• দিনপ্রতিদিন ডেস্ক

  • ২৭ মার্চ , বুধবার, ২০১৯

আবারও মেধাতালিকা প্রকাশ করবে এনটিআরসিএ

আবারও মেধাতালিকা প্রকাশ করবে এনটিআরসিএ

প্রতীকি ছবি

চলতি বছর তিন দফায় শিক্ষক নিয়োগ সুপারিশ ও দুই দফায় নিবন্ধন পরীক্ষা নেয়ার পরিকল্পনা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ইতিমধ্যে প্রায় ৪০ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি অনুসারে সুপারিশ ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

জানা যায়, গত ডিসেম্বরে এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত নিয়োগের গণবিজ্ঞপ্তি অনুসারে এক হাজারের বেশি মহিলা কোটার পদে আবেদন জমা পড়েনি। সেসব পদে ৩য় চক্রে বিশেষ নিয়োগের সুপারিশ করা হবে। অপরদিকে শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজারের বেশি শূন্যপদ এখনো ফাঁকা রয়েছে। এপদ গুলোতে নিয়োগের জন্য ৪র্থ চক্রের সুপারিশ করা হবে। ৪র্থ চক্রের নিয়োগের জন্য মেধাভিত্তিক আবেদন গ্রহণ করা হবে। নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। তিনি জানান, ১ থেকে ১৪ তম নিবন্ধনধারীদের কথা মাথায় রেখে এ দুই দফার নিয়োগ সুপারিশের গণবিজ্ঞপ্তি ১৫তম নিবন্ধনের ফল প্রকাশের আগেই প্রকাশ করা হবে।

এনটিআরসিএ চেয়ারম্যান আশফাক হুসেন গণমাধ্যমকে জানান, বর্তমানে ১ম চক্রের অর্থাৎ ২০১৬ খ্রিষ্টাব্দের গণবিজ্ঞপ্তি অনুসারে কম্পিউটার শিক্ষকদের ২য় ধাপের নিয়োগ সুপারিশ করা হবে। কম্পিউটার পদে ১০৪৮ জন প্রার্থীকে সুপারিশ করা হলেও ৩১৩জন যোগদান করেছে। বাকি প্রায় ৭০০ পদে ২০১৬ খ্রিষ্টাব্দের গণবিজ্ঞপ্তি অনুসারে করা আবেদনের প্রেক্ষিতে সুপারিশ করা হবে। চলতি মাসের শেষে এ সুপারিশ করা হবে।

এরপর আগামী মাসে ২য় চক্রের দ্বিতীয় ধাপের নিয়োগ সুপারিশ করা হবে। যেসব প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা যোগদান করেননি সেসব অভিযোগ যাচাই বাছাই করা হচ্ছে। প্রার্থীরা কেন যোগদান করেননি সে বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ২০১৮ খ্রিষ্টাব্দের গণবিজ্ঞপ্তি অনুসারে করা প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে মেধাতালিকায় পরবর্তি অবস্থানে থাকা প্রার্থী নিয়োগের সুপারিশ করা হবে।

তিনি জানান, ১৫তম নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশের পর আসবে আরও একটি বড় নিয়োগ।

এনটিআরসিএ চেয়ারম্যান এস এম আশফাক হুসেন বলেন, ২০১৯ খ্রিস্টাব্দে তিনটি নিয়োগ এবং দুইটি নিবন্ধন পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যে ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। ১৫তম নিবন্ধনের ফল প্রকাশের আগেই দুই দফায় শিক্ষক নিয়োগের সুপারিশ করা হবে। এর একটি মহিলা কোটায় অপরটি মেধাভিত্তিক।

এনটিআরসিএ চেয়ারম্যান জানান, ১৫তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশের পর আরও একটি অর্থাৎ পঞ্চম চক্রে নিয়োগ সুপারিশ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা অনুসারে কাজ করছি আমরা। এ নিয়োগের জন্য শূন্য পদের চাহিদা সংগ্রহ করা হবে। তবে, ধারণা করছি ৩৫ থেকে ৪০ হাজার শূন্য পদে এ নিয়োগ সুপারিশের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সব মিলিয়ে ২০১৯ খ্রিষ্টাব্দে ৮০ হাজার থেকে ১ লাখ শিক্ষক নিয়োগের সুপরিশ করার পরিকল্পনা রয়েছে এনটিআরসিএর।

এছাড়া এ বছরের শেষভাগে ১৬তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন এনটিআরসিএ চেয়ারম্যান আশফাক হুসেন।

  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
টানা দুই দিনে বড় দরপতন: নতুন করে আরও কমলো স্বর্ণের দাম।
রেকর্ড গড়ে ছুটছে তেলের দাম: ব্যারেল প্রতি মূল্য ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভালোবাসার দাবি ও পশুর হাটের ইজারা দ্বন্দ্ব: টিটন হত্যাকাণ্ডে পিচ্চি হেলালের বিস্ফোরক বক্তব্য।
হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা: ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন।
খাদ্য ও এনআইডিসহ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিল সরকার।
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে দেশ, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা।
অদৃশ্য শাসক মোজতবা খামেনি: ক্ষতবিক্ষত শরীর নাকি ইসরায়েলকে ফাঁকি দেওয়ার রণকৌশল।
আর থাকবে না সেশনজট! জানুয়ারি থেকেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।
মহাকাশ গবেষণায় পাকিস্তানের ঐতিহাসিক বিজয়: কক্ষপথে নতুন মাইলফলক।
গ্রিন বেল্ট প্রকল্পে বড় জালিয়াতি: ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের আশীর্বাদে পার্কের জায়গায় এখন বাণিজ্যিক ফুডকোর্ট।
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকা যাওয়ার স্বপ্নে বাধা? ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র - কারা পাচ্ছেন না ভিসা?
ইরান থেকে আসছেন ৩০ হাজার হাজি, রাজকীয় অভ্যর্থনায় প্রস্তুত সৌদি।
শেষ হচ্ছে দীর্ঘ খরা; বৃষ্টির পূর্বাভাসে শীতল হবে জনজীবন।
উত্তম জীবন ও অভাবমুক্তির চাবিকাঠি: কিছু কার্যকরী দোয়া ও আমল।
ভর্তুকি ও পাচার রোধেই জ্বালানির মূল্য সমন্বয়, আইএমএফের চাপে নয় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - শেখ রবিউল আলম।
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপে আগ্রহী বিএনপি।

আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর