• দিনপ্রতিদিন ডেস্ক

  • ১০ আগস্ট ,শুক্রবার, ২০১৮

সতর্কতা দুই বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে

সতর্কতা দুই বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে

নিরাপদ সড়কের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে নৈরাজ্য সৃষ্টি করে তা ভিন্ন খাতে নিতে কয়েক দিন ধরেই দেশে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইউটিউব ও ব্লগে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট, লেখা, লাইভ ভিডিও এর মাধ্যমে উস্কানি ও গুজব ছড়ানো হয়। অনেকেই গুজব না বুঝে তা শেয়ার করেন, এতে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। 

এ পরিস্থিতি প্রতিহত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত প্রকাশে শিক্ষক-কর্মচারীদের ওপর অনেকটা নিষেধাজ্ঞা আরোপ করেছে দুটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। অন্য একটি বিশ্ববিদ্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতামূলক নোটিশ দিয়েছে। 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এক অফিস আদেশে শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মতামত দেয়ার ওপর নির্দেশনা দেয়া হয়। নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলা হয়। 

অন্যদিকে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এক জরুরি বিজ্ঞপ্তিতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের এ ধরনের একটি নির্দেশনা দেয়া হয়। শিক্ষক-কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক করেছে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 

বিএসএমএমইউ’র অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশ এর ধারা ৫ (ঙ) এর আলোকে কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতীত কোনো প্রচার মাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বক্তব্য, বিবৃতি, স্ট্যাটাস প্রদান করা বিদ্যমান আইনের পরিপন্থী। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারী উক্ত আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো প্রচার মাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতীত কোনো বক্তব্য, বিবৃতি, স্ট্যাটাস প্রদান করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেয়ার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী, জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী, রাজনৈতিক মতার্দশ বা আলোচনা সংশ্লিষ্ট, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাষ্ট্রকে হেয় প্রতিপন্ন করা, ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, সর্বোপরি জনমনে বিভ্রান্তি, অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে এমন কোনো বিষয় প্রচার এবং কমেন্ট করা সরকারি আইনের পরিপন্থী। এ ব্যাপারে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য আহ্বান জানানো হলো। 

আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের গুজব ও প্রচারণার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে তথ্যপ্রযুক্তি আইনে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গুজব ছড়িয়ে উস্কানিদাতাদের গ্রেফতারে এখনও অভিযান চলছে। এছাড়া শতাধিক ফেসবুক আইডি চিহ্নিত করে তা বন্ধের উদ্যোগ নেয়া হয়েছে। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের উপ-কমিশনার মো. আলিমুজ্জামান বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে এক শ্রেণির লোক উস্কানিমূলক পোস্ট ও মিথ্যা তথ্য প্রচার শুরু করেছিল। এতে করে জনমনে আতঙ্ক ও দেশ অস্থিতিশীল হতে পারত। তাই বিভিন্ন সময় এসব অপরাধে জড়িত থাকার অপরাধে আমরা নয়জনকে গ্রেফতার করেছি। রিমান্ডে এনে অনেক আসামিকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর অনেক তথ্য পাওয়া গেছে। 

এদিকে, গুজব ঠেকাতে শতাধিক ফেসবুক আইডি ও কন্টেন্ট বন্ধ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে তারা এ উদ্যোগ নিচ্ছে। এর মধ্যে ফেসবুকের আইডি সরাসরি বন্ধ করার সুযোগ নেই বিটিআরসির। তারা আইডি চিহ্নিত করে ফেসবুককে কেবল অনুরোধ জানাতে পারে। ফেসবুক কর্তৃপক্ষ নিজস্ব বিবেচনায় ওইসব আইডি বন্ধ করতে পারে আবার নাও পারে। সেক্ষেত্রে বাংলাদেশের কিছুই করার নেই। তবে কিছু কনটেন্ট ব্লক করার সুযোগ রয়েছে বিটিআরসির। গত কয়েক দিনের ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে রীতিমতো বিপাকে পড়েছে বিটিআরসি। 

তারা জানায়, এরই মধ্যে বেশ কিছু সাইট নিয়ে অনুরোধ এসেছে। প্রক্রিয়া মেনে বিটিআরসি সেসব নিয়ে কাজ করছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক কর্মকর্তা জানান, গত কয়েক দিন ধরে আমাদের কাছে অনবরত নির্দেশনা আসছে। পরিস্থিতি বিবেচনায় এ ধরনের নির্দেশনা বলে দাবি করছে সংশ্লিষ্টরা। 

এ প্রসঙ্গে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক বলেন, সাম্প্রতিক ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে উস্কানিমূলক অনেক কিছু রটানো হয়েছে। গুজব ছড়িয়ে সহিংসতামূলক কর্মকাণ্ডও হয়েছে। এসব অনাকাঙ্ক্ষিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জনসচেতনতামূলক কিছু নির্দেশনা আসে সেসব আমরা প্রচার করেছি। বিভিন্ন অপারেটরদের জানিয়েছি। আর রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কিছু হলে মন্ত্রণালয় থেকে আমাদের লিখিত অনুরোধ জানানো হয়। তখন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকি। 

সম্প্রতি ফেসবুক বা কোনো কন্টেন্ট বন্ধ করা হয়েছে কি না প্রসঙ্গে তিনি বলেন, আমরা ফেসবুককে কেবল অনুরোধ করতে পারি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে আমরা সেটা নিয়মিত করি। কোনো কন্টেন্ট বন্ধ করা হয়েছে কি না আমার জানা নেই। বর্তমানে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী রয়েছেন প্রায় ৪ কোটি। আর ইন্টারনেট ব্যবহারকারী ৮ কোটির বেশি। সূত্র : মানবজমিন।  

  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
টানা দুই দিনে বড় দরপতন: নতুন করে আরও কমলো স্বর্ণের দাম।
রেকর্ড গড়ে ছুটছে তেলের দাম: ব্যারেল প্রতি মূল্য ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভালোবাসার দাবি ও পশুর হাটের ইজারা দ্বন্দ্ব: টিটন হত্যাকাণ্ডে পিচ্চি হেলালের বিস্ফোরক বক্তব্য।
হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা: ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন।
খাদ্য ও এনআইডিসহ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিল সরকার।
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে দেশ, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা।
অদৃশ্য শাসক মোজতবা খামেনি: ক্ষতবিক্ষত শরীর নাকি ইসরায়েলকে ফাঁকি দেওয়ার রণকৌশল।
আর থাকবে না সেশনজট! জানুয়ারি থেকেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।
মহাকাশ গবেষণায় পাকিস্তানের ঐতিহাসিক বিজয়: কক্ষপথে নতুন মাইলফলক।
গ্রিন বেল্ট প্রকল্পে বড় জালিয়াতি: ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের আশীর্বাদে পার্কের জায়গায় এখন বাণিজ্যিক ফুডকোর্ট।
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকা যাওয়ার স্বপ্নে বাধা? ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র - কারা পাচ্ছেন না ভিসা?
ইরান থেকে আসছেন ৩০ হাজার হাজি, রাজকীয় অভ্যর্থনায় প্রস্তুত সৌদি।
শেষ হচ্ছে দীর্ঘ খরা; বৃষ্টির পূর্বাভাসে শীতল হবে জনজীবন।
উত্তম জীবন ও অভাবমুক্তির চাবিকাঠি: কিছু কার্যকরী দোয়া ও আমল।
ভর্তুকি ও পাচার রোধেই জ্বালানির মূল্য সমন্বয়, আইএমএফের চাপে নয় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - শেখ রবিউল আলম।
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপে আগ্রহী বিএনপি।

আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর