• দিন প্রতিদিন ডেস্ক

  • ৬ ডিসেম্বর ,রবিবার, ২০২০

"প্রধানমন্ত্রীর একটি ম্যাসেজেই পাল্টে গেছে জীবন"

"প্রধানমন্ত্রীর একটি ম্যাসেজেই  পাল্টে গেছে জীবন"

"প্রধানমন্ত্রীর একটি ম্যাসেজেই পাল্টে গেছে জীবন"

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি এড়ায়নি এক কিশোরের প্রদত্ত মোবাইল খুদে বার্তাও (ম্যাসেজ)। দেশের এক প্রান্ত সুদুর টেকনাফের এক অজপাড়ার কিশোরের খুদে বার্তাটিও যেন প্রধানমন্ত্রীর কাছে কোনো ফেলনা বিষয় নয়। এমন একটি মোবাইল বার্তা নিয়েও সাড়া দিয়েছেন তিনি (প্রধানমন্ত্রী)। এমনই তথ্য মিলেছে কক্সবাজারের টেকনাফ সীমান্তের একজন হতদরিদ্র রিকশাচালকের আকস্মিক জমি ও একটি বাড়ি প্রাপ্তির ঘটনা নিয়ে।

ব্যাপারটি অনেকেরই কাছে যেন অবিশ্বাস্য। এরকম ঘটনা নিয়ে অনেকেই হয়ে পড়েছেন রীতিমতো হতবাকও। টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের কাটাখালী গ্রামের বাসিন্দা রিকশাচালক রমজান আলী (৪৫) এখন বিশ শতক জমির মালিক (সাড়ে ১২ কাঠা)। সেই জমিতে রাতারাতি নির্মিত হয়েছে টিন শেড একটি পাকা বাড়িও। এলাকার আশেপাশে এরকম কারো প্রাপ্তির কোনো খবর নেই। তাই আকস্মিক নিঃস্ব রিকশাচালক রমজান আলীর জমি ও বাড়ি প্রাপ্তির ঘটনাটি সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।

বিষয়টি কালের কণ্ঠ’র কাছে খোলাসা করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন। জেলা প্রশাসক জানান, মাস দেড়েক আগে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে তাকে ঘটনাটি জানানো হয়। টেকনাফ সীমান্তের মামুন (১৭) নামের এক কিশোর প্রধানমন্ত্রীর মোবাইলে একটি খুদে বার্তা প্রেরণ করে। মামুন প্রধানমন্ত্রীকে জানায়- ‘মাননীয় প্রধানমন্ত্রী, আমি এক অসহায় পরিবারের সন্তান। আমাদের জমিও নেই ঘরও নেই। আপনার সহযোগিতা চাই।’

জেলা প্রশাসক বলেন- ‘প্রধানমন্ত্রী নিজের মোবাইলে এরকম খুদে বার্তাটি পেয়েই নির্দেশনা প্রদান করেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।’ এরপর জেলা প্রশাসক টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ব্যাপারটি অবহিত করেন। টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিন গিয়ে মামুন নামের সেই কিশোরকে খুঁজে বের করে তাকে নিয়ে জেলা প্রশাসকের কাছে যান। মামুনের কাছে বিস্তারিত জেনে জেলা প্রশাসক ও টেকনাফের ইউএনও প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের কাজ শুরু করেন।

এ বিষয়ে কিশোর মোহাম্মদ মামুন কালের কণ্ঠকে জানায়, তারা ৪ ভাই ও এক বোন। বোনের বিয়ে হয়েছে। তার বাবা-মাসহ বর্তমানে ৬ জনের সংসার। নিজেদের কোনো জমি এবং ঘর নেই। বন বিভাগের জমিতে একটি জীর্ণশীর্ণ কুঠিরে বসবাস তাদের। পুরো সংসার হতভাগা রিকশাচালক বাবা রমজান আলীর কাঁধের ওপর। অভাবের কারণে অষ্টম শ্রেণী থেকেই পাঠ চুকিয়ে নিতে বাধ্য হয় সে। 

কিশোর মামুন এরপর একটি দোকানে মাসিক তিন হাজার টাকায় চাকরি নেয়। কিন্তু কভিড লকডাইনের কারণে সেই চাকরিও এখন নেই। ছোট তিন ভাইয়ের মধ্যে দুজন নুরানী মাদরাসায় পড়ে। মামুন লেখাপড়া করতে না পরলেও মোবাইল-ফেসবুকের কারণে তার অনেক কিছুই জানা। ডিজিটালের বদৌলতে কিশোর মামুন ইতিমধ্যে আয়ত্তে এনেছে জানা-অজানা বহু বিষয়াদি। 

মামুন কালের কণ্ঠকে আরো জানায়- ‘পরিবারের লাগাতার অভাব-অনটনে এক সময় দিশেহারা হয়ে পড়ি। তারপর সিদ্ধান্ত নিই প্রধানমন্ত্রীর শরণাপন্ন হব। কপালে যাই আছে তাই হবে।’ মোবাইল অনলাইনে জাতীয় সংসদের তিন শ সাংসদের তালিকা বের করে সে। সেই তালিকা থেকে সে সংগ্রহ করে প্রধানমন্ত্রীর মোবাইল নম্বর। সাহস করে মোবাইলে দুয়েকবার সরাসরি রিং দেয়। কিন্তু মোবাইল রিসিভড না হওয়ায় সে সিদ্ধান্ত নেয়-এবার সে প্রধানমন্ত্রীর কাছে খুদে বার্তা (ম্যাসেজ) প্রেরণ করবে।

কিশোর মামুন এক রাতে প্রধানমন্ত্রীর মোবাইলে খুদে বার্তাটি প্রেরণ করে। সেই বার্তার জবাব আদৌ পাবারও আশা করেনি সে। কিন্তু ভাগ্য বলে কথা। পরের দিন সকালেই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী-১ পরিচয়ে মামুন সাড়া পায়। ওপ্রান্ত থেকে তার ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া হয়। দুপুরেও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুরূপ আবার সাড়া মিলে। এরপর একে একে কক্সবাজারের জেলা প্রশাসক ও টেকনাফের  ইউএনও পরিবারটি নিয়ে বিস্তারিত যাচাই বাছাই করে নেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশে রিকশাচালক রমজান আলীকে স্থানীয় কেরুনতলী নামক এলাকায় ইজারা দেওয়া হয়েছে বিশ শতক সরকারি খাস জমি। ইতিমধ্যে রমজানের নামে জমির দলিল এবং খতিয়ানও সৃজন করা হয়েছে। জেলা প্রশাসক গিয়ে  রমজানকে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবিসহ দলিল হস্তান্তর করবেন।

টেকনাফ সীমান্তের হতদরিদ্র রিকশাচালক রমজান আলী এ বিষয়ে বলেন- ‘প্রধানমন্ত্রী আমার কিশোর ছেলের একটি ম্যাসেজেরও এরকম দাম দিলেন? এটাতেই আমি বেকুব হয়ে গেলাম। একটি মোবাইল ম্যাসেজেই আমার জীবন পাল্টে দিয়েছেন তিনি (প্রধানমন্ত্রী)।’ 

রিকশাচালক রমজান আলীর প্রতিবেশী টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন সালিশি ফোরামের সাধারণ সম্পাদক হারুন সিকদার জানান- হতদরিদ্র রমজান আলীর মতো নৌকা পাগল মানুষ এলাকায় দ্বিতীয়জন খুঁজে পাওয়া মুশকিল। আওয়ামী লীগের জনসভা যেখানে সেখানেই থাকেন রমজান। এরকম জনসভার কারণে অনেক বেলা পরিবারের সদস্যরাও উপুষ থাকার ঘটনাও ঘটেছে। হারুন সিকদার বলেন- প্রধানমন্ত্রীর সহযোগিতা একদম শতভাগ সঠিক স্থানে পড়েছে। 

কালের কন্ঠ === 

  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
টানা দুই দিনে বড় দরপতন: নতুন করে আরও কমলো স্বর্ণের দাম।
রেকর্ড গড়ে ছুটছে তেলের দাম: ব্যারেল প্রতি মূল্য ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভালোবাসার দাবি ও পশুর হাটের ইজারা দ্বন্দ্ব: টিটন হত্যাকাণ্ডে পিচ্চি হেলালের বিস্ফোরক বক্তব্য।
হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা: ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন।
খাদ্য ও এনআইডিসহ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিল সরকার।
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে দেশ, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা।
অদৃশ্য শাসক মোজতবা খামেনি: ক্ষতবিক্ষত শরীর নাকি ইসরায়েলকে ফাঁকি দেওয়ার রণকৌশল।
আর থাকবে না সেশনজট! জানুয়ারি থেকেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।
মহাকাশ গবেষণায় পাকিস্তানের ঐতিহাসিক বিজয়: কক্ষপথে নতুন মাইলফলক।
গ্রিন বেল্ট প্রকল্পে বড় জালিয়াতি: ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের আশীর্বাদে পার্কের জায়গায় এখন বাণিজ্যিক ফুডকোর্ট।
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকা যাওয়ার স্বপ্নে বাধা? ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র - কারা পাচ্ছেন না ভিসা?
ইরান থেকে আসছেন ৩০ হাজার হাজি, রাজকীয় অভ্যর্থনায় প্রস্তুত সৌদি।
শেষ হচ্ছে দীর্ঘ খরা; বৃষ্টির পূর্বাভাসে শীতল হবে জনজীবন।
উত্তম জীবন ও অভাবমুক্তির চাবিকাঠি: কিছু কার্যকরী দোয়া ও আমল।
ভর্তুকি ও পাচার রোধেই জ্বালানির মূল্য সমন্বয়, আইএমএফের চাপে নয় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - শেখ রবিউল আলম।
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপে আগ্রহী বিএনপি।

আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর