• দিনপ্রতিদিন ডেস্ক

  • ২৩ সেপ্টেম্বর ,রবিবার, ২০১৮

বিশেষ ছাড়ে বিলাসী গাড়ি বিক্রি

বিশেষ ছাড়ে বিলাসী গাড়ি বিক্রি

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে আন্তর্জাতিক অটো শো। বিশ্বসেরা বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি নিয়ে এসেছে একাধিক প্রতিষ্ঠান। কন্টিনেন্টাল মোটরস নিয়ে এসেছে রেঞ্জ রোভার, পোরশে সিরিজের বিভিন্ন মডেলের গাড়ি। প্রদর্শনী উপলক্ষে বিশেষ ছাড়ে চলছে গাড়ি বিক্রি। তিন দিনব্যাপী প্রদর্শনী শেষ হয়েছে গতকাল।

শেষ দিন প্রদর্শনীতে গিয়ে দেখা গেছে, আধুনিক প্রযুক্তি-সংবলিত মোটরগাড়ি ও মোটরসাইকেলের বিশাল সম্ভার তুলে ধরা হয়েছে ক্রেতা-দর্শনার্থীর সামনে। ক্রেতাদের পাশাপাশি দেশের মোটরশিল্পের উদ্যোক্তারাও স্টলগুলো ঘুরে ঘুরে দেখেছেন। আর আগ্রহীদের মোটর-সংশ্লিষ্ট শিল্পের বিভিন্ন সরঞ্জাম সম্পর্কে ধারণা দিয়েছেন স্টলকর্মীরা। কম মূল্যে গাড়ি কিনতে ইচ্ছুকদের জন্য ব্যাংক ঋণ প্রাপ্তিতে সহযোগিতাও করা হয় মেলায়। এর মধ্যে ব্র্যান্ড নিউ গাড়ি প্রদর্শন করতে এসেছে কন্টিনেন্টাল মোটরস। প্রতিষ্ঠানটি রেঞ্জ রোভার ও পোরশে সিরিজের বিভিন্ন মডেলের গাড়ি প্রদর্শন করেছে। রেঞ্জ রোভার তিনটি মডেল আইসিসিবিতে নিয়ে এসেছে তারা। বিশেষ ছাড় দিয়ে ব্র্যান্ডভেদে একটি গাড়ির দাম রাখা হয়েছে দুই কোটি ৩৫ লাখ টাকা থেকে দুই কোটি ৬৫ লাখ। পোরশে সিরিজের ব্র্যান্ড নিউ গাড়ির দাম রাখা হয়েছে দুই কোটি ৫ লাখ থেকে তিন কোটি ৩০ লাখ টাকা পর্যন্ত। শুধু অর্ডার দিলেই গ্রাহকের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে এই গাড়ি। ব্যাংক ঋণের সুবিধা দিয়ে প্রদর্শনী থেকেই একাধিক গাড়ি বিক্রি হয়েছে বলে জানিয়েছেন স্টলকর্মীরা। টাটা মোটরস নিয়ে এসেছিল ন্যানো সিরিজের বিভিন্ন মডেলের গাড়ি। ব্যাংক ঋণের সুবিধা দিয়ে বিশেষ ছাড়ে বিক্রি চলেছে মাত্র ৫ থেকে ৬ লাখ টাকায়।

প্রদর্শনীতে গাড়ি ছাড়াও অটো যন্ত্রাংশ, লুব্রিকেন্ট, গাড়ির রংসহ বিভিন্ন পণ্য নিয়ে এসেছে বিশ্বখ্যাত কোম্পানিগুলো। জাপান, ফ্রান্স, ইউএই, কোরিয়া, চীন, যুক্তরাষ্ট্র, ইতালি, ভিয়েতনাম, ভারত, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের অটোমোটিভ, কার, অটো যন্ত্রাংশ শিল্পের খ্যাতনামা শতাধিক প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে। এই মোটর শোতে ছিল ব্র্যান্ড নিউ গাড়ি, বাস, ট্রাক, বাণিজ্যিক পরিবহন, লুব্রিকেন্ট, সিএনজি রূপান্তরসহ অটো যন্ত্রাংশের বিশাল সমাহার।

 বাংলাদেশে দ্রুত প্রসারিত অটোমোটিভ ও অটো-কমপোনেন্ট খাতকে বেগবান করার লক্ষ্যে আয়োজিত এই প্রদর্শনীতে ক্রেতা, দর্শক ও উদ্যোক্তারা ব্র্যান্ড নিউ গাড়ি, যন্ত্রাংশ, আনুষঙ্গিক উপকরণ ও নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হন। প্রদর্শনীটি ছিল মোটর ইন্ডাস্ট্রির জন্য একটি ওয়ান স্টপ প্লাটফর্ম। জানতে চাইলে প্রদর্শনীর আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তা শরীফ হোসেন বলেন, ‘বাংলাদেশে দ্রুত অগ্রসরমাণ অটোমোটিভ ও অটো-কমপোনেন্ট খাতকে বেগবান করতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শনিবার ছুটি থাকায় মেলায় ক্রেতা ও দর্শনার্থীর যেন ঢল নেমেছে। গাড়ি কিনতে ইচ্ছুকরাই বেশি এসেছেন। এখানে নিজের পছন্দের গাড়িটি বেছে নেওয়া তাদের জন্য সহজ হয়। এবারের প্রদর্শনীতে ক্রেতা, দর্শক ও উদ্যোক্তারা ব্র্যান্ড নিউ গাড়ি, যন্ত্রাংশ, আনুষঙ্গিক উপকরণ ও নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন।’

একই স্থানে চলে আরও একটি মেলা। লাইভস্টক ফিড নিয়ে আয়োজন করা হয়েছে এ মেলার। আইসিসিবির চতুর্থ নম্বর হলে আয়োজিত প্রদর্শনীতে অংশ নিয়েছে বিশ্বের ৩০টির অধিক দেশের প্রতিষ্ঠান। কৃষিনির্ভর শিল্পের জন্য, বিশেষ করে গবাদিপশুর খাদ্য, পোলট্রি শিল্পের জন্য খাদ্য উৎপাদন, ওষুধ নিয়ে আয়োজন করা হয়েছে এ প্রদর্শনীর। এটিও শেষ হয়েছে গতকাল। প্রদর্শনীর শেষ দিন গিয়ে দেখা গেছে শত শত দর্শনার্থীর ভিড়। দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন উদ্যোক্তারা।

  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
টানা দুই দিনে বড় দরপতন: নতুন করে আরও কমলো স্বর্ণের দাম।
রেকর্ড গড়ে ছুটছে তেলের দাম: ব্যারেল প্রতি মূল্য ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভালোবাসার দাবি ও পশুর হাটের ইজারা দ্বন্দ্ব: টিটন হত্যাকাণ্ডে পিচ্চি হেলালের বিস্ফোরক বক্তব্য।
হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা: ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন।
খাদ্য ও এনআইডিসহ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিল সরকার।
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে দেশ, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা।
অদৃশ্য শাসক মোজতবা খামেনি: ক্ষতবিক্ষত শরীর নাকি ইসরায়েলকে ফাঁকি দেওয়ার রণকৌশল।
আর থাকবে না সেশনজট! জানুয়ারি থেকেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।
মহাকাশ গবেষণায় পাকিস্তানের ঐতিহাসিক বিজয়: কক্ষপথে নতুন মাইলফলক।
গ্রিন বেল্ট প্রকল্পে বড় জালিয়াতি: ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের আশীর্বাদে পার্কের জায়গায় এখন বাণিজ্যিক ফুডকোর্ট।
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকা যাওয়ার স্বপ্নে বাধা? ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র - কারা পাচ্ছেন না ভিসা?
ইরান থেকে আসছেন ৩০ হাজার হাজি, রাজকীয় অভ্যর্থনায় প্রস্তুত সৌদি।
শেষ হচ্ছে দীর্ঘ খরা; বৃষ্টির পূর্বাভাসে শীতল হবে জনজীবন।
উত্তম জীবন ও অভাবমুক্তির চাবিকাঠি: কিছু কার্যকরী দোয়া ও আমল।
ভর্তুকি ও পাচার রোধেই জ্বালানির মূল্য সমন্বয়, আইএমএফের চাপে নয় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - শেখ রবিউল আলম।
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপে আগ্রহী বিএনপি।

আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর