• দিনপ্রতিদিন ডেস্ক

  • ২৭ মার্চ , বুধবার, ২০১৯

গুলশান-বনানীতে যেভাবে চলছে রমরমা দেহব্যবসা

গুলশান-বনানীতে যেভাবে চলছে রমরমা দেহব্যবসা

সিটি কর্পোরেশন থেকে ‘ক্ষুদ্র ব্যবসার’ লাইসেন্স নিয়ে রাজধানীর অভিজাত এলাকা গুলশান-বনানীতে চলছে মাদক ও দেহব্যবসা। তরুণীদের দিয়ে গ্রাহকদের স্পা করানোর হয়। ওই সময়ের ছবি ধারণ করে পরবর্তীতে চলে ব্ল্যাকমেইল।

সম্প্রতি গুলশান ও বনানী এলাকায় এ ধরনের পাঁচটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৫৩ জনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগ। তাদের আটকের পর ঢাকার অভিজাত এ এলাকার অন্ধকার ব্যবসার খবর জানা যায়।

এক ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে গুলশান-বনানী এলাকা গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। ডিবির অনুসন্ধানে উঠে আসে, সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিয়ে এসব প্রতিষ্ঠান গড়ে তোলে কতিপয় প্রতারক চক্রের সদস্য। প্রতিষ্ঠানগুলো কী ব্যবসা করবে কিংবা লাইসেন্স নেয়ার পর কী ধরনের ব্যবসা করছে, তা যাচাই-বাছাই করছে না সিটি কর্পোরেশন। এ সুযোগে স্পা, ফিটনেস ও থেরাপি সেন্টার খুলে এর আড়ালে চালানো হয় রমরমা মাদক ও দেহব্যবসা।

গোয়েন্দা তথ্য সংগ্রহের পর গত বছরের ১৮ আগস্ট বনানী এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়। ‘পতিতাবৃত্তি’ ও ‘দাসত্বে’ বাধ্য করায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ এর আওতায় তাদের আটজনকে গ্রেফতার দেখানো হয়।

পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ করে সম্প্রতি গুলশান এলাকার ডব্লিউ বিউটি অ্যান্ড স্পা, মহাখালী ডিওএইচএসের ফনিক্স হেলথ কেয়ার, গুলশানের হোয়াইট বিউটি সেলুন অ্যান্ড স্পা সেন্টার এবং ডায়মন্ড বিউটি অ্যান্ড স্পায় অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করে ডিবি।

তাদের জিজ্ঞাসাবাদে ডিবি জানতে পারে, গুলশান ও বনানী এলাকায় কমপক্ষে অর্ধশতাধিক স্পা ও থেরাপি সেন্টার রয়েছে। এর আড়ালে চলছে মাদক ব্যবসা। স্থানীয় থানা পুলিশ ও প্রভাবশালী কয়েকজনের মদদে চলছে এসব প্রতিষ্ঠান।

গুলশানের একটি স্পা সেলুনে সার্ভিস নিতে গিয়ে ব্ল্যাকমেইলের শিকার ব্যবসায়ী আতাউর রহমান (ছদ্মনাম) বলেন, ‘শরীর ম্যাসেজ করানোর সময় আমাকে না জানিয়ে আপত্তিকর ছবি ধারণ করা হয়। এর কয়েক দিন পর আমাকে ফোনে ব্ল্যাকমেইল করা হয়। পাঁচ লাখ টাকা না দিলে ছবিগুলো ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয়া হয়। পরে আমি টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করি এবং পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগও করি।’

ডিবির তদন্তে জানা গেছে, গুলশান এলাকার হোয়াইট বিউটি সেলুন অ্যান্ড স্পা তাদের ব্যবসার আড়ালে দেহ ও মাদক ব্যবসা পরিচালনা করে। প্রতিষ্ঠানটির মালিক নয়ন ও রিয়া দম্পতি। শুধু গুলশানেই রয়েছে তাদের তিনটি প্রতিষ্ঠান।

ডিবির তদন্তে উঠে এসেছে, রিয়া গুলশান এলাকার শীর্ষ নারী পাচারকারী ও মাদক ব্যবসায়ী। যিনি বডি ম্যাসাজের নামে দেহব্যবসা ও অশ্লীল ভিডিও ধারণ করেন। তার বিরুদ্ধে গত বছরের ৬ জুন গুলশান থানায় এবং ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বরাবর একটি অভিযোগ দেয়া হয়েছে। রিয়া বর্তমানে পলাতক।

মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন বলেন, ‘অভিজাত এলাকায় স্পা ও থেরাপি সেন্টারের নামে প্রতিষ্ঠান খুলে নানা অপরাধ ও অপকর্ম চালিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল। একটি সভ্য সমাজে ব্যবসার আড়ালে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চলতে পারে না।’

গুলশানে অবৈধ এসব ব্যবসার বিষয়ে জানতে চাইলে পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ বলেন, ‘এসব বিষয়ে আমরা খুবই কঠোর। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা সবসময় কঠোর ব্যবস্থা গ্রহণ করি।’

  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
টানা দুই দিনে বড় দরপতন: নতুন করে আরও কমলো স্বর্ণের দাম।
রেকর্ড গড়ে ছুটছে তেলের দাম: ব্যারেল প্রতি মূল্য ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভালোবাসার দাবি ও পশুর হাটের ইজারা দ্বন্দ্ব: টিটন হত্যাকাণ্ডে পিচ্চি হেলালের বিস্ফোরক বক্তব্য।
হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা: ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন।
খাদ্য ও এনআইডিসহ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিল সরকার।
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে দেশ, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা।
অদৃশ্য শাসক মোজতবা খামেনি: ক্ষতবিক্ষত শরীর নাকি ইসরায়েলকে ফাঁকি দেওয়ার রণকৌশল।
আর থাকবে না সেশনজট! জানুয়ারি থেকেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।
মহাকাশ গবেষণায় পাকিস্তানের ঐতিহাসিক বিজয়: কক্ষপথে নতুন মাইলফলক।
গ্রিন বেল্ট প্রকল্পে বড় জালিয়াতি: ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের আশীর্বাদে পার্কের জায়গায় এখন বাণিজ্যিক ফুডকোর্ট।
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকা যাওয়ার স্বপ্নে বাধা? ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র - কারা পাচ্ছেন না ভিসা?
ইরান থেকে আসছেন ৩০ হাজার হাজি, রাজকীয় অভ্যর্থনায় প্রস্তুত সৌদি।
শেষ হচ্ছে দীর্ঘ খরা; বৃষ্টির পূর্বাভাসে শীতল হবে জনজীবন।
উত্তম জীবন ও অভাবমুক্তির চাবিকাঠি: কিছু কার্যকরী দোয়া ও আমল।
ভর্তুকি ও পাচার রোধেই জ্বালানির মূল্য সমন্বয়, আইএমএফের চাপে নয় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - শেখ রবিউল আলম।
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপে আগ্রহী বিএনপি।

আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর