• দিনপ্রতিদিন ডেস্ক

  • ২৪ মার্চ ,রবিবার, ২০১৯

বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে যেভাবে যৌনকর্মী হয়ে গেলেন সুমি

বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে যেভাবে যৌনকর্মী হয়ে গেলেন সুমি

প্রতীকি ছবি

মধ্যবিত্ত পরিবারের মেয়ে সুমি। রাজধানীর মিরপুরে তার বেড়ে ওঠা। পড়ছেন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে। এরই মধ্যে তিনি জড়িয়েছেন যৌনপেশায় বা কলগার্ল সার্ভিসে।

সময় টিভির একটি অনুষ্ঠান ‘সময়ের অসঙ্গতি’তে খোলামেলা কথা বলেছেন সুমি। জানিয়েছেন কীভাবে তিনি এই পেশায় এসেছেন।

সুমি জানান, এইসএসসি পাশের পর যখন তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই তারা বাবার ছোট ব্যবসা চরম লোকসানে পড়ে। সহযোগীর প্রতারণায় ২৫ লাখ টাকা পুঁজি হারান। সে সময় খারাপ সময় শুরু হয় পুরো পরিবারের। এরপর থেকে বিভিন্ন প্রক্রিয়াতে সুমিকেই পুরো পরিবারের হাল ধরতে হয়। এরই একপর্যায়ে প্রতারক চক্রের খপ্পরে পড়েন। এর পর শুরু হয় এক নতুন জীবন।

সুমি জানান, তার বাবার ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার পর তাদের খুব দুর্দশা শুরু হয়। ঋণ বাড়তে থাকে। অনেক দিন বাসায় খাবার থাকত না। শুরু সুমি টিউশনি করে চলার চেষ্টা করেন। এর পর তিনি বিডিজবসের মাধ্যমে বিভিন্ন স্থানে চাকরির চেষ্টা চেষ্টা করেন। এর মধ্যে এক জায়গা থেকে তিনি ডাক পান। গুলশান ১ নম্বরে তাদের অফিসে যান সুমি। পরে তাকে ইন্টাভিউয়ের কথা বলে নিয়ে যাওয়া হয় হোটেল রেডিসনে।

সুমি বলেন, ‘আমি প্রথমে বুঝতে পারছিলাম না, এটা কি কোনো অফিস, নাকি... নরমালি সোফাটোফা ছিল...। তো আমি বসলাম। অনেক্ষণ পরে একটা লোক আসলো অফিসার টাইপের। আমি তখনো কিছু বুঝতে পারছিলাম না। কারণ তখনও আমার মাথায় ঘুরছিল, জবটা আমার দরকার। জবটা কনফার্ম করতে হবে। আমার জবটা পেতে হবে। আমার পেট চলতে হবে, পড়াশুনা করতে হবে।’ ‘আমি ভাবছি যে ইন্টারভিউ হয়তো এভাবে নেয়, এটা ওদের সিস্টেম। আমি অতকিছু বুঝতে পারিনি। এর পর উনি আসল। কিছুক্ষণ পরে দেখলাম, যে লোকটাকে অফিসার বলা হলো, ওইলোকটা আমাকে যে নিযে আসলে অফিসার লোকটাকে কিছু টাকা ধরায় দিচ্ছে। আমার তখন মনে একটু খটকা লাগলো। আমাকে কেন উনার টাকা ধরায় দিচ্ছে?’, বলেন সুমি।

ওই শিক্ষার্থী বলেন, ‘তিনি বললেন, যদি বেঁচে থাকতে চাও, তাহলে তোমার এই কাজটা করা দরকার। আমি একটু ভয়ও পেলাম, এরকম সিচুয়েশনে তো কখনো পড়ি নাই। আর আমি একা ছিলাম। আমি বুঝতে পারছিলাম না যে কী হবে। তিনি আমার কাছে আসলেন, প্রথম যিনি আমার ইন্টারভিউ নিয়েছিলেন তিনি। আমি তার দিকে তাকায় ছিলাম। তাকে প্রশ্ন করলাম, আমার ইন্টারভিউ কি হবে? তখন উনার হাতের টাকা আমাকে দেখিয়ে বলল, ‘‘বুঝতে পেরেছে তো তুমি?’’

আমি বললাম, আমি কী বুঝতে পারব? আপনি বলেছিলেন এখানে স্পা করানো হবে, মেয়েদের বা বিউটি পারলারে একটা কাজ দেওয়া হবে। কিন্তু এখন তো আমি কিছু বুঝতে পারছি না।’

সুমি জানান সে সময় ওই লোক বললেন, ‘বাকিটা তোমার দায়িত্ব’’। আমি বললাম, বাকিটা আমার কাজ? আমি তো বুঝতে পারলাম না কিছু। তিনি বললেন যে, এখন আর কিছু বুঝতে হবে না, যা হবার তা হয়ে গেছে।’ সুমি বলেন, ‘আমি কী করব তখন? আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি কি এখানে বসে থাকব, নাকি চলে যাব, নাকি চিৎকার করব কিছুই বুঝতে পারছিলাম না।

এরপর তিনি বললেন যে, “কাজটা তোমাকে করতে হবে, ওনাকে সময় দিতে হবে।”

এতটুকু বয়স আমার হয়েছে যে কাউকে সময় দেওয়ার মানে কী তা বোঝার। তখন আমি বললাম যে, আমার পক্ষে এটা কখনোই সম্ভব না। আমি এটা পারব না।’

সময়ের অসঙ্গতি অনুষ্ঠানে তিনি বলেন, ‘তিনি বললেন, তুমি যদি জবটা করতে চাও, তোমার যদি টাকার দরকার হয়, যদি পেট চালাইতে চাও, যদি বেঁচে থাকতে চাও, তাহলে তোমার এই কাজটা করা দরকার। আর আমার সমস্যাটা ওনাকে বলেছিলাম ইন্টাভিউয়ের সময়। আমার পরিবারের কী অবস্থা, সেই সুযোগটাই উনি নিয়েছেন। আর ওরা আমাকে হুমকিও দিয়েছিল, আমি যদি এটা না করি তাহলে আমার কাগজপত্রও (ইন্টাভিউয়ের জন্য জমা নেওয়া সনদ) ফেরত পাব না। এটা বলে তিনি চলে গেলেন।’

সুমি বলেন, ‘তখন আমি কী করব বুঝতে পারছিলাম না। চুপচাপ বসে ছিলাম অনেকক্ষণ। আমি ভাবলাম, আমার পড়াশুনা করা দরকার; আমি ভাবলাম যে আমার ছোট ভাই আছে, বোন আছে, আমার বাবা মা আছে, আমার তখন মনে হলো আমার পরিবারের গার্ডিয়ান আমি। আমি যদি ওদেরকে একটা হাত বাড়াই, আমি যদি ওদেরকে হেল্প করি, তাহলে মনে হয় ওরা ভালো থাকবে।’ ‘এর পর ওইলোক আসলো। তিনি বললেন, “এখান থেকে বের হওয়া যাবে না।”

আমি ওনাকে রিকোয়েস্ট করলাম, আমি ওনাকে বললাম, আমাকে প্লিজ যেতে দেন,’ বলতে বলতে চোখে পানি চলে আসে সুমির। বলেন, ‘উনি আমার কোনো কথা শোনেননি। তিনি আমাকে অনেক জোর করেছেন এবং তিনি...।’

এরপর নিজেকে সামলে নিয়ে সুমি জানান, ওই কাজের জন্য ১০ হাজারের মতো টাকা পেয়েছিলেন। পরে তিনি বাসায় ফিরে আত্মহত্যা করতে চেয়েছিলেন। কিন্তু পরিবারের সবার কথা ভেবে সিদ্ধান্ত নেন, থাকে বেঁচে থাকতে হবে।

সুমি বলেন, ‘পরে আমার মনে হতো লাগলো যা হবার তা তো হয়েই গেছে। আমি কেন মরে যাব? আমি পরিবারের জন্য বাঁচব। পড়াশুনা শেষ করব।’

এর পর সুমিকে জানানো হয় মাসে তাকে এরকম তিনটা ‘কাজ’ করতে হবে। এরপর সুমি ফেসবুকে কলগার্ল সার্ভিসের একটি গ্রুপেও যুক্ত হন। সেখানেও ‘কাজ’ পেতে থাকেন। গ্রাহকদের মধ্যে সরকারি চাকুরিজীবী, বেসরকারি চাকরিজীবীরাই বেশি। কিছু ছাত্রও আছে বলে তিনি জানান।

সুমি জানান, কিছু বাসা আছে, পরিবার নিয়ে থাকে এমন। সেখানে তিনি ও তার মতো অনেকে গ্রাহক নিয়ে যান। বিনিময়ে তাদের দু-তিন হাজার টাকা দেন। সুমি তার জীবনের কাহিনী শেষ করেন কান্না আর আকুতি দিয়ে, ‘আমি এই জীবন থেকে বের হতে চাই। জানি না কবে পারব। আমি সুন্দর জীবন, সুন্দর সংসার চাই।’

  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
টানা দুই দিনে বড় দরপতন: নতুন করে আরও কমলো স্বর্ণের দাম।
রেকর্ড গড়ে ছুটছে তেলের দাম: ব্যারেল প্রতি মূল্য ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভালোবাসার দাবি ও পশুর হাটের ইজারা দ্বন্দ্ব: টিটন হত্যাকাণ্ডে পিচ্চি হেলালের বিস্ফোরক বক্তব্য।
হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা: ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন।
খাদ্য ও এনআইডিসহ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিল সরকার।
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে দেশ, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা।
অদৃশ্য শাসক মোজতবা খামেনি: ক্ষতবিক্ষত শরীর নাকি ইসরায়েলকে ফাঁকি দেওয়ার রণকৌশল।
আর থাকবে না সেশনজট! জানুয়ারি থেকেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।
মহাকাশ গবেষণায় পাকিস্তানের ঐতিহাসিক বিজয়: কক্ষপথে নতুন মাইলফলক।
গ্রিন বেল্ট প্রকল্পে বড় জালিয়াতি: ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের আশীর্বাদে পার্কের জায়গায় এখন বাণিজ্যিক ফুডকোর্ট।
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকা যাওয়ার স্বপ্নে বাধা? ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র - কারা পাচ্ছেন না ভিসা?
ইরান থেকে আসছেন ৩০ হাজার হাজি, রাজকীয় অভ্যর্থনায় প্রস্তুত সৌদি।
শেষ হচ্ছে দীর্ঘ খরা; বৃষ্টির পূর্বাভাসে শীতল হবে জনজীবন।
উত্তম জীবন ও অভাবমুক্তির চাবিকাঠি: কিছু কার্যকরী দোয়া ও আমল।
ভর্তুকি ও পাচার রোধেই জ্বালানির মূল্য সমন্বয়, আইএমএফের চাপে নয় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - শেখ রবিউল আলম।
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপে আগ্রহী বিএনপি।

আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর