• দিনপ্রতিদিন ডেস্ক

  • ২০ মে ,সোমবার, ২০১৯

এখন চলছে সুপার স্ট্রাকচার নির্মাণের কাজ

এখন চলছে সুপার স্ট্রাকচার নির্মাণের কাজ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আরএনপিপি) প্রকল্পে মাটির নিচের নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন চলছে মাটির উপরিভাগ থেকে সুপার স্ট্রাকচার নির্মাণের কাজ। পাশাপাশি রাশিয়ায় চলছে এই বিদ্যুৎকেন্দ্রের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি-সরঞ্জামাদি (ইক্যুইপমেন্ট) তৈরির কাজ। 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, এই প্রকল্পের মাটির নিচের যেসব কাজ রয়েছে তা এরই মধ্যে শেষ হয়েছে।এখন জিরো লেভেল থেকে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে। 

এই পর্যায়ে সুপার স্ট্রাকচার বা মূল ভৌত অবকাঠামো নির্মাণের কাজ চলছে। এর মধ্যে রয়েছে রিঅ্যাক্টর ভবনের নির্মাণ কাজ। এই ভবনে বিদ্যুৎকেন্দ্রের রিঅ্যাক্টর স্থাপন করা হবে। 

এই প্রকল্পের মূল অবকাঠামো ছাড়াও যে সহায়ক স্থাপনা রয়েছে সেগুলোর কাজও চলছে। এর মধ্যে রয়েছে আবাসিক ভবন নির্মাণ, সড়ক, নৌ ও রেলপথ নির্মাণ কাজ। এই কাজগুলোও এগিয়ে চলছে। 

জানা যায়, গত ৩ মে এই প্রকল্পের দ্বিতীয় ইউনিটে স্থাপন করা হয়েছে স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা কোর ক্যাচার। গত বছর প্রথম ইউনিটের কোর ক্যাচার স্থাপন করা হয়। 

এদিকে এখন পর্যন্ত যে পরিমাণ কনস্ট্রাকশনের কাজ হয়েছে তার মান ঠিক আছে কিনা সেটা ইতোমধ্যে বিশেষজ্ঞদের দিয়ে যাচাই করা হয়েছে। মে মাসের প্রথম দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের(বুয়েট) উপাচার্যের নেতৃত্বে একটি টিম প্রকল্প এলাকায় নিয়ে যাওয়া হয়। 

এই টিমটি প্রকল্পের যেসব কাজ সম্পন্ন হয়েছে তা পরীক্ষা-নিরীক্ষা করেছে। পরে এ বিষয়ে নির্মাণ কাজ মানসম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টদের প্রতিবেদন দিয়েছেন টিমের সদস্যরা। 

সংশ্লিষ্ট সূত্র বলছে,পরমাণবিক প্রকল্পের জন্য রাশিয়ার উদ্ভাবিত সর্বাধুনিক প্রযুক্তি, দেশটির আর্থিক সহায়তা ও সার্বিক তত্ত্বাবধানে পাবনার ঈশ্বরদীর রূপপুরে দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) অঙ্গ প্রতিষ্ঠান এটমস্ট্রয়এক্সপোর্টের (এএসই) গ্রুপ অব কোম্পানিজ এ প্রকল্প বাস্তবায়ন করছে। দুই ইউনিটের এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তির ৩+ প্রজন্মের রিয়্যাক্টর ভিভিইআর-১২০০ স্থাপন করা হবে। 

এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কাজ শেষ হবে ২০২৩ সালে। আর ২০২৪ সালে শেষ হবে দ্বিতীয় ইউনিটের কাজ।  

সংশ্লিষ্টরা কর্মকর্তারা বলেন, এখন পর্যন্ত যে কাজ সম্পন্ন হয়েছে এবং চলছে সেটা নির্ধারিত সময় থেকে অনেক এগিয়ে গেছে। সিডিউল অনুযায়ী, কাজ ৬ মাস এগিয়ে রয়েছে। দ্বিতীয় ইউনিটের কোর ক্যাচার যে সময় স্থাপনের কথা ছিলো তার থেকে এক মাস আগে এটি স্থাপন করা হয়েছে। 

এ বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, প্রকল্পের মাটির নিচের সব কাজ শেষ হয়েছে। এখন মাটির উপরিভাগ থেকে সুপার স্ট্রাকচারের কাজ চলছে। এখন পর্যন্ত যে পরিমাণ কাজ হয়েছে আমরা তার মান পরীক্ষার জন্য বুয়েটের একটি টিম নিয়ে গিয়েছিলাম। তারা প্রকল্প পরিদর্শন করেন এবং অবকাঠামোসহ সার্বিক কার্যক্রম যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা করে দেখেছেন-তা মানসম্পন্ন হয়েছে। 

এদিকে প্রকল্পের ভৌত অবকাঠামো নির্মাণের পাশাপাশি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রাংশ নির্মাণের কাজ শুরু হয়েছে। এই কার্যক্রম চলছে রাশিয়ায়। সেখানে রিঅ্যাক্টর, টারবাইন ও এই বিদ্যুৎকেন্দ্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ইক্যুইপমেন্ট ম্যানুফ্যাকচারিংযের কাজ চলছে। এখানই তৈরি হচ্ছে ভারতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইক্যুইপমেন্ট।  

এরই মধ্যে এই কার্যক্রম পরির্দশন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। গত এপ্রিলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন সংক্রান্ত যৌথ কমিটির এক সভায়ও যোগ দেন তিনি। 

স্থপতি ইয়াফেস ওসমান বলেন, রাশিয়ায় যেসব ইক্যুইমেন্ট তৈরি হচ্ছে সেই কারখানায় আমরা পরিদর্শন করেছি। আমাদের বিশেষজ্ঞরা সেখানে সার্বক্ষণিক কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। সেখানে ভারতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্যও ইক্যুইপমেন্ট তৈরি করা হচ্ছে। ভারতের বিশেষজ্ঞরা যারা সেখানে আছেন দেখা শোনা করছেন তাদেরও বলেছি যেনো আমাদের কাজগুলো পর্যবেক্ষণ করেন। কারণ আমাদের চেয়ে এই বিষয়ে অভিজ্ঞতায় ভারত এগিয়ে রয়েছে। 

এদিকে রাশিয়ায় ইক্যুইপমেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের পাশাপাশি প্রকল্প পরিচালনার জন্য জনবল প্রশিক্ষণের কাজও চলছে। এরই মধ্যে ১০০ জনের প্রশিক্ষণ শেষে হয়েছে। চলতি বছরে পর্যায়ক্রমে আরও ৩০০ জনকে পাঠানো হবে। এভাবে ৩ হাজারের বেশি জনবল রাশিয়ায় প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণপ্রাপ্তরাই হবেন এই প্রকল্পের চালিকা শক্তি। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে টেকনিক্যাল এক্সপার্ট ১ হাজার ৬০০ জন। যারা সরাসরি বিদ্যুৎকেন্দ্র চালানোর কাজে নিয়োজিত থাকবেন। আগামী ২০২২ সালের মধ্যে এই প্রশিক্ষণ কার্যক্রম শেষ হবে। আর ২০২৫ সালের মধ্যে বাংলাদেশের বিশেষজ্ঞদের কাছে চূড়ান্তভাবে হস্তান্তর করা হবে এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার দায়িত্ব।

এ বিষয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর বলেন, প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। নির্ধারিত সময় থেকেও আমাদের কাজ এগিয়ে রয়েছে। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রকল্প বাস্তবায়ন করতে পারবো। 

সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর

  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
টানা দুই দিনে বড় দরপতন: নতুন করে আরও কমলো স্বর্ণের দাম।
রেকর্ড গড়ে ছুটছে তেলের দাম: ব্যারেল প্রতি মূল্য ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভালোবাসার দাবি ও পশুর হাটের ইজারা দ্বন্দ্ব: টিটন হত্যাকাণ্ডে পিচ্চি হেলালের বিস্ফোরক বক্তব্য।
হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা: ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন।
খাদ্য ও এনআইডিসহ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিল সরকার।
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে দেশ, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা।
অদৃশ্য শাসক মোজতবা খামেনি: ক্ষতবিক্ষত শরীর নাকি ইসরায়েলকে ফাঁকি দেওয়ার রণকৌশল।
আর থাকবে না সেশনজট! জানুয়ারি থেকেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।
মহাকাশ গবেষণায় পাকিস্তানের ঐতিহাসিক বিজয়: কক্ষপথে নতুন মাইলফলক।
গ্রিন বেল্ট প্রকল্পে বড় জালিয়াতি: ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের আশীর্বাদে পার্কের জায়গায় এখন বাণিজ্যিক ফুডকোর্ট।
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকা যাওয়ার স্বপ্নে বাধা? ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র - কারা পাচ্ছেন না ভিসা?
ইরান থেকে আসছেন ৩০ হাজার হাজি, রাজকীয় অভ্যর্থনায় প্রস্তুত সৌদি।
শেষ হচ্ছে দীর্ঘ খরা; বৃষ্টির পূর্বাভাসে শীতল হবে জনজীবন।
উত্তম জীবন ও অভাবমুক্তির চাবিকাঠি: কিছু কার্যকরী দোয়া ও আমল।
ভর্তুকি ও পাচার রোধেই জ্বালানির মূল্য সমন্বয়, আইএমএফের চাপে নয় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - শেখ রবিউল আলম।
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপে আগ্রহী বিএনপি।

আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর