রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম (BIAM) ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান - অনলাইন সংগৃহীত ছবি
বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা প্রমাণ করে যে অতীতেও বিএনপি সরকার একটি দক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দিয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, এ আন্দোলন আবারও প্রমাণ করেছে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। দীর্ঘদিন ধরে জনগণ জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রত্যাশা করে এসেছে, বর্তমান সরকার সেই প্রত্যাশা পূরণে কাজ করছে।
তিনি আরও বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে। জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।