• দিনপ্রতিদিন ডেস্ক

  • ২৪ সেপ্টেম্বর ,সোমবার, ২০১৮

১৭টি প্রাসাদে কিমের বিলাসী জীবন

১৭টি প্রাসাদে কিমের বিলাসী জীবন

যে লোকটা পান থেকে চুন খসলে, কামানের গোলার মুখে বিশ্বস্ত সৈনিককে উড়িয়ে দিতে দ্বিধা করেন না, তিনি পিয়ানোয় বসে সুর তুলতে পারে বলে বিশ্বাস হয়? কিন্তু খেয়ালি কিম সুর তোলেন ঘরে রাখা দামি দামি পিয়ানোয়। সিনেমা দেখেন নিজের ব্যক্তিগত প্রেক্ষাগৃহে বসে। বিদেশি সিগারেটে এক ফুঁয়ে উড়িয়ে দেন ৪৪ ডলার। চুমুক দেন আরও দামি হুইস্কিতে। রসেবশে এলাহি এক জীবন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের।

বিদেশি সুরা

দেশি, সহজলভ্য সুরায় কোন কালেই রুচি ছিল না কিম জং উনের। এলিট বন্ধুবান্ধব ও নিজের জন্য বছরে ৩০ মিলিয়ন মার্কিন ডলারের শুধু সুরাই আমদানি করেন। পছন্দ করেন হুইস্কি এবং কগন্যাক। কিন্তু যে কোন ব্র্যান্ডের নয়। হেনেসির মতো ব্র্যান্ডের হুইস্কির অনুরাগী, যার একটা বোতলের দামই পড়ে ২,১৪৫ ডলার।

ফরেন ফুড

ডায়েট নিয়ে কোন রকম কার্পণ্য নেই কিমের। সেরা সেরা জিনিস ছাড়া মুখেই তোলেন না। পর্ক খেলে তা আনানো হয় ডেনমার্ক থেকে। ইরান থেকে আসে ক্যাভিয়ার। বিফ খেলে জাপানের। এমন আরও কত...! নিজের খাওয়ার পিছনে ঠিক কী পরিমাণ অর্থ খরচ করেন, তার প্রকৃত অঙ্কটা অজানাই। তবে, সেটা যে মাসে কয়েক মিলিয়ন ছাড়িয়ে যায়, এ নিয়ে সন্দেহ নেই।

ডিজাইনার সিগারেট

হ্যাঁ, যিনি শুধু খাওয়ার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারেন, তার যে ধূমপানেও বিশেষ পছন্দ থাকবে, তাতে আর আশ্চর্যের কী! ফ্রেঞ্চ ডিজাইনার সিগারেট ছাড়া কিম জংয়ের এক মুহূর্ত চলে না। ইভেস সেন্ট লরেন্টের যে সিগারেটে তিনি সুখটান দেন, তার এক প্যাকেটের দাম ৪৪ মার্কিন ডলার।

পিয়ানো প্রীতি

কিমের সবতেই বাড়াবাড়ি, অল্পে মন ভরে না। লোকের বাড়িতে একটা পিয়ানো থাকে, কিমের পিয়ানোর কালেকশান শুনলে, চোখ কপালে উঠবে। তিন ডজনের কম নয়। এক একটার খরচই ৬৪,৪৫১ ডলার।

কিমের প্রাসাদ

উত্তর কোরিয়ার একনায়ক কিম কখন যে কোথায় থাকেন, কেউ জানেন না! জানবেনই বা কী করে! একটা-দুটো নয়, ১৭টি প্রাসাদ রয়েছে কিমের। ঘুরিয়ে ফিরিয়ে নিজের ইচ্ছেমতো এক একদিন এক এক প্রাসাদে রাত কাটান এই বিলাসী মানুষটি। নিজের জন্য একটি দ্বীপও রয়েছে তার, সেখানে সবার প্রবেশাধিকার নেই।

থিম পার্ক

খামখেয়ালি এই শাসকের ভিতরে শিশুসুলভ ব্যাপারস্যাপারও কাজ করে। যে কারণে বিনোদন পার্কও বানিয়েছেন। জলকেলির জন্য রয়েছে আবার ওয়াটার পার্কও।

ব্যক্তিগত লাক্সারি সিনেমা

দুনিয়ার আর কারও ব্যক্তিগত সিনেমা হল আছে কি না, জানা নেই। কিন্তু কিমের আছে। যেখানে এক হাজার আসন রয়েছে।

ডিভিডি-র বিপুল সংগ্রহ

উত্তর কোরিয়ায় অন্য দেশের ফিল্মের ডিভিডি আনানো নিষিদ্ধ। কিন্তু কিমের নিজস্ব ডিভিডি কালেকশন শুনলে মাথা ঘুরে যাবে। তার ব্যক্তিগত সংগ্রহে রয়েছে ২০ হাজার সিনেমার ভিডিয়ো। যার একটা বড় অংশই পশ্চিমি। র‌্যাম্বো, ফ্রাইডে দ্য থার্টিন্থ... কী নেই সংগ্রহে!

