিনপ্রতিদিন ডেস্ক

  • ২৫ আগস্ট ,শনিবার, ২০১৮

খালেদা জিয়ার আরেকটি ঈদ গেলো কারাগারে

খালেদা জিয়ার আরেকটি ঈদ গেলো কারাগারে

আরেকটি ঈদ কারাগারে কাটল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। দলীয় নেতা-কর্মীরা আশা করেছিলেন, রমজানের ঈদ কারাগারে কাটলেও এবারের কোরবানির ঈদের আগেই তিনি মুক্তি পাবেন। কিন্তু এবারও গত ঈদের মতো নির্জন কারাগারেই কাটাতে হলো সাবেক এই প্রধানমন্ত্রীকে। ঈদের দিন দলীয় নেতারা পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের সেই কারাগারে দেখা করতে গিয়েছিলেন দলীয় নেত্রীর সঙ্গে। কিন্তু কারা কর্তৃপক্ষের অনুমতি না পেয়ে ফিরে এসেছেন। বিকালে পরিবারের ছয়জন সদস্য দেখা করার সুযোগ পেলেও কারাবন্দী বেগম খালেদা জিয়ার কাছে বাসার রান্না করা খাবার পৌঁছাতে পারেননি তারা। পূর্বানুমতি থাকলেও সেই খাবার জেলের ভেতরে নিতে দেয়নি কারা কর্তৃপক্ষ। এর ফলে ঈদের দিন সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত অভুক্ত থেকেও শেষ পর্যন্ত নিজের নাতনির সঙ্গে ঈদের খাবার খেতে পারেননি তিনি। বুকভরা আশা নিয়ে দাদির সঙ্গে দেখা করতে গেলেও অবশেষে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমানের সন্তান জাহিয়া রহমান। এ অভিযোগ করেছেন বেগম খালেদা জিয়ার মেজো বোন সেলিনা ইসলাম। এ সময় তার সঙ্গে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী এ বি এম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘বুধবার ঈদুল আজহার দিন বিকাল সাড়ে ৫টার দিকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের সামনে আমাদের বাসায় তৈরি রান্না করা খাবার নিয়ে এসেছিলাম। কিন্তু আমাদের তা ভেতরে নিয়ে যেতে দেওয়া হয়নি। আমরা যখন ওপরে গেলাম, তখন খালেদা জিয়া জানতে চাইলেন, বাকি স্বজনেরা কোথায়? আমরা তাকে বলেছি, আমরা ২০ জন দেখা করার অনুমতি চেয়েছিলাম। কিন্তু এর মধ্যে মাত্র ছয়জনকে ভেতরে আসতে অনুমতি দেওয়া হয়েছে।’ এ বি এম আবদুস সাত্তার জানান, বেলা ৩টা ৪০ মিনিটে স্বজনরা কারাগারে প্রবেশ করেন এবং বিকাল ৫টা ১০মিনিটে তারা বেরিয়ে আসেন। সাক্ষাৎ করা স্বজনদের মধ্যে ছিলেন বেগম খালেদা জিয়ার মেজো বোন সেলিনা ইসলাম, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, তার মেয়ে জাহিয়া রহমান, ভগ্নিপতি রফিকুল ইসলাম, তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের বোন শাহিনা খান জামান ও বেগম খালেদা জিয়ার ভাই সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দার।

সেলিনা ইসলাম অভিযোগ করে বলেন, বেগম খালেদা জিয়ার কাছে ঘরের তৈরি খাবারটুকু পৌঁছায়নি। অথচ ওই সময় পর্যন্ত তিনি কোনো খাবার গ্রহণ করেননি। খালেদা জিয়ার শরীর অনেক খারাপ। ঈদের দিন বিকাল পর্যন্ত তিনি কিছু খাননি। এর আগে বেলা ১২টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার  মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, দলের ভাইস চেয়ারম্যানসহ আরও অনেক নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে গেলেও পুলিশের বাধায় তারা জেলগেট পর্যন্তও পৌঁছাতে পারেননি। দায়িত্বরত পুলিশ কর্মকর্তার কাছে মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠি দেখালেও কর্মকর্তারা জানান, কারও সাক্ষাতের বিষয় তাদের জানা নেই। পরে পুলিশের ব্যারিকেডের পেছনে আধঘণ্টার মতো অবস্থান শেষে বিএনপি নেতারা  জেলগেট থেকে ফিরে যান। তবে দেশবাসী ও নেতা-কর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বেগম খালেদা জিয়া। তার বোন সেলিনা ইসলাম বলেন, কারাগার থেকে দেশবাসী ও দলের নেতা-কর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বেগম খালেদা জিয়া।

ঈদের দিন বিকালে কারাগারের অভ্যন্তরে আবেগঘন পরিবেশে কিছু সময় কাটান বিএনপি চেয়ারপারসন। কারা কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর বেলা ৩টা ৪০ মিনিটে তার পরিবারের ছয়জন সদস্য কারাগারে প্রবেশ করেন। এর আগে বেলা ২টা ২০ মিনিট থেকে কারাফটকে অপেক্ষা করেন তারা। প্রথমে খালেদার স্বজনদের ২০ জনের একটি তালিকা কারা কর্তৃপক্ষের কাছে দেওয়া হলেও কারাগারে যাওয়ার অনুমতি পান ছয়জন।

খালেদা জিয়ার নামে তিন পশু কোরবানি : কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি গরু ও দুটি ছাগল কোরবানি দেওয়া হয়েছে। লন্ডনে অবস্থানরত বড় ছেলে তারেক রহমানের পরামর্শে ঈদুল আজহার দিন বুধবার সকালে রাজধানী গুলশান-২-এর বাসভবন ফিরোজায় পশু তিনটি কোরবানি দেওয়া হয়। এ কোরবানি কার্যক্রম তত্ত্বাবধান করেন বেগম খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।

  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
টানা দুই দিনে বড় দরপতন: নতুন করে আরও কমলো স্বর্ণের দাম।
রেকর্ড গড়ে ছুটছে তেলের দাম: ব্যারেল প্রতি মূল্য ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভালোবাসার দাবি ও পশুর হাটের ইজারা দ্বন্দ্ব: টিটন হত্যাকাণ্ডে পিচ্চি হেলালের বিস্ফোরক বক্তব্য।
হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা: ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন।
খাদ্য ও এনআইডিসহ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিল সরকার।
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে দেশ, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা।
অদৃশ্য শাসক মোজতবা খামেনি: ক্ষতবিক্ষত শরীর নাকি ইসরায়েলকে ফাঁকি দেওয়ার রণকৌশল।
আর থাকবে না সেশনজট! জানুয়ারি থেকেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।
মহাকাশ গবেষণায় পাকিস্তানের ঐতিহাসিক বিজয়: কক্ষপথে নতুন মাইলফলক।
গ্রিন বেল্ট প্রকল্পে বড় জালিয়াতি: ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের আশীর্বাদে পার্কের জায়গায় এখন বাণিজ্যিক ফুডকোর্ট।
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকা যাওয়ার স্বপ্নে বাধা? ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র - কারা পাচ্ছেন না ভিসা?
ইরান থেকে আসছেন ৩০ হাজার হাজি, রাজকীয় অভ্যর্থনায় প্রস্তুত সৌদি।
শেষ হচ্ছে দীর্ঘ খরা; বৃষ্টির পূর্বাভাসে শীতল হবে জনজীবন।
উত্তম জীবন ও অভাবমুক্তির চাবিকাঠি: কিছু কার্যকরী দোয়া ও আমল।
ভর্তুকি ও পাচার রোধেই জ্বালানির মূল্য সমন্বয়, আইএমএফের চাপে নয় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - শেখ রবিউল আলম।
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপে আগ্রহী বিএনপি।

আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর