আবহাওয়া অফিস - অনলাইন সংগৃহীত ছবি
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম এই বার্তাকে 'সর্বৈব মিথ্যা ও ক্ষতিকর' হিসেবে অভিহিত করেছেন। তিনি স্পষ্ট করে জানান যে, বাংলাদেশে কখনো ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়নি এবং বর্তমান পরিস্থিতিতে তাপমাত্রা ৫৫ ডিগ্রিতে পৌঁছানোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। উল্লেখ্য, তথাকথিত ওই পোস্টে যে 'বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর'-এর নাম নেওয়া হয়েছে, বাংলাদেশে এই নামে কোনো সরকারি সংস্থার অস্তিত্ব নেই।
তাপমাত্রা কমবে, আসছে বৃষ্টির পূর্বাভাসঃ
গুজব ছড়িয়ে পড়া তাপমাত্রার ভয়াবহ পরিস্থিতির বিপরীতে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস। অধিদপ্তরের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে ২৭ থেকে ৩০ এপ্রিলের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে বর্তমানে বয়ে যাওয়া তাপপ্রবাহের তীব্রতা কমতে শুরু করবে এবং সারা দেশের তাপমাত্রা আরও কমে আবহাওয়া কিছুটা শীতল হতে পারে।