সেলেব বন্ধু অ্যাপায়ন

আমেরিকার সঙ্গে সাপেনেউলে সম্পর্ক হলেও আমেরিকার প্রাক্তন বাস্কেটবল প্লেয়ার ডেনিস রডম্যানের সঙ্গে দারুণ সখ্য কিম জং উনের। কিমের আমন্ত্রণে মাঝেমধ্যেই উত্তর কোরিয়ায় চলে আসেন ডেনিস। বিদেশি সেলব বন্ধুর তালিকায় আরও অনেকই রয়েছেন। অতিথিদের জন্য খানাপিনায় কোন ত্রুটি রাখেন না উত্তর কোরিয়ার শাসক। বিদেশি পানীয় থেকে ফরেন ফুড, কিছুই বাদ যায় না।

বাইচ নৌকো

নৌকো রয়েছে কিমের, যা অন্যদের থেকে অবশ্যই আলাদ। কল্পনাই করা যায় না, ২০০ ফুটের বড়সড় বিলাসী নৌকা। বন্ধু ডেনিস যার তুলনা করেছেন, 'ক্রস বিটুইন আ ফেরি অ্যান্ড ডিজনি বোট।' রাজকীয় এই নৌকো বানাতে খরচ হয়েছে ৮০ লক্ষ ডলার।

দামি হাতঘড়ি

জনসমক্ষে এলে কিমের হাতে ঘড়ি নেই, এমনটা সচরাচর ঘটে না। দামি দামি ঘড়ির কালেকশন রয়েছে উত্তর কোরিয়ার এক নায়কের। সবমিলিয়ে শুধু ব্যক্তিগত হাতঘড়ির পিছনেই খরচ করেছেন ৮২ লক্ষ ডলারের বেশি।

স্ত্রীর জন্য কিমের উপহার

নিজে যেমন নামীদামি জিনিস ব্যবহার করেন, স্ত্রীকেও সেভাবেই রেখেছেন। ২০০৯-এ রি সোল-জুনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে উপহারে উপহারে স্ত্রীকে ভরিয়ে দিয়েছেন। কেমন গিফট দেন, একটা উদাহরণ দিলেই আভাস মিলবে। সম্প্রতি ক্রিস্টিয়ান ডিওরের একটি হ্যান্ডব্যাগ রি'কে উপহার দিয়েছেন, যার দাম ১,৪৫৭ মার্কিন ডলার।

  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
টানা দুই দিনে বড় দরপতন: নতুন করে আরও কমলো স্বর্ণের দাম।
রেকর্ড গড়ে ছুটছে তেলের দাম: ব্যারেল প্রতি মূল্য ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভালোবাসার দাবি ও পশুর হাটের ইজারা দ্বন্দ্ব: টিটন হত্যাকাণ্ডে পিচ্চি হেলালের বিস্ফোরক বক্তব্য।
হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা: ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন।
খাদ্য ও এনআইডিসহ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিল সরকার।
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে দেশ, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা।
অদৃশ্য শাসক মোজতবা খামেনি: ক্ষতবিক্ষত শরীর নাকি ইসরায়েলকে ফাঁকি দেওয়ার রণকৌশল।
আর থাকবে না সেশনজট! জানুয়ারি থেকেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।
মহাকাশ গবেষণায় পাকিস্তানের ঐতিহাসিক বিজয়: কক্ষপথে নতুন মাইলফলক।
গ্রিন বেল্ট প্রকল্পে বড় জালিয়াতি: ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের আশীর্বাদে পার্কের জায়গায় এখন বাণিজ্যিক ফুডকোর্ট।
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকা যাওয়ার স্বপ্নে বাধা? ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র - কারা পাচ্ছেন না ভিসা?
ইরান থেকে আসছেন ৩০ হাজার হাজি, রাজকীয় অভ্যর্থনায় প্রস্তুত সৌদি।
শেষ হচ্ছে দীর্ঘ খরা; বৃষ্টির পূর্বাভাসে শীতল হবে জনজীবন।
উত্তম জীবন ও অভাবমুক্তির চাবিকাঠি: কিছু কার্যকরী দোয়া ও আমল।
ভর্তুকি ও পাচার রোধেই জ্বালানির মূল্য সমন্বয়, আইএমএফের চাপে নয় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - শেখ রবিউল আলম।
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপে আগ্রহী বিএনপি।

আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর