• দিনপ্রতিদিন ডেস্ক

  • ২৭ অক্টোবর ,শনিবার, ২০১৮

ঐক্যফ্রন্ট একটা অস্বাভাবিক পরিস্থিতি চায় : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঐক্যফ্রন্ট একটা অস্বাভাবিক পরিস্থিতি চায় : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা দেশে একটি অস্বাভাবিক পরিস্থিতি চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশটা যে সুন্দরভাবে চলছে, দেশের মানুষ স্বস্তিতে আছে, তাদের ভালো লাগছে না, তারা চায় একটা অস্বাভাবিক পরিস্থিতি। দেশটাকে অস্থিতিশীল করতে।

আজ শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের এক যৌথসভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সংসদীয় দলের সদস্যরা উপস্থিত ছিলেন। দেশের অনেকেই উন্নয়ন চোখে দেখে না বলেও মন্তব্য করেন সরকারপ্রধান। তিনি বলেন, উন্নয়ন তারা চোখে দেখে না, দেখবে না। চোখ থাকতে তারা অন্ধ।

ড. কামাল হোসেনের নেতৃত্বে সদ্যগঠিত জোটের নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচন চান কী না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তারা নির্বাচন চায় কি চায় না? সেটাই বড় কথা। তিনি আশা প্রকাশ করেন, আগামী একাদশ সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের জয় হবে।

ঐক্যফ্রন্ট নেতাদের ‘নিরপেক্ষ সরকারের’ অধীনে নির্বাচন দাবির সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, যেহেতু একটা রায় হয়েছে উচ্চ আদালতে যে কোনো অনির্বাচিত সরকার ক্ষমতায় আসতে পারবে না। সেই রায় থাকা সত্ত্বেও আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজীবী থেকে শুরু করে যারা বড় বড় আইনজীবী তারা কীভাবে দাবি করে যে, এখানে আরেকটা সরকার গঠন করে নির্বাচন দিতে হবে। এই দাবিটা কেন? কীভাবে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সেই রায়ের পর আমাদের সংবিধান সংশোধন করেছি। ১৯৭২ এর সংবিধানে ঠিক যেরকম ছিল, যেভাবে নির্বাচনের জন্য যা যা লেখা ছিল আমরা সেইভাবেই নিয়ে এসেছি।

ড. কামালের নাম উল্লেখ না করে তার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘তাহলে একদিকে দাবি করবে সংবিধান রচয়িতা; অপরদিকে আবার সেই সংবিধানকে লঙ্ঘন করার জন্য নির্বাচনের অন্য ফর্মুলা দেবে। অনির্বাচিত একটা সরকার গঠন করতে বলবে। সরকারকে পদত্যাগ করতে বলবে। এই আবদারটা কেন? কার স্বার্থে? কিসের স্বার্থে? সেটাই আমরা বুঝতে চাই। কি কারণে তারা এটা চাচ্ছে। তাদের যদি এত শক্তি থাকে জনগণের সঙ্গে আসবে, ভোট হবে।’

ইভিএম নিয়ে সরকারবিরোধীদের আপত্তিরও সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বলেন, ইভিএম দিতে চাই, দ্রুত মানুষ ভোট দিতে পারে। তাতেও আবার আপত্তি কিসের? সেটাও আমরা বুঝতে পারি না। ইভিএম আজকে ইন্টারন্যাশনালে ব্যবহার করে। এতে কেউ কারও ভোট চুরি করতে পারবে না। তাহলে সেখানে কি করে তারা আপত্তি জানায়। তারা নির্বাচন চায় কি চায় না সেটাই বড় কথা।

আওয়ামী লীগ সভাপতি বলেন, আমরা বিরোধী দলে থাকতে কথা বলা তো দূরের কথা একটা সভাও করতে দেয়নি। আমরা কিন্তু সকলের জন্য সভা-সমাবেশ উন্মুক্ত করে দিয়েছি। কাউকে বাধা দিইনি। এখন একটা ঐক্যজোট হয়েছে। তারা মুখে বড় বড় কথা বলে আর দুর্নীতিবাজ সাজাপ্রাপ্ত খালেদা জিয়া এবং সাজাপ্রাপ্ত তারেক রহমান তাদের সঙ্গে জোট করেছে। সেই দলসহ বিএনপি জামায়াত জোটসহ ঐক্য হয়েছে। তারা বলল, আমরা নাকি তাদের মিটিং করতে দিচ্ছি না। সিলেটে তারা মিটিং করল। আগেই তারা বলে, আমাদের দিচ্ছে না। আমার যেটা মনে হয়, যে তারা চায় আমরা তাদের বাধা দিই।

আগামী নির্বাচনেও জয়ের আশাবাদ জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, জয় আমাদের হবেই। জনগণ আমাদের সঙ্গে আছে। জনগণের শক্তি নিয়েই আমরা ক্ষমতায় এসেছি। জনগণের ভোটেই আমরা ক্ষমতায় এসেছি। আমার জনগণের প্রতি সম্পূর্ণ আস্থা বিশ্বাস আছে। যে উন্নয়নের ছোঁয়া আজকে সকলের জীবনে লেগেছে, নিশ্চয় তারা সেটা ধরে রাখবে এবং আওয়ামী লীগকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেবে। আওয়ামী লীগের জয় হবে।

তিনি বলেন, ইনশা আল্লাহ আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীও আমরা উদ্‌যাপন করতে পারব। আমরা না থাকলে আর কেউ ভালোভাবে করতে পারবে না। কারণ তাদের মনে পাকিস্তান। এখনো অনেকে বলে পাকিস্তান নাকি আমাদের চেয়ে বেশি উন্নত। যারা এটা বলে তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত। বলা উচিত পাকিস্তানে গিয়ে দেখে আসেন। পাকিস্তানের ঋণ শোধের জন্য সৌদি আরব ৩ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে। আমাদের কারও কাছে কোনো ঋণ নেই।

প্রধানমন্ত্রী আরও বলেন, ডেলটা প্ল্যান ২১০০ আমরা করে রেখেছি, যাতে বাংলাদেশের উন্নয়নের গতিধারা অব্যাহত থাকে। আর সেই গতি অব্যাহত থাকবে যদি আওয়ামী লীগ আবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে পারে। তাহলে মানুষ সুন্দর জীবন পাবে। প্রত্যেকটা গ্রাম শহরে রূপান্তর হবে। নাগরিক সকল সুবিধা গ্রামে বসেই পাবে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, আন্তর্জাতিক ভাবেই প্রমাণিত বিএনপি একটি দুর্নীতিবাজ দল। দেশটাকে তারা লুটে খেয়েছিল।

  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
টানা দুই দিনে বড় দরপতন: নতুন করে আরও কমলো স্বর্ণের দাম।
রেকর্ড গড়ে ছুটছে তেলের দাম: ব্যারেল প্রতি মূল্য ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভালোবাসার দাবি ও পশুর হাটের ইজারা দ্বন্দ্ব: টিটন হত্যাকাণ্ডে পিচ্চি হেলালের বিস্ফোরক বক্তব্য।
হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা: ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন।
খাদ্য ও এনআইডিসহ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিল সরকার।
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে দেশ, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা।
অদৃশ্য শাসক মোজতবা খামেনি: ক্ষতবিক্ষত শরীর নাকি ইসরায়েলকে ফাঁকি দেওয়ার রণকৌশল।
আর থাকবে না সেশনজট! জানুয়ারি থেকেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।
মহাকাশ গবেষণায় পাকিস্তানের ঐতিহাসিক বিজয়: কক্ষপথে নতুন মাইলফলক।
গ্রিন বেল্ট প্রকল্পে বড় জালিয়াতি: ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের আশীর্বাদে পার্কের জায়গায় এখন বাণিজ্যিক ফুডকোর্ট।
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকা যাওয়ার স্বপ্নে বাধা? ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র - কারা পাচ্ছেন না ভিসা?
ইরান থেকে আসছেন ৩০ হাজার হাজি, রাজকীয় অভ্যর্থনায় প্রস্তুত সৌদি।
শেষ হচ্ছে দীর্ঘ খরা; বৃষ্টির পূর্বাভাসে শীতল হবে জনজীবন।
উত্তম জীবন ও অভাবমুক্তির চাবিকাঠি: কিছু কার্যকরী দোয়া ও আমল।
ভর্তুকি ও পাচার রোধেই জ্বালানির মূল্য সমন্বয়, আইএমএফের চাপে নয় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - শেখ রবিউল আলম।
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপে আগ্রহী বিএনপি।

আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর