• দিনপ্রতিদিন ডেস্ক

  • ২৪ মার্চ ,রবিবার, ২০১৯

শিক্ষামন্ত্রীর আশ্বাসে বাড়ি ফিরছেন নন- এমপিও শিক্ষকরা

শিক্ষামন্ত্রীর আশ্বাসে বাড়ি ফিরছেন নন- এমপিও শিক্ষকরা

শিক্ষামন্ত্রী

অবশেষে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনরত ননএমপিও শিক্ষক-কর্মচারীরা। রোববার শিক্ষামন্ত্রী শিক্ষকদের মাঝে উপস্থিত হয়ে তাদের দাবি আদায়ের আশ্বাস দেয়ায় এ আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেন।

শিক্ষক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভা শেষে করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক বিনয় ভূষণ রায়।

সংগঠনের সাধারণ সম্পাদক রোববার বিকেলে বলেন, শিক্ষামন্ত্রী আমাদের মাঝে এসে এমপিওভুক্তির দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি আগামীকাল শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব। সেই বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের সাক্ষাতের বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে জানাবেন বলে শিক্ষামন্ত্রী আমাদের কথা দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করবেন বলেও জানিয়েছেন।

তিনি বলেন, ‘যেহেতু শিক্ষামন্ত্রী আমাদের মাঝে এসে এমপিওভুক্তির দাবি পূরণে আশ্বস্ত করেছেন। তার প্রতি শ্রদ্ধা রেখে আমরা আগামী এপ্রিলের তৃতীয় সপ্তাহ পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। এ সময়ের মধ্যে আমাদের দাবি পূরণ না হলে সারা দেশ থেকে আবারো শিক্ষক-কর্মচারীরা ঢাকায় সম্মিলিত হয়ে কঠোর আন্দোলন করবে।’

এদিকে এমপিওভুক্তির দাবিতে আন্দোলনকারী শিক্ষকদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বেলা সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়ে শিক্ষামন্ত্রী এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ‘আমি আপনাদের কষ্টের বিষয়টা জানি। এমপিওভুক্তি ছাড়া আপনারা কীভাবে জীবন-যাপন করেন সে খবরও আমার কাছে রয়েছে। নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিকরণ কার্যক্রম শুরু করা হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘আমরা ইতোমধ্যে আবেদন গ্রহণ কার্যক্রম শেষ করেছি। যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও কার্যক্রম অর্থ সংশ্লিষ্ট বিষয়, তাই এটি বাস্তবায়নে নানা প্রক্রিয়া প্রয়োজন রয়েছে। এ কারণে কিছুটা সময় নেয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওকরণ বিষয়ে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার রয়েছে। আমি ইতোমধ্যে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আগামী অর্থবছরে এমপিওভুক্তিকরণে নতুন অর্থ বরাদ্দ দেয়া হবে হবে বলে জানানো হয়েছে। তাই আপনারা বাড়ি ফিরে যান। খোলা আকাশের নিচে রোদের মধ্যে দাঁড়িয়ে আর কষ্ট করবেন না। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব যাতে আপনাদের কষ্ট দূর করা সম্ভব হয়।’

এদিকে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে বসে ৫ম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। দেশের বিভিন্ন জেলা থেকে আগত এসব শিক্ষক-কর্মচারীরা প্রেস ক্লাবের সামনের মূল সড়কের ওপর বসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। রাজপথের ধুলো-ময়লায় খোলা আকাশের নিচে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে বেশ কয়েকজন দুগ্ধজাত শিশুরও উপস্থিত লক্ষ্য করা গেছে। যদিও শিশুদের এ আন্দোলনের প্রয়োজনীয়তা জানা নেই, তবুও অভিভাবকরা বাধ্য হয়েই এসব শিশুদের নিয়ে উপস্থিত হয়েছেন বলে জানান।

প্রধানমন্ত্রীর আশ্বাস বাস্তবায়ন করতে হবে, এমপিভুক্তি না হলে ঘরে ফিরে যাব না, বঙ্গবন্ধুর বাংলাদেশে শিক্ষক কেন রাস্তায় এমন নানা স্লোগান লেখা হাতে প্ল্যাকার্ড ও মাথায় ফিতা বেঁধে মাইকে দেয়া স্লোগানের তালে তালে রাস্তার ওপর বসে এমপিভুক্তির দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।

  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
টানা দুই দিনে বড় দরপতন: নতুন করে আরও কমলো স্বর্ণের দাম।
রেকর্ড গড়ে ছুটছে তেলের দাম: ব্যারেল প্রতি মূল্য ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভালোবাসার দাবি ও পশুর হাটের ইজারা দ্বন্দ্ব: টিটন হত্যাকাণ্ডে পিচ্চি হেলালের বিস্ফোরক বক্তব্য।
হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা: ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন।
খাদ্য ও এনআইডিসহ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিল সরকার।
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে দেশ, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা।
অদৃশ্য শাসক মোজতবা খামেনি: ক্ষতবিক্ষত শরীর নাকি ইসরায়েলকে ফাঁকি দেওয়ার রণকৌশল।
আর থাকবে না সেশনজট! জানুয়ারি থেকেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।
মহাকাশ গবেষণায় পাকিস্তানের ঐতিহাসিক বিজয়: কক্ষপথে নতুন মাইলফলক।
গ্রিন বেল্ট প্রকল্পে বড় জালিয়াতি: ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের আশীর্বাদে পার্কের জায়গায় এখন বাণিজ্যিক ফুডকোর্ট।
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকা যাওয়ার স্বপ্নে বাধা? ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র - কারা পাচ্ছেন না ভিসা?
ইরান থেকে আসছেন ৩০ হাজার হাজি, রাজকীয় অভ্যর্থনায় প্রস্তুত সৌদি।
শেষ হচ্ছে দীর্ঘ খরা; বৃষ্টির পূর্বাভাসে শীতল হবে জনজীবন।
উত্তম জীবন ও অভাবমুক্তির চাবিকাঠি: কিছু কার্যকরী দোয়া ও আমল।
ভর্তুকি ও পাচার রোধেই জ্বালানির মূল্য সমন্বয়, আইএমএফের চাপে নয় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - শেখ রবিউল আলম।
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপে আগ্রহী বিএনপি।

আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর