• দিনপ্রতিদিন ডেস্ক

  • ১০ জুলাই ,মঙ্গলবার, ২০১৮

হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা এখন বেসরকারি হাসপাতালেও

হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা এখন বেসরকারি হাসপাতালেও

হজযাত্রীদের জন্য দুটি টিকাসহ ব্লাড সুগার, ব্লাড গ্রুপ, এক্স-রে ও ইসিজি পরীক্ষার নির্দেশনা দেয়া হয়েছে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও । 

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে সচিবালয়ে জাতীয় হজ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অংশগ্রহণে আন্তঃমন্ত্রণালয় সভায় এ নির্দেশনা দেয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ধর্ম সচিব আনিছুর রহমান।

এ সময় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান, যুগ্ম সচিব (হজ) হাফিজ উদ্দিন, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) সানিয়া তাহমিনা, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আবদুস ছোবহান ভুইয়া, মহাসচিব এম শাহাদত হোসাইন তসলিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

চার নির্দেশনার বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) সানিয়া তাহমিনা বলেন, হজ যাত্রীদের মেডিকেল রিপোর্ট তৈরির জন্য প্রো-ফর্মা অনেক আগে থেকেই আছে। গতবছর থেকে সৌদি সরকার কড়াকড়ি করেছে। এখন আমরা স্বাস্থ্য পরীক্ষার জন্য বেশি মনোনিবেশ করছি। সরকারিভাবে করলেও বিনা পয়সায় করা যায় না, ইউজার ফি দিতে হয়। সরকারি হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের জন্য পরীক্ষা করার সক্ষমতা রয়েছে, কিন্তু বিপুল পরিমাণ হজ যাত্রীদের সেবা করার সক্ষমতা অনেক হাসপাতালে নেই। সেজন্য বাইরে থেকেও করতে পারেন। ব্লাড গ্রুপ, ব্লাড সুগার, এক্স-রে এবং ইসিজি পরীক্ষা হজযাত্রীরা করে নিয়ে এলেও হবে।

গত ৩ জুলাই থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু হওয়ার পর আগামী ১৪ জুলাই হজ ফ্লাইট শুরু হলে এই সময়ে হজ যাত্রীদের বিড়ম্বনার অভিযোগ তোলা হয় হাবের পক্ষ থেকে।

এর জবাবে ধর্মসচিব আনিছুর রহমান বলেন, এই চারটি পরীক্ষা বাইরে থেকেও (বেসরকারি) করে নিয়ে এলে হ্যাসেলটা কম হবে। এরপর তারা দুটি টিকা নিয়ে চলে যাবেন। কোনো সমস্যা হবে না, যে যার দায়িত্বে পরীক্ষা করে নিয়ে আসতে পারবেন।

এ সময় ধর্মমন্ত্রী মতিউর রহমান বলেন, এটাই (স্বাস্থ্যের চারটি পরীক্ষা) থাকুক।

হজ ব্যবস্থাপনা গতবারের চেয়ে অনেক উন্নত হয়েছে দাবি করে ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রী পরিবহনে গতবার সাড়া দেয়নি, এবার সেটা নেই। উন্নত হয়েছে। যার যে দায়িত্ব তা সঠিকভাবে পালন করার নির্দেশ দেন মন্ত্রী।

ধর্মসচিব আরও বলেন, সাউদিয়া এয়ারলাইন্স থেকে ৪৬ হাজার ৭৫৫টি এবং বাংলাদেশ বিমান থেকে ৫১ হাজারের বেশি টিকিট ইস্যু করা হয়েছে। অবশিষ্ট আছে ৩০ হাজারের কিছু বেশি, এটা হয়ে যাবে।

সৌদি থেকে সময়মতো সাড়া না পাওয়ার কারণে কিছু বিলম্ব হচ্ছে জানিয়ে সচিব বলেন, গতবছরে এই সময়ের চেয়ে অনেক অনেক গুণ এগিয়ে আছি। গতবছর এই সময়ে বিমানের ফ্লাইটের ৪-৫ দিন আগে মাত্র সাত হাজার টিকিট দেয়া হয়েছে। এ পর্যন্ত বেসরকারিভাবে ১৩ হাজার ৪০০ ভিসা ইস্যু হয়েছে। গত বছর এই সময়ে কোনো ভিসা হয়নি। সৌদি দূতাবাস একদিনে ১০ হাজার ভিসা দেবে। তবে গত বছরের সময়ের তুলনায় অনেক ভালো অবস্থানে আছি।

লিখিত বক্তব্যে ধর্মমন্ত্রী জানান, এ বছর হজে যাবেন এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন যাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ৭৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ জন যাত্রী।

তিনি বলেন, আগামী ২১ আগস্ট (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ১১ জুলাই আশকোনায় হজ কার্যক্রম শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ কার্যক্রম উদ্বোধন করবেন।

মন্ত্রী বলেন, এবার ৫২৮টি হজ এজেন্সি হজ কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছে। হজ ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই এবং হজ ফ্লাইট শেষ হবে ১৫ আগস্ট। হজের ফিরতি ফ্লাইট শুরু হবে ২৭ আগস্ট এবং শেষ হবে ২৫ সেপ্টেম্বর।

তিনি বলেন, বাংলাদেশ বিমান ১৮৭টি ফ্লাইটে ৬৪ হাজার ৯৬৭ জন এবং সাউদিয়া ১৮৮টি ফ্লাইটে ৬১ হাজার ৮৩১ হজ যাত্রী পরিবহন করবে।

তিনি আরও বলেন, সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের বাড়িভাড়া সম্পন্ন করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের পক্ষে অধিকাংশ এজেন্সি বাড়িভাড়া সম্পন্ন করেছে। এ বছর বালাদেশ বিমানের টিকিট পাওয়া সহজ করতে এজেন্সিগুলো সরাসরি বাংলাদেশ বিমান থেকে হজ যাত্রীর সমপরিমাণ টিকিট সংগ্রহ করতে পারবে।

  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
টানা দুই দিনে বড় দরপতন: নতুন করে আরও কমলো স্বর্ণের দাম।
রেকর্ড গড়ে ছুটছে তেলের দাম: ব্যারেল প্রতি মূল্য ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভালোবাসার দাবি ও পশুর হাটের ইজারা দ্বন্দ্ব: টিটন হত্যাকাণ্ডে পিচ্চি হেলালের বিস্ফোরক বক্তব্য।
হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা: ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন।
খাদ্য ও এনআইডিসহ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিল সরকার।
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে দেশ, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা।
অদৃশ্য শাসক মোজতবা খামেনি: ক্ষতবিক্ষত শরীর নাকি ইসরায়েলকে ফাঁকি দেওয়ার রণকৌশল।
আর থাকবে না সেশনজট! জানুয়ারি থেকেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।
মহাকাশ গবেষণায় পাকিস্তানের ঐতিহাসিক বিজয়: কক্ষপথে নতুন মাইলফলক।
গ্রিন বেল্ট প্রকল্পে বড় জালিয়াতি: ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের আশীর্বাদে পার্কের জায়গায় এখন বাণিজ্যিক ফুডকোর্ট।
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকা যাওয়ার স্বপ্নে বাধা? ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র - কারা পাচ্ছেন না ভিসা?
ইরান থেকে আসছেন ৩০ হাজার হাজি, রাজকীয় অভ্যর্থনায় প্রস্তুত সৌদি।
শেষ হচ্ছে দীর্ঘ খরা; বৃষ্টির পূর্বাভাসে শীতল হবে জনজীবন।
উত্তম জীবন ও অভাবমুক্তির চাবিকাঠি: কিছু কার্যকরী দোয়া ও আমল।
ভর্তুকি ও পাচার রোধেই জ্বালানির মূল্য সমন্বয়, আইএমএফের চাপে নয় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - শেখ রবিউল আলম।
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপে আগ্রহী বিএনপি।

আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর