• দিনপ্রতিদিন ডেস্ক

  • ৩০ মার্চ ,শনিবার, ২০১৯

ঢাকার ৯০ শতাংশ ভবন অগ্নিঝুঁকিতে!

ঢাকার ৯০ শতাংশ ভবন অগ্নিঝুঁকিতে!

রাজধানীর প্রায় ২৭শ বহুতল ভবন অগ্নিঝুঁকিতে রয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক জরিপে দেখা গেছে, রাজধানীতে বহুতল ভবন রয়েছে প্রায় ২ হাজার ৯শর বেশি ভবন। এসব ভবনের প্রায় ৯০ শতাংশেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই।

সে হিসাবে প্রায় ২৭শ ভবনই অগ্নিঝুঁকিতে রয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী ১০ তলার বেশি উচ্চতার ইমারত বহুতল ভবন হিসেবে স্বীকৃত। জানা গেছে, ঢাকার ডিটেইল এরিয়া প্ল্যানের (ড্যাপ) আওতাধীন এলাকায় ২২ লাখ স্থাপনা রয়েছে। একতলা থেকে ৬ তলার স্থাপনা ২১ লাখ ১২ হাজার আর ৭ তলা থেকে ২৪-২৫ তলা ভবন আছে ৮৮ হাজার।

এর মধ্যে ১০ তলা এবং ১০ তলার বেশি উচ্চতাসম্পন্ন বহুতল ইমারত রয়েছে ২ হাজার ৯শর বেশি। বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী বলেন, নগরীর বহুতল ভবনের ফায়ার ফাইটিং সিস্টেমের সক্ষমতার ওপর ২০১১ সালে একটি সার্ভে করা হয়। বুয়েট ও ফায়ার সার্ভিস যৌথভাবে এ সার্ভে পরিচালনা করে। সার্ভের সময় রাজধানীর ৫৩টি ভবনের অগ্নিনির্বাপণ ব্যবস্থার তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়। তাতে দেখা গেছে, নগরীর বহুতল ভবনের ৯০ শতাংশেরই অর্থাৎ প্রায় ২৭শ ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা সঠিক পাওয়া যায়নি। এসব ভবনে যারা বসবাস বা ব্যবসা-বাণিজ্যর অফিস করেছেন তারা অগ্নিঝুঁকিতে রয়েছেন। তিনি আরও বলেন, বহুতল যেসব ভবনে সঠিকভাবে ফায়ার ফাইটিং সিস্টেম স্থাপন করা হয়নি সেগুলোতে অগ্নিকান্ডে প্রাণহানি ঘটতে পারে। এটি থেকে বাঁচতে ভবনগুলো রিপেয়ার করে ফায়ার ফাইটিং সিস্টেম স্থাপন করতে হবে।

আর নতুন বহুতল ভবন নির্মাণে বিল্ডিং কোড মানতে হবে। রাজউক সূত্র জানায়, ঢাকা মহানগরের ১ হাজার ৫২৮ বর্গ কিলোমিটার এলাকায় ইমারতের নকশা অনুমোদন দেওয়ার ক্ষমতাপ্রাপ্ত রাজউকের। এসব ইমারত নির্মাণে রাজউক প্রতিবছর প্রায় সাড়ে তিন হাজার নকশার অনুমোদন দেয়।

বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট-১৯৫২ এবং বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড (বিএনবিসি); রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন-২০১০ এবং ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও অপসারণ) বিধিমালা-২০০৮ অনুযায়ী এসব ভবনের নির্মাণকাজ মনিটরিং করার দায়িত্ব রাজউকের। অথচ সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের অবহেলা ও গাফিলতির কারণে গড়ে উঠছে ঝুঁকিপূর্ণ ভবন। অভিযোগ রয়েছে, ড্যাপের আওতাধীন এলাকায় অবৈধ ও ঝুঁকিপূর্ণ ইমারত নির্মাণ বাড়ছে। ৬ তলা ইমারতের অনুমোদন নিয়ে ১২ তলা এবং ১৪তলা অনুমোদন নিয়ে ২০ তলা পর্যন্ত ইমারত নির্মাণ করা হয়েছে। আবাসিক এলাকায় বাণিজ্যিক ভবন করার অনুমোদন দেওয়া হচ্ছে।

রাজউক থেকে প্রতিবছর যে পরিমাণ ইমারত নির্মাণে নকশার অনুমোদন দেওয়া হয়, সে পরিমাণ ভবন বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) মেনে নির্মাণ করা হচ্ছে কিনা তার তদারকি রাজউক করতে পারে না। নির্মাণাধীন সব ভবন মনিটরিং করার মতো জনবল রাজউকের নেই এমন অজুহাতে সংস্থাটি এটি করছে না। ফলে এ সুযোগ নিয়ে ভবন মালিকরা ইচ্ছামতো ভবন নির্মাণ করছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ ড. আদিল মাহমুদ খান বলেন, ইমারত নির্মাণ বিধিমালা এবং বিএনডিসিতে ইমারত নির্মাণ কীভাবে করতে হবে তা স্পষ্ট উল্লেখ আছে। কিন্তু যারা ইমারত নির্মাণ করছেন তারাই এটি মানছেন না।

ইমারত নির্মাণের শর্ত পালনের তদারকি করছে না প্রতিষ্ঠানটি। নগর পরিকল্পনা শাখার এক কর্মকর্তা বলেছেন, ড্যাপের আওতাধীন এলাকায় ২২ লাখ স্থাপনা রয়েছে। এর মধ্যে একতলা থেকে ৬তলা পর্যন্ত স্থাপনা হচ্ছে ৯৬ শতাংশ। ৭ তলা থেকে শুরু করে বহুতল ভবনসহ স্থাপনা হচ্ছে ৪ শতাংশ। সেই হিসেবে ড্যাপের আওতাধীন এলাকায় ৭ তলা থেকে শুরু করে ২৪-২৫ তলা পর্যন্ত ভবনের সংখ্যা দাঁড়ায় ৮৮ হাজার। তবে রাজধানীতে বহুতল ভবনের সংখ্যা বেশি নয়। রাজধানীর যেসব বহুতল ভবন রয়েছে তার বেশি রয়েছে মতিঝিল, গুলশান ও বনানী এলাকায়।

বহুতল ভবনগুলোয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখার পাশাপাশি অগ্নি-প্রতিরোধক দরজা; অগ্নি-প্রতিরোধক ক্ষমতাসম্পন্ন নির্মাণ উপকরণ এবং অগ্নি-নিরাপদ সিঁড়ি রাখার বিষয়টি উল্লেখ আছে। কিন্তু এসবের ধার ধারেন না ইমারত মালিকরা। ঢাকা মহানগর ইমারত বিধিমালায় বলা হয়েছে, বিশেষভাবে তৈরি দরজা যা নির্দিষ্ট সময়ের জন্য তাপ ও আগুন সঞ্চালনের প্রতিরোধ কাজ করে এমন দরজা; অগ্নি-প্রতিরোধক ক্ষমতাসম্পন্ন নির্মাণ উপকরণ এবং অগ্নি-নিরাপদ সিঁড়ি যা বিভিন্ন তলা থেকে ল্যান্ডিং বা লবি দ্বারা সংযোজিত অগ্নি-প্রতিরোধক দরজা দ্বারা মূল ভবন থেকে আলাদা হবে ও ইমারতের বহির্ভাগে খোলা স্থানের সঙ্গে উন্মুক্ত থাকবে।

রাজউকের এক অথরাইজড অফিসার বলেছেন, ঢাকা মহানগর ইমারত বিধিমালা- ২০০৮ অনুযায়ী বাণিজ্যিক ভবনের সিঁড়ির প্রশস্ত ন্যূনতম ৫ ফুট হবে। কোনো ভবনের উচ্চতা ১০ তলার বেশি হলে সেই ভবনে ৫ ফুট প্রশস্তের দুটি সিঁড়ি থাকতে হবে। দশতলার বেশি উচ্চতাসম্পন্ন ভবনে ফায়ার সিস্টেম ইক্যুপমেন্ট স্থাপন করতে হবে। ভবন মালিক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে ছাড়পত্র নিয়ে নিজ উদ্যোগে ফায়ার সিস্টেম ইক্যুপমেন্ট স্থাপন এবং বিষয়টি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তদারকি করবে। কিন্তু ফায়ার সার্ভিসকে তা করতে দেখা যায় না।

  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
টানা দুই দিনে বড় দরপতন: নতুন করে আরও কমলো স্বর্ণের দাম।
রেকর্ড গড়ে ছুটছে তেলের দাম: ব্যারেল প্রতি মূল্য ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভালোবাসার দাবি ও পশুর হাটের ইজারা দ্বন্দ্ব: টিটন হত্যাকাণ্ডে পিচ্চি হেলালের বিস্ফোরক বক্তব্য।
হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা: ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন।
খাদ্য ও এনআইডিসহ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিল সরকার।
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে দেশ, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা।
অদৃশ্য শাসক মোজতবা খামেনি: ক্ষতবিক্ষত শরীর নাকি ইসরায়েলকে ফাঁকি দেওয়ার রণকৌশল।
আর থাকবে না সেশনজট! জানুয়ারি থেকেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।
মহাকাশ গবেষণায় পাকিস্তানের ঐতিহাসিক বিজয়: কক্ষপথে নতুন মাইলফলক।
গ্রিন বেল্ট প্রকল্পে বড় জালিয়াতি: ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের আশীর্বাদে পার্কের জায়গায় এখন বাণিজ্যিক ফুডকোর্ট।
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকা যাওয়ার স্বপ্নে বাধা? ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র - কারা পাচ্ছেন না ভিসা?
ইরান থেকে আসছেন ৩০ হাজার হাজি, রাজকীয় অভ্যর্থনায় প্রস্তুত সৌদি।
শেষ হচ্ছে দীর্ঘ খরা; বৃষ্টির পূর্বাভাসে শীতল হবে জনজীবন।
উত্তম জীবন ও অভাবমুক্তির চাবিকাঠি: কিছু কার্যকরী দোয়া ও আমল।
ভর্তুকি ও পাচার রোধেই জ্বালানির মূল্য সমন্বয়, আইএমএফের চাপে নয় : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - শেখ রবিউল আলম।
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপে আগ্রহী বিএনপি।

আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর