• দিনপ্রতিদিন ডেস্ক

  • ৯ জুলাই ,সোমবার, ২০১৮

হজে যাওয়ার আগে করণীয়

হজে যাওয়ার আগে করণীয়

ইসলামী সনের তিনটি মাস হলো হজের জন্য , পবিত্র কোরআনের ভাষ্য মতে । হাদিসে সেই তিন মাসের ব্যাখ্যা দেওয়া হয়েছে—শাওয়াল, জিলকদ ও জিলহজ। হজের মূল কাজগুলো জিলহজ মাসে সম্পাদিত হলেও আগের দুই মাসকে হজের মাস এ জন্য বলা হয়েছে, যাতে হজ আদায়ে ইচ্ছুক লোকেরা হজের প্রস্তুতি নিতে পারে। সেই হিসেবে এ বছর আল্লাহর যেসব প্রিয় বান্দা ও বান্দি হজে যাওয়ার নিয়ত করেছেন, তাঁদের প্রস্তুতি পর্বে সহায়ক হবে, এমন কতগুলো বিষয় এখানে স্মরণ করিয়ে দেওয়া হলো—

এক. আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা। হজে যাওয়ার সার্বিক সামর্থ্য ও সক্ষমতা লাভ করা একমাত্র আল্লাহর অনুগ্রহ ও নেয়ামত। অনেক মানুষ হজ করার তীব্র আকাঙ্ক্ষা বুকে নিয়েই কবরে চলে যান। সুতরাং এই মহান সৌভাগ্য ও নেয়ামতের ওপর আল্লাহ তাআলার একনিষ্ঠ শুকরিয়া আদায় করা একান্ত কর্তব্য।  আল্লাহ তাআলা বলেন, ‘যদি কৃতজ্ঞতা স্বীকার করো, তাহলে তোমাদের আরো বাড়িয়ে দেব।’ (সুরা ইবরাহিম : ৭) অন্যত্র বলেন, ‘আমার কৃতজ্ঞতা প্রকাশ করো; অকৃতজ্ঞ হয়ো না।’ (সুরা বাকারা : ১৫২)

দুই. হজ ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম একটি। অতএব, হজ আদায়ে ইচ্ছুক ব্যক্তিকে সেই মহান কর্মের গুরুত্ব, তাৎপর্য ও মর্যাদা বোঝার চেষ্টা করা উচিত। হজের ভেতর শরিয়তের অনেক মৌলিক বিষয় শামিল। আল্লাহ তাআলা নবী ইবরাহিম (আ.)-কে বলেছিলেন, ‘মানুষের মধ্যে হজের জন্য ঘোষণা প্রচার করো। তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সর্বপ্রকার কৃশকায় উটের পিঠে সওয়ার হয়ে দূর-দূরান্ত থেকে। যাতে তারা তাদের কল্যাণের স্থান পর্যন্ত পৌঁছে এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করে তাঁর দেওয়া চতুষ্পদ জন্তু জবেহ করার সময়।’ (সুরা হজ : ২৭-২৮)

তিন. হজের সফর শুরু করার আগেই প্রিয় নবী (সা.)-এর এই হাদিস মনোযোগ সহকারে পাঠ করে নেওয়া। আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, নবীজি (সা.) ইরশাদ করেন, ‘এক ওমরাহ পরবর্তী ওমরাহ পর্যন্ত (সগিরা) গুনাহগুলো মুছে দেয় আর হজে মাবরুরের প্রতিদান জান্নাত বৈ কিছু নয়।’ (বুখারি : ১৬৮৩, মুসলিম : ১৩৪৯)

এই হাদিস সামনে রেখে হজ আদায়ে ইচ্ছুক ব্যক্তিকে গভীরভাবে চিন্তা করতে হবে যে হজে মাবরুর কী? নিজের হজকে কিভাবে হজে মাবরুরে রূপান্তরিত করা যায়? বস্তুত হজে মাবরুরের সংজ্ঞা জেনে তা কিভাবে অর্জিত হয়, সেই ব্যবস্থা এখন থেকেই গ্রহণ করতে শুরু করা। উল্লেখ্য, হজে মাবরুরের সংজ্ঞা নিয়ে একাধিক অভিমত পাওয়া যায়। যেমন—সব রকম লোকদেখানো, অহংকার প্রদর্শন, অন্যায় ও পাপাচার থেকে মুক্ত হজ। কারো মতে, মকবুল বা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হজ আর কারো ব্যাখ্যায়, যে হজের পর মানুষ আগেকার সব ধরনের অবৈধ কর্ম ও গুনাহ থেকে নিবৃত্ত হয়ে যায়, সেটাই হজে মাবরুর। (ফাতহুল বারি)

ফলত, হজে গমনে ইচ্ছুক ব্যক্তির জন্য উচিত হজে যাওয়ার আগেই সমূহ গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে খালেস দিলে তাওবা করা এবং মানুষের কোনো প্রাপ্য থেকে থাকলে তা আদায় করা কিংবা নিতান্ত সংশ্লিষ্ট ব্যক্তি থেকে ক্ষমা চেয়ে নেওয়া।

চার. নিয়ত শুদ্ধ করে নেওয়া। ওমর (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘প্রতিটি আমল নিয়তের ওপর নির্ভরশীল।’ (বুখারি : ১) সুতরাং এটি নিশ্চিত করতে হবে যে হজ শুধু আল্লাহ তাআলার হুকুম পালন ও তাঁর সন্তুষ্টি অর্জনের জন্য, পার্থিব কোনো গরজ এর পেছনে থাকতে পারে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘তাদের এ ছাড়া কোনো নির্দেশ করা হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে।’ (সুরা বায়্যিনা : ৫)

অন্যত্র ইরশাদ হয়েছে, ‘অতএব যে ব্যক্তি তার পালনকর্তার সাক্ষাৎ কামনা করে, সে যেন সৎকর্ম সম্পাদন করে এবং তার পালনকর্তার ইবাদতে কাউকে শরিক না করে।’ (সুরা কাহফ : ১১০)

তাফসিরবিদ আলেমরা বলেন, ‘সৎকর্ম’ বলে এমন আমল বোঝানো হয়েছে, যা একমাত্র আল্লাহর জন্য সম্পাদন করা হয় এবং সেটি সুন্নাহসম্মত হয়।

পাঁচ. আর্থিক, শারীরিক ও হজের সফরের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণের পাশাপাশি আরেকটি বিষয়ের প্রতি খুবই গুরুত্বারোপ করতে হবে। সেটি হলো, হজের মাসায়েল সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করা। হজ যেমন ফরজ, তেমনি হজ আদায়ে অতীব প্রয়োজনীয় মাসায়েল জানাও ফরজ। হজের মোবারক সফরে কখন, কোথায় কোন কর্ম সম্পাদন করতে হবে, তা সঠিকভাবে জেনে নেওয়া। হজের প্রকারভেদ, করণীয় ও বর্জনীয়—এসব বিষয় অবশ্যই বুঝতে হবে এবং সেই মোতাবেক আমল করতে হবে। নতুবা সেই হজ একটি সাধারণ ভ্রমণ ছাড়া কোনো কাজে আসবে না। সে জন্য এখন থেকেই এ ব্যাপারে সচেতন হওয়া দরকার। আলেমদের শরণাপন্ন হওয়া, বিভিন্ন হজ প্রশিক্ষণে অংশগ্রহণ করা এবং সম্ভব হলে হজের সফরে আল্লাহওয়ালা বিজ্ঞ কোনো আলেমের সাহচর্য লাভের চেষ্টা করা। এতে মাসায়েল শেখার পাশাপাশি আল্লাহর নৈকট্য লাভের পথ ও পদ্ধতিগুলো কাজেকর্মে বাস্তবায়নের প্রশিক্ষণ হয়ে যাবে। আল্লাহ তাআলা তাওফিক দান করুন। আমিন।

  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
টানা দুই দিনে বড় দরপতন: নতুন করে আরও কমলো স্বর্ণের দাম।
রেকর্ড গড়ে ছুটছে তেলের দাম: ব্যারেল প্রতি মূল্য ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভালোবাসার দাবি ও পশুর হাটের ইজারা দ্বন্দ্ব: টিটন হত্যাকাণ্ডে পিচ্চি হেলালের বিস্ফোরক বক্তব্য।
হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা: ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন।
খাদ্য ও এনআইডিসহ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিল সরকার।
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে দেশ, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা।
অদৃশ্য শাসক মোজতবা খামেনি: ক্ষতবিক্ষত শরীর নাকি ইসরায়েলকে ফাঁকি দেওয়ার রণকৌশল।
আর থাকবে না সেশনজট! জানুয়ারি থেকেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।
মহাকাশ গবেষণায় পাকিস্তানের ঐতিহাসিক বিজয়: কক্ষপথে নতুন মাইলফলক।
গ্রিন বেল্ট প্রকল্পে বড় জালিয়াতি: ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের আশীর্বাদে পার্কের জায়গায় এখন বাণিজ্যিক ফুডকোর্ট।
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকা যাওয়ার স্বপ্নে বাধা? ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র - কারা পাচ্ছেন না ভিসা?
ইরান থেকে আসছেন ৩০ হাজার হাজি, রাজকীয় অভ্যর্থনায় প্রস্তুত সৌদি।
শেষ হচ্ছে দীর্ঘ খরা; বৃষ্টির পূর্বাভাসে শীতল হবে জনজীবন।
উত্তম জীবন ও অভাবমুক্তির চাবিকাঠি: কিছু কার্যকরী দোয়া ও আমল।
ভর্তুকি ও পাচার রোধেই জ্বালানির মূল্য সমন্বয়, আইএমএফের চাপে নয় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - শেখ রবিউল আলম।
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপে আগ্রহী বিএনপি।

আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর