• দিনপ্রতিদিন ডেস্ক

  • ২০ সেপ্টেম্বর ,বৃহস্পতিবার, ২০১৮

স্মার্টফোন ভাইরাস মুক্ত রাখবেন যেভাবে

স্মার্টফোন ভাইরাস মুক্ত রাখবেন যেভাবে

পিসিকে ভাইরাস বা ম্যালওয়্যার থেকে মুক্ত রাখার চ্যালেঞ্জের সাথে আধুনিক সময়ের নতুন চ্যালেঞ্জ স্মার্টফোনকে ম্যালওয়্যার থেকে মুক্ত রাখা। বিশেষ করে পিসির পাশাপাশি এখন সাইবার অপরাধীদের দৃষ্টি স্মার্টফোনের দিকে একটু বেশিই—এমনটিই বলছেন প্রযুক্তি বিশ্লেষকরা। তাই স্মার্টফোনকে ম্যালওয়্যার থেকে মুক্ত রাখতে হিমশিম খেয়ে যাচ্ছেন সকলেই। সহজ তিনটি অভ্যাস এক্ষেত্রে আপনার সহায়ক হতে পারে। লিখেছেন উম্মে হাবিবা 

স্মার্টফোনের ব্যবহার যে হারে দিন দিন বাড়ছে, সেই হারে বাড়ছে স্মার্টফোনের জন্য ক্ষতিকর বিভিন্ন ম্যালওয়্যারের পরিমাণ। স্মার্টফোনগুলোর বিভিন্ন অ্যাপসের ছদ্মবেশেই মূলত এসব ম্যালওয়্যার হাজির হয়ে থাকে। বর্তমানে ৫০ লাখেরও বেশি এমন ম্যালওয়্যার অ্যাপস রয়েছে বলে জানাচ্ছে প্রযুক্তি নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান ম্যাকআফি। আরেক নিরাপত্তা প্রতিষ্ঠান সিম্যানটেক জানাচ্ছে, মোবাইল অ্যাপসের ছয় ভাগের এক ভাগই ম্যালওয়্যার। এমন পরিস্থিতিতে যে কেউই চমকপ্রদ কোনো অ্যাপস নিজের মোবাইলে ইন্সটল করে নিলে সেটি যে ম্যালওয়্যার নয়, তার নিশ্চয়তা দেওয়া মুশকিল। বিশেষ করে ম্যালওয়্যারগুলো আবার একটু বেশি চমকপ্রদ অ্যাপসের ছদ্মবেশ ধরতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে।
সাধারণ স্মার্টফোন ব্যবহারকারীদের আতংকিত করার মতো এই চিত্রের বিপরীতে ম্যালওয়্যার থেকে স্মার্টফোনকে নিরাপদে রাখার প্রচেষ্টাও আশাবাদী হওয়ার মতোই। স্মার্টফোন অপারেটিং সিস্টেম নির্মাতা শীর্ষ দুই কোম্পানি অ্যাপল (আইওএস) এবং গুগল (অ্যান্ড্রয়েড) বলছে, তাদের নিজস্ব পদ্ধতিতে স্ক্যান করা অ্যাপসগুলো নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। বরং তাদের স্ক্যান করা অ্যাপসগুলো নির্ভরতার সাথেই ইনস্টল করে নিতে পারেন ব্যবহারকারীরা। প্রযুক্তি নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোও একই কথাই বলছেন। থার্ড-পার্টি অ্যাপস ব্যবহারে বাড়তি সতর্কতা এক্ষেত্রে স্মার্টফোন ব্যবহারকারীকে অনেকটাই সহায়তা করবে বলে মন্তব্য তাদের। তাদের মন্তব্য, পরামর্শের ভিত্তিতেই ম্যালওয়্যার থেকে স্মার্টফোনকে মুক্ত রাখার জন্য সহজ তিনটি উপায় পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো এই লেখার মাধ্যমে।

অফিশিয়াল অ্যাপ স্টোর ব্যবহার করুন

অ্যাপস ডাউনলোড করতে গিয়ে যাতে ম্যালওয়্যার ডাউনলোড করে না বসেন, তা নিশ্চিত করার সবচেয়ে ভালো পদ্ধতি হলো অফিশিয়াল অ্যাপ স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করা। গুগলের গুগল প্লেস্টোর কিংবা অ্যাপলের অ্যাপ স্টোরই এক্ষেত্রে হতে পারে সহায়। এই দুই অ্যাপ স্টোরে থাকা অ্যাপসগুলোকে নিয়মিত বিরতিতে স্ক্যান করে থাকে অ্যাপল এবং গুগল। যেকোনো সময় কোনো অ্যাপে সন্দেহজনক গতিবিধি দেখা গেলে সেটিকে সরিয়েও ফেলা হয় দ্রুততম সময়ের মধ্যে। এসব অফিশিয়াল অ্যাপ স্টোরের বদলে অন্য কোনো অ্যাপ স্টোর থেকে অ্যাপস ইনস্টল করতে গেলে তা পূর্ণাঙ্গ নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করবে না। অনেক অ্যাপ স্টোরেই গুগল প্লেস্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরের মতো শক্তিশালী স্ক্যানিং ব্যবস্থাই নেই। সাইবার অপরাধীরা থার্ড-পার্টি অ্যাপ স্টোরের এসব দুর্বলতা কাজে লাগিয়েই অ্যাপসের মধ্যে ম্যালওয়্যার উপাদানগুলো প্রবেশ করিয়ে থাকে। কাজেই অ্যাপস ডাউনলোড করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে পারলে তা ম্যালওয়্যার থেকে স্মার্টফোনকে মুক্ত রাখতে যথেষ্টই সহায়তা করবে।

জেলব্রেক করবেন না

প্রতিটি স্মার্টফোন অপারেটিং সিস্টেমেই নিরাপত্তা নিশ্চিত করতে নির্মাতাদের পক্ষ থেকে নানা ধরনের ফিচার বিল্ট-ইন হিসেবে দেওয়া থাকে। এই নিরাপত্তা বলয়ের কারণে অবিশ্বস্ত বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত অ্যাপস ইনস্টল কিংবা নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট অনেক কাজই করা সম্ভব হয় না। ফলে অনেকেই স্মার্টফোনের এই বিল্ট-ইন নিরাপত্তা বলয় ভেঙে ফোনকে উন্মুক্ত করার চেষ্টা করে থাকেন। এই প্রক্রিয়াটি জেলব্রেকিং নামে পরিচিত। কোনো ফোনকে জেলব্রেক করা হলেও ওই ফোনের ডাটা বা অন্য বিষয়গুলোর নিরাপত্তার জন্য ব্যবহারকারীকে সম্পূর্ণরূপে নিজের ওপর নির্ভর করতে হয়। সেক্ষেত্রে এই বিষয়ক কারিগরি জ্ঞানে সমৃদ্ধ না হলেও নিরাপত্তা নিয়ে শংকা থেকেই যাবে। এই সুযোগে অনেক ম্যালওয়্যার আপনার অগোচরেই প্রবেশ করতে পারে স্মার্টফোনে। তাই জেলব্রেক করার আগে আরেকবার ভেবে নিন—নিরাপত্তার সাথে আপোষ করতে রাজি রয়েছেন কি-না। নিরাপত্তাকেই যদি সর্বাধিক গুরুত্ব দিতে চান, সেক্ষেত্রে জেলব্রেক না করাটাই সমীচীন হবে।

আপডেট থাকুন

স্মার্টফোনের অপারেটিং সিস্টেম থেকে শুরু করে ইনস্টল করা অ্যাপস—সবকিছুকেই নিয়মিত আপডেট রাখার চেষ্টা করুন। ম্যালওয়্যার নিয়ে যারা কাজ করে থাকে, তারা সবসময়ই চেষ্টা করে অপারেটিং সিস্টেম বা বিদ্যমান কোনো অ্যাপসের মধ্যে ফাঁক-ফোকড় বের করার। আর সেটা করতে পারলেই ম্যালওয়্যারকে ছড়িয়ে দেওয়া তাদের জন্য সহজ হয়ে যায়। সেটা তারা নিয়মিতই করে থাকে। সাইবার অপরাধীদের এই প্রচেষ্টাকে প্রতিহত করতে অবশ্য বসে থাকে না অপারেটিং সিস্টেম বা অ্যাপ নির্মাতারা। তারাও যেকোনো সময় অপারেটিং সিস্টেম বা অ্যাপে কোনো ধরনের দুর্বলতা বা ত্রুটি দেখলে সাথে সাথে সেটার সমাধান বের করার সর্বাত্মক চেষ্টা করে। নতুন নতুন আপডেট বা প্যাচের মাধ্যমে হাজির হয় যেকোনো ত্রুটির সমাধান। আবার হ্যাকারদের আক্রমণে কোনো অ্যাপ বা অপারেটিং সিস্টেমে ঝুঁকি তৈরি হলে তারও সমাধান নিয়ে হাজির হয় আপডেট। এগুলো তাই নিয়মিত ইনস্টল করে নিতে হবে। অপারেটিং সিস্টেম বা অ্যাপকে আপডেট রাখতে পারলে তাই আপনার স্মার্টফোনকে ম্যালওয়্যার থেকে মুক্ত রাখার পথে অনেকটাই এগিয়ে যেতে পারবেন। এছাড়াও নতুন আপডেট থেকে উপভোগ করতে পারবেন নতুন নতন ফিচার ও ব্যবহার সুবিধা।

  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
টানা দুই দিনে বড় দরপতন: নতুন করে আরও কমলো স্বর্ণের দাম।
রেকর্ড গড়ে ছুটছে তেলের দাম: ব্যারেল প্রতি মূল্য ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভালোবাসার দাবি ও পশুর হাটের ইজারা দ্বন্দ্ব: টিটন হত্যাকাণ্ডে পিচ্চি হেলালের বিস্ফোরক বক্তব্য।
হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা: ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন।
খাদ্য ও এনআইডিসহ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিল সরকার।
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে দেশ, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা।
অদৃশ্য শাসক মোজতবা খামেনি: ক্ষতবিক্ষত শরীর নাকি ইসরায়েলকে ফাঁকি দেওয়ার রণকৌশল।
আর থাকবে না সেশনজট! জানুয়ারি থেকেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।
মহাকাশ গবেষণায় পাকিস্তানের ঐতিহাসিক বিজয়: কক্ষপথে নতুন মাইলফলক।
গ্রিন বেল্ট প্রকল্পে বড় জালিয়াতি: ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের আশীর্বাদে পার্কের জায়গায় এখন বাণিজ্যিক ফুডকোর্ট।
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকা যাওয়ার স্বপ্নে বাধা? ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র - কারা পাচ্ছেন না ভিসা?
ইরান থেকে আসছেন ৩০ হাজার হাজি, রাজকীয় অভ্যর্থনায় প্রস্তুত সৌদি।
শেষ হচ্ছে দীর্ঘ খরা; বৃষ্টির পূর্বাভাসে শীতল হবে জনজীবন।
উত্তম জীবন ও অভাবমুক্তির চাবিকাঠি: কিছু কার্যকরী দোয়া ও আমল।
ভর্তুকি ও পাচার রোধেই জ্বালানির মূল্য সমন্বয়, আইএমএফের চাপে নয় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - শেখ রবিউল আলম।
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপে আগ্রহী বিএনপি।

আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর