দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
স্বর্ণের নতুন দাম (ভরি প্রতি) বাজুসের ঘোষণা অনুযায়ী, সব মানের স্বর্ণের দামই কমানো হয়েছে। নিচে বিস্তারিত দাম তুলে ধরা হলো:
- ২২ ক্যারেট: ৩,২৬৬ টাকা কমিয়ে বর্তমান দাম ২,৪৬,৯২৭ টাকা।
- ২১ ক্যারেট: ৩,১৪৯ টাকা কমিয়ে বর্তমান দাম ২,৩৫,৬৭১ টাকা।
- ১৮ ক্যারেট: ২,৬৮৩ টাকা কমিয়ে বর্তমান দাম ২,০২,০২০ টাকা।
- সনাতন পদ্ধতি: ২,২১৬ টাকা কমিয়ে বর্তমান দাম ১,৬৪,৫২১ টাকা।
রুপার নতুন দাম (ভরি প্রতি) স্বর্ণের পাশাপাশি সব ক্যাটাগরির রুপার দামও কমানো হয়েছে:
- ২২ ক্যারেট রুপা: ৩৫০ টাকা কমিয়ে বর্তমান দাম ৫,৭১৫ টাকা।
- ২১ ক্যারেট রুপা: ৩৫০ টাকা কমিয়ে বর্তমান দাম ৫,৪২৪ টাকা।
- ১৮ ক্যারেট রুপা: ২৯২ টাকা কমিয়ে বর্তমান দাম ৪,৬৬৫ টাকা।
- সনাতন পদ্ধতি রুপা: ২৩৩ টাকা কমিয়ে বর্তমান দাম ৩,৪৯৯ টাকা।
দ্রষ্টব্য: অলঙ্কার ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাদের বাজুস নির্ধারিত দামের সাথে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি প্রদান করতে হবে